কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম এবার নারী নেত্রী হয়ে আসছেন ক্যামেরার সামনে। আসন্ন রাজনৈতিক থ্রিলার সিরিজ ‘জুলি’তে মুল ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন পাওলি। এই প্রথম রাজনৈতিক থ্রিলার পরিচালনা করতে চলেছেন পরিচালক অরিত্র সেন। শহর কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর গল্পকে সাজিয়েছেন অরিত্র। সিরিজে মুল ভূমিকায় অভিনয় করবেন পাওলি দাম। এর আগে অরিত্র পরিচালিত ‘কালী’ ওয়েব সিরিজে পাওলি অভিনয় করেছিলেন। নতুন এই সিরিজে তাঁর চরিত্রটি একজন রাজনীতিকের যার নাম জুলি।সিরিজট সম্পর্কে অরিত্র বলেন, ‘সমাজের প্রান্তিক শ্রেণি থেকে উঠে আসা একজন নারীর লড়াইয়ের গল্প। জুলি কীভাবে প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে একজন রাজনীতিবিদ হয়ে ওঠে তা নিয়েই এগোবে গল্প।’ গত বছর অরিত্র পরিচালিত ‘শহরের উষ্ণতম…
Author: atikur alif
রমজানে পুরান ঢাকার ইফতার মানেই ভিন্ন কিছু। মুখরোচক সব খাবারে প্রতি বছর জমজমাট হয়ে ওঠে এখানকার ইফতার বাজার। আর এই ঐতিহ্যবাহী সব ইফতার কিনতে ভিড়ও লেগে থাকে রোজার প্রথম দিন থেকেই। তবে এবার ইফতারের দাম একটু বেশি। তারপরও ক্রেতাদের সরব উপস্থিতির কারণে বেচাকেনা ভালোই জমে উঠেছে। বিক্রেতারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার প্রায় সব ইফতার সামগ্রীর দাম কিছুটা বেশি। তবে ক্রেতাও আছে। জোহরের নামাজের পর থেকে এখানে সবাই ইফতার কিনতে আসেন। পুরান ঢাকা ঘুরে দেখা যায়, বাহারি সব আইটেম নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। প্রায় প্রতিটি দোকানের চিত্র একইরকম। এসব দোকানে পাওয়া যাচ্ছে রোস্ট কাবাব, আস্ত মুরগির কাবাব, মোরগ মোসাল্লাম, বটি কাবাব,…
রাজধানীতে তীব্র যানজটের কারণে রমজানে অনেকে সঠিক সময়ে অফিস থেকে বের হলেও বাসায় পৌঁছানোর আগেই ইফতারের সময় হয়ে যায়। এমন সব মানুষের একটু স্বস্তি দিতে গুলশান-১, কাকলি, বিজয় সরনি, কারওয়ান বাজার মোড়সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকার রাস্তায় ইফতারের সময় আটকে পড়া মানুষের মধ্যে ফ্রি পানি বিতরণ করেছে স্বপ্ন। স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, এ শহরে ট্রাফিক জ্যামসহ নানা কারণে সঠিক সময়ে বাসায় ফিরতে না পারা মানুষদের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। মূলত ইফতারের জন্য সঠিক সময়ে ঘরে ফিরতে না পারা মানুষ এবং সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে ভিন্নধর্মী এই উদ্যোগ নিয়েছে সুপারশপ ‘স্বপ্ন’
বগুড়ায় বাসের ধাক্কায় ভটভটি থেকে ছিটকে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। ঢাকা-রংপুর মহাসড়কে চণ্ডিহারা হাট এলাকায় বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই। নিহতরা হয়েছেন- শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়ার মৃত মোজাহার আলীর ছেলে আবুল কাসেম ও মৃত ফয়েজ উদ্দিন প্রামানিকের ছেলে জাইদুল ইসলাম। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি ভটভটিতে গরু নিয়ে ওই দুইভাই মহাস্থানের দিকে যাচ্ছিলেন। ভটভটির সামনে চালকের আসনের দুই পাশে তাঁরা বসেছিলেন। দুপুর ১টার দিকে ওমরাপুরি এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী বাস পেছন থেকে ভটভটিতে ধাক্কা দেয়। এসময় সামনের আসনে থাকা দুইভাই ছিটকে পড়ে ঘটনাস্থলেই…
ভয়াবহ সড়ক দুর্ঘটনার পড়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক লাহিরু থিরিমান্নে। আহত হয়ে হাসপাতালে আছেন তিনি। যদিও তার চোট কতটা গুরুতর, সে সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কার অনুরাধাপুরার থিরাপান্নে অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। সকালে প্রাইভেট কারে করে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন থিরিমান্নে। বিপরীত পাশ থেকে হঠাৎই একটি ট্রাক এসে ধাক্কা মারলে মুহূর্তেই চুরমার হয়ে পড়ে তার গাড়ি। ৩৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারকে দ্রুতই অনুরাধাপুরা টিচিং হাসপাতালে নেওয়া হয়। তার সঙ্গে গাড়িতে থাকা আরও একজন ব্যক্তিও একই হাসপাতালে ভর্তি আছেন। থিরিমান্নের গাড়িটি একটি লরির সঙ্গে বাজেভাবে ধাক্কা খেয়েছে। এ দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার বর্তমান…
ভারতের অন্যতম পরিচিত একটি মুখ উরফি জাভেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নতুন বৈচিত্র পোশাকে ছবি-ভিডিও পোস্ট করে প্রায়শই চর্চায় থাকেন উরফি জাভেদ। এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। শোনা যাচ্ছে, খুব শীঘ্র বলিউডে অভিষেক করবেন উরফি।ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, অবশেষে হিন্দি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছেন উরফি জাভেদ। আগামী মাসে মুক্তি পাচ্ছে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত চর্চিত সিনেমা‘লাভ সেক্স অউর ধোকা’ সিনেমাটির সিক্যুয়েল। এই সিনেমাতেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উরফি। শোনা যাচ্ছে, এই সিনেমাতে পরিচালক সমাজিক যোগাযোগ মাধ্যমের প্রেক্ষাপটে সমসময়ের প্রেমের বিভিন্ন আঙ্গিক তুলে ধরতে চেয়েছেন। এর আগে জানা গিয়েছিল, সিনেমাতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তুষার কপূর ও…
নারীদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক সংক্রান্ত বিধি কার্যকর করার পরিকল্পনা করছে ডেনমার্ক। দেশটি ন্যাটো লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আগামী পাঁচ বছরে তার প্রতিরক্ষা বাজেট প্রায় ৬ বিলিয়ন ডলার বাড়াতে চায়। সেনাবাহিনীর নিয়োগ বিধিতে সংস্কার আনার পরিকল্পনা ঘোষণা করে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, ‘সরকার পুরোদমে লৈঙ্গিক সমতা নিশ্চিত করতে চাইছে।’ তিনি আরও বলেছেন, ‘আমরা যুদ্ধ চাই বলে নিজেদের অস্ত্রে সজ্জিত করছি এমনটা নয়। বরং আমরা যুদ্ধ এড়াতে চাই বলে নিজেদের সজ্জিত করছি।’ ডেনমার্কে সেনাবাহিনীতে এখন শুধু পুরুষদের জন্য বাধ্যতামূলক নিয়োগের বিধি চালু আছে। নারীরা চাইলে যোগ দিতে পারেন। তবে নতুন বিধি কার্যকর করা হলে ২০২৬ সাল থেকে নারীদেরকেও বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ…
হলিউড অভিনেত্রী অলিভিয়া মুন ক্যানসারে আক্রান্ত আছেন। গত ১০ মাসে তার ৪টি অস্ত্রোপচার হয়েছে বলে জানা গেছে। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার ইনস্টাগ্রাম পোস্টে ক্যানসার আক্রান্ত হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী অলিভিয়া মুন।হাসপাতালে তোলা ছবি শেয়ার করে ‘আয়রন ম্যান টু’ খ্যাত এ অভিনেত্রী লিখেছেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি জেনেটিক পরীক্ষা করিয়েছিলাম, যাতে ৯০টি ভিন্ন ভিন্ন ক্যানসারের পরীক্ষা করানো হয়। এর দুই মাস পর আমার ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়।’ তবে অলিভিয়া এখন ক্যানসারমুক্ত। কিন্তু কঠিন সেই সময়ের স্মৃতি হাতড়ে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘আমার উভয় স্তনে লুমিনাল বি ক্যানসার ছিল। লুমিনাল বি আক্রমণাত্মক এবং দ্রুত ছড়িয়ে পড়ে। গত ১০…
সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজের নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে আরেকটি জাহাজ। এ সময় দুই জাহাজের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে একপর্যায়ে দস্যুরা জিম্মি বাংলাদেশিদের হত্যার হুমকি দিলে পিছু হটে জাহাজটি। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দস্যুদের হাতে জিম্মি এক নাবিক। ওই নাবিক জানান, গতকাল নেভির একটা জাহাজ আমাদের উদ্ধারের চেষ্টা করে। কিন্তু এরা (জলদস্যুরা) আমাদের দেয়নি। ওরা বাইরে থেকে ফায়ার করেছে। তখন জলদস্যুরা বলছে, হোস্টেজ (জিম্মি) আছে। ওরা (উদ্ধারে আসা জাহাজ) যদি হামলা করে, তাহলে আমাদের মেরে ফেলবে। এরপর ওরা সরে গেছে। দূরে থেকে আমাদের অনুসরণ করছে। জানা গেছে, গতকাল বিকেল থেকেই ওই জাহাজটি বাংলাদেশি জাহাজকে অনুসরণ…
সড়ক দুর্ঘটনায় অভিযুক্ত চালক ও পরিবহন শ্রমিকদের জেল-জরিমানায় বড় ছাড় দিয়ে ‘সড়ক পরিবহন আইন, ২০২৪’ সংশোধনে খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনের এই খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘‘বিদ্যমান আইন অনুযায়ী, দুর্ঘটনায় কোনো ব্যক্তি গুরুতর আহত হলে বা প্রাণহানি ঘটলে, দায়ী ব্যক্তির সর্বোচ্চ পাঁচ বছর জেল বা ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সংশোধনীর খসড়া প্রস্তাবে ‘গুরুতরভাবে আহত’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে জরিমানা ৫ লাখ…

