
ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তকারী বাউল শিল্পী আবুল সরকারের বিচার দাবিতে সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে। এই শিল্পীকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ২০২৪ সালের ডামি নির্বাচনের পর দলটির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতো।
গান প্রকাশের সময়কাল অনুযায়ী ধারণা করা হচ্ছে, ২০০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের ডামি নির্বাচনের পর আবুল সরকার গানটি গেয়েছিলেন। এছাড়া অনুষ্ঠানের ব্যানারে যে লেখা দেখা যাচ্ছে তাতে স্পষ্ট, অনুষ্ঠানটি টাঙ্গাইলে হয়েছিল। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে জয় লাভ করা আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ।
ওই অনুষ্ঠানেই আবুল সরকারের কণ্ঠে ভেসে উঠে-
‘ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধুর নায়
আয় বাঙালি জলদি কইরা আয়
তোরা আয়, আয়রে আমার শেখ হাসিনার নায়’।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন মুসল্লি ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তার দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর ডিবি পুলিশ বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুরে তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
হাসিনা সরকার বলেন, বাউলদেরকে বলতাম- আমার তো প্রোগ্রাম নাই, আমার দিকে একটু খেয়াল রাইখেন। তখন তারা বলেন, ‘যদি খেয়াল রাখতে হয় তাহলে কথা শুনতে হবে। যখন ডাকি তখন আসতে হবে’। আমি বলি- ‘আসলে কী হবে’? তখন তারা বলেন- ‘এইটা কি ভেঙে (খুলে) বলতে হবে’।আমি তখন বলেছি- ‘মাফও চাই, দোয়াও চাই।ওই ধরনের প্রোগ্রাম আমার দরকার নাই। আমার ইজ্জত বিক্রি করে আমার প্রোগ্রোম নিতে হবে না। এটাকে বাউল গান বলে না।