
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৬:৩৫ পি.এম
পিএসলের আগে-পরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ
আগামী বছরের মার্চ-এপ্রিলে বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে পাকিস্তান। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের আওতায় সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অন্তর্ভুক্ত থাকবে। তবে পিএসএলের সঙ্গে সময়ের সংঘর্ষের কারণে সিরিজটি দুই ভাগে অনুষ্ঠিত হবে।
গত রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি পিএসএলের সময়সূচি ঘোষণা করেছেন। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ২৬ মার্চ থেকে শুরু হয়ে ৩ মে শেষ হবে। ফলে পাকিস্তানের সফরের সময় পরিবর্তন করা সম্ভব না। তবে ম্যাচের সংখ্যা অপরিবর্তিত থাকবে।
এদিকে, ওয়ানডে সিরিজ আগে হবে নাকি টি-টোয়েন্টি, তা দুই দলের আলোচনার ওপর নির্ভর করবে। তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
© ২০২৫ মোহনা সংবাদ