রাজবাড়ীর কালুখালীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক। রবিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হজরত আলী মণ্ডল পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের কাজিয়ালপাড়া গ্রামের বাসিন্দা। আহত ভ্যানচালক বাপ্পি মল্লিক স্বর্ণগড়া গ্রামের জহিরুল মল্লিকের ছেলে। নিহতের ছেলে নয়ন আলী মণ্ডল বলেন, আমার বাবা ভোরে সাহরি খেয়ে নামাজ পড়ে পেঁয়াজভর্তি ভ্যান নিয়ে পার্শ্ববর্তী উপজেলার সোনাপুর বাজারের উদ্দেশে রওনা হন। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসার একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমার বাবা মারা যান। পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের…
Author: atikur alif
সোনারগাঁয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জম্ম বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দরা। কেক কাটা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আখতার ফেন্সী, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, সোনারগাঁ…
বলিউডে ‘রামায়ণ’ সিনেমা নির্মানের কথা অনেকদিন থেকে শোনা যাচ্ছে। রণবীর কাপুর, সানি দেওল, সাই পল্লবী, যশ, রাকুল প্রীত সিং এক ঝাঁক তারকাকে নিয়ে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটির শুটিং শুরুর কথা ছিল মার্চের শেষে। তবে সেটি আর হচ্ছে না প্রযোজকের কারনে। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, শুটিং শুরুর আগ মুহূর্তে কোনো কথা বলা ছাড়াই ‘রামায়ণ’ প্রজেক্ট থেকে সরে গেলেন সিনেমাটির প্রযোজক আল্লু অরবিন্দ ও মধু মন্টেনা। হঠাৎ করেই মধু জানান, আর কোনও টাকা বিনিয়োগ করবেন না। নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে এই খবর। কিন্তু কী কারণে প্রযোজকের এমন সিদ্ধান্ত, সেই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি।নীতেশের এই সিনেমা ভারতের অন্যতম বড় বাজেটের…
চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতর নাম আজগর হোসেন। আজগর হোসেন পূর্ব চাম্বল খলিফাপাড়া এলাকার মৃত পুতন আলীর ছেলে। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল রইব্বার ঝিরি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিদিনের মতো জঙ্গল চাম্বল পাহাড়ি এলাকায় নিজের সবজি খেতে কাজ করছিলেন আজগর হোসেন। হঠাৎ একদল বন্য হাতি তাকে আক্রমণ করে। হাতির পদতলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনাস্থল থেকে আজগর হোসেনের রক্তাক্ত দেহ উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভয়ারণ্য রেঞ্জের জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, শনিবার বিকালে স্থানীয় কৃষক আজগর…
নিজেদের শেষ ম্যাচে ওসাসুনার বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। বিরতি যাওয়ার আগে শেষটা রাঙিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলের মধ্য দিয়ে ওসাসুনাকে ৪-২ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোরা। এই জয়ে মাইলফলক ছুঁয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ক্লাবটির হয়ে ২০০তম জয় ম্যাচ জয়ের কীর্তি গড়েছেন এই কোচ। শনিবার রাতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল। চতুর্থ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। তবে সপ্তম মিনিটেই সমতায় ফেরে ওসাসুনা। আন্তে বুদিমির গোল করে দলকে সমতায় ফেরান। এরপর ম্যাচের ১৮ মিনিটে ফের লিড নেয় লস ব্লাঙ্কোরা। ভালভার্দের পাস থেকে অসাধারণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন দানি কার্ভাহাল। ২-১ গোলে এগিয়ে থেকে…
রাজশাহীর বাঘায় সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উৎযাপন করা হয়েছে। রোববার নানা কর্মসূচির মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবসটি পালন করা হয়। সকাল ১০টায় বাঘা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও বটমুল চত্বরের পাশে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলির দিয়ে ফুলে-ফুলে শোভিত করে তোলে উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন, মুক্তিযোদ্ধা, বাঘা প্রেস ক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর দোয়া অনুষ্ঠানে শেষে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সভায় বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের…
র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যা ব ফোর্সেস নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, সিপিসি-২ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অদ্য ১৬ মার্চ ২০২৪ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন ময়নামতি সাহেবের বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী মোঃ শাহজাহান (৫২) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত…
সোনারগাঁয়ে চারটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদার। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার জানান, নিয়মিত অভিযানের প্রেক্ষিতে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রয়োজনীয় নথি না থাকার কারনে নির্মাণাধীন প্রিন্সিপাল শপিং মলকে ১ লাখ টাকা,আইয়ুব প্লাজাকে ১ লাখ টাকা এবং আগুন নির্ভাবপক ব্যবস্থা ও সঠিক কাগজ পত্র না থাকায় শিকদার ডাইন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও প্রেসিডেন্ট রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন, রাজউক এর জোন-৮/৩ অথরাইজ অফিসার এফ আর…
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামীকাল বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার মেয়েদের। তবে সফরে আসার আগেই সফর থেকে ছিটকে গেছেন পেসার ডারিস ব্রাউন। শুধু বাংলাদেশ সফর নয়, বাঁ পায়ের হাড়ের সমস্যার কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে ব্রাউনকে। স্ক্যানে এই পেসারের বাঁ পায়ের নাভিকিউলার হাড়ে স্ট্রেস ধরা পড়েছে। একই ধরনের চোটে দুই ধাপে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন ব্রাউনের স্বদেশী পেসার টায়লা ভ্যালেমিককে। বাংলাদেশ সফর দিয়ে দলে ফিরেছেন ভ্যালেমিক। ব্রাউনকে নিয়ে তাই বাড়তি সতর্ক অস্ট্রেলিয়ার মেডিকেল বিভাগ। ২১ বছর বয়সী এই পেসার চোট কাটিয়ে কবে মাঠে ফিরতে পারবেন, এই নিয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ধারণা করা…
কাতারের মধ্যস্থতাকারীদের দেওয়া একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে হামাসের উত্তর পেয়েছে ইসরায়েল। ইসরায়েলের এক কর্মকর্তা সিনহুয়াকে বিষয়টি নিশ্চিত করেছে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছ থেকে লিখিত সাড়া পেয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, হামাস তাদের ‘ভিত্তিহীন বিভিন্ন দাবি নিয়ে নিজেদের শক্তিশালী করে চলেছে।’ নেতানিয়াহুর কার্যালয় আরো বলেছে, প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য শুক্রবার যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক আহ্বান করা হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্তব্য সত্ত্বেও ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন কান টিভি নিউজ জানায়, নথিতে দাবিগুলোর…

