
প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৬:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৪, ৭:৫৫ এ.এম
স্বাগতা খলনায়িকা হলেন ১৭ বছর পর
জয়নাল আবেদিনের ‘শত্রু শত্রু খেলা’ ছবিতে মান্না ও মৌসুমীর সঙ্গে অভিনয় করেছিলেন জিনাত সানু স্বাগতা। অভিষেক ছবিতেই করেছিলেন খল চরিত্র। দীর্ঘ ১৭ বছর পর আবার পর্দায় খলনায়িকা হবেন স্বাগতা , অঞ্জন আইচের ওয়েব ছবি ‘কিশোরী’ তে। এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে।
স্বাগতা বলেন, ‘আমি সব সময় চরিত্রের ভিন্নতা খুঁজে বেড়াই। গল্পটা শুনেই মনে হয়েছে কাজটা করা উচিত। এখানে খলনায়িকা মানে সংসার ভাঙা বা কুটনামি করা মহিলা নয়, একেবারে মারমার কাটকাট একটা চরিত্র। দর্শকের ভালো লাগবে ছবিটি।মুক্তির অপেক্ষায় রয়েছে স্বাগতা অভিনীত দুই সিনেমা ‘মানুষের বাগান’ ও ‘দেয়ালের দেশ’।
© ২০২৫ মোহনা সংবাদ