
২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের ৪২টি চূড়ান্ত হয়ে গেছে। বাকি ছয়টি দল আসবে আগামী মার্চে প্লে-অফ থেকে। চারবারের চ্যাম্পিয়ন ইতালি ছাড়া বাকি সব বড় দলই ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুক্রবার বিশ্বকাপের ড্র অনুষ্ঠান।
১৭ শতাংশ সম্ভাবনা নিয়ে শীর্ষে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত বছর ইউরোতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৩১ ম্যাচে অপরাজিত লামিন ইয়ামালরা। ১৪.১ শতাংশ সম্ভাবনা নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় ফেভারিট কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। ২০১৮ আসরের চ্যাম্পিয়নরা গত আসরের রানার্সআপ। এমবাপ্পে ছাড়াও দিদিয়ের দেশমের দলে আছেন ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে।