ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র সেকেন্ড ইঞ্জিনিয়ার (দ্বিতীয় প্রকৌশলী) খুলনার মো. তৌফিকুল ইসলামের পরিবারের সদস্যরা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। মঙ্গলবার বিকালে জিম্মি হওয়ার ঘটনা জানার পর থেকে দুশ্চিন্তা কাটছে না তাদের। তৌফিকের ৭ বছর বয়সী মেয়ে তাসফিয়া তাহসিনা ও ৫ বছর বয়সী ছেলে আহমদ মুসাফি বাবার জিম্মি হওয়ার খবর শোনার পর থেকেই অঝোরে কাঁদছে। পরিবারের দাবি, তৌফিকুলসহ দ্রুত সবাইকে ভালোভাবে ফিরিয়ে আনার।জলদস্যুদের হাতে জিম্মি মো. তৌফিকুল ইসলাম খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ২০/১ করিমনগর এলাকার মো. ইকবাল এবং দিল আফরোজা দম্পতির ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। বুধবার দুপুরে তৌফিকের বাড়িতে গিয়ে দেখা যায়,…
Author: atikur alif
ইনজুরির কারণে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিলেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। এ কারণে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের বিপক্ষে খেলতে পারছেন না ব্রাজিলিয়ান এই তারকা। ইনজুরি কারণে এডারসন শনিবার ঘরের মাঠে নিউক্যাসলের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল ও ইংল্যান্ড-স্পেনের বিপক্ষে ব্রাজিলের আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও খেলতে পারবে না। নতুন কোচ দারিভাল জুনিয়রের অধীনে আগামী ২৩ মার্চ ওয়েম্বলিতে ইংল্যান্ড ও তিনদিন পর মাদ্রিদে স্পেনের মোকাবেলা করবে ব্রাজিল। লিভারপুল গোলরক্ষক অ্যালিসন হ্যামস্ট্রিং ইনজুরিতে থাকায় জাতীয় দলের প্রথম গোলরক্ষক হিসেবে এডারসনেরই প্রীতি ম্যাচগুলোতে নামার কথা ছিল। ব্রাজিলিয়ান কোচ আরও জানিয়েছেন, এডারসন ছাড়াও আরও দুই খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন। পিএসজির…
অভিনেত্রী নুসরাত ফারিয়ার বাবা মাজহারুল ইসলাম ব্রেইনস্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে আইসিইউতে রাখা হয়েছে। অভিনেত্রী নিজেই ফেসবুকে এ খবর জানিয়েছেন। রমজানের প্রথম দিনে নুসরাত ফারিয়া শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের প্রথম রমজান খুব কঠিন ছিল। শেষ রাতে আমার বাবা ব্রেইন স্ট্রোক করেছেন। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে রয়েছেন। প্লিজ, যদি পারেন আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। সম্প্রতি নুসরাত ফারিয়া তুরস্ক ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেছেন মাত্র কদিন হলো। এরইমধ্যে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেন।
প্রতি বছরই ঈদে মুক্তি পায় বলিউড সুপারস্টার সালমান খানের সিনেমা। তবে এবছর সেটি না হলেও আগামী বছরের ঈদের জন্য নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন ভাইজান। পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল পোস্টে আসন্ন সিনেমার ঘোষণা দেন সালমান খান। যেটা নির্মাণ করবেন দক্ষিণী নির্মাতা এ আর মুরুগাদোস। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা। ইনস্টাগ্রাম পোস্টে, সালমান তার নিজের ছবির সাথে এ আর মুরুগাদোস এবং সাজিদ নাদিয়াদওয়ালার ছবি কোলাজ করে ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “অসাধারণ প্রতিভাবান পরিচালক এ আর মুরুগাদোস এবং আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার সাথে একটি খুব উত্তেজনাপূর্ণ সিনেমা নির্মাণের কাজে যোগ দিতে পেরে আনন্দিত। এটা আমার জন্য স্পেশাল এবং আমি আপনাদের ভালবাসা…
কলকাতার অভিনেতা সোহম এর সঙ্গে অভিনয় করবেন চিত্রনায়িকা পরীমণি। খবরটি নিশ্চিত করেছেন করেছেন পরীমণি নিজেই। তিনি বলেন, “ফেলুবকশি” নামে কলকাতার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। চলতি মাসেই শুটিং শুরু হচ্ছে। এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতার ছবি।’ কলকাতার সিনেমায় কাজের সুযোগ সম্পর্কে পরীমণি জানান, গত বছর কলকাতার আনন্দবাজার পত্রিকা তাকে বাংলাদেশের সেরা অভিনেত্রীর পুরস্কার দেয়। সেই পুরস্কার সশরীর গ্রহণ করতে সেখানে গিয়েছিলেন তিনি। তখনই সিনেমায় কাজের ব্যাপারে আলোচনা হয়। পরীমণি বলেন, ‘কলকাতার ছবিতে কাজের প্রতি আগে থেকেই আমার লোভ ছিল। আমার মনে হয়েছে, তাদের কাজগুলো অনেক গোছানো হয়। শুটিংয়ের আগে–পরে কাজের দারুণ জার্নিও হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। যা…
তামিম ইকবালের নেতৃত্বে বিপিএলের দশম আসরে প্রথম বারের মতো শিরোপা ঘরে তোলে দক্ষিণাঞ্চলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। সেই সঙ্গে এবারের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে ছিলেন বরিশালের অধিনায়ক। বিপিএলে দলকে শিরোপা জেতালেও তামিমকে আবারও জাতীয় দলের জার্সি গায়ে ২২ গজে দেখা যাবে কি না—এই বিষয়েও রয়েছে যথেষ্ট ধোঁয়াশা। তবে টাইগার এই সাবেক অধিনায়কে আবারও জাতীয় দলের ফেরাতে হলে বিসিবিকে তার কিছু শর্ত মানতে হবে বলে জানান তিনি। তবে শর্ত মানার বিষয়টা ভালো চোখে দেখছেন না বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। বিপিএল শেষ করে দম ফেলানোর সময় নেই ক্রিকেটারদের। বিপিএল শেষ হওয়ার ১০ দিনের মাথায় গতকাল থেকে শুরু হলো ঢাকা প্রিমিয়ার…
সাতক্ষীরায় আলমসাধু ও মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে মুস্তাফিজুর রহমান নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের ওয়ারিয়া নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে। নিহত মুস্তাফিজুর রহমান কলারোয়ার উপজেলার তুলসীডাঙ্গা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঠিকাদারি মালামাল বোঝাই একটি আলমসাধু কলারোয়া দিকে যাচ্ছিল। এ সময় ওয়ারিয়া এলাকায় এলে আলমসাধুর এক্সেল ভেঙে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রের সঙ্গে আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হলে মহেন্দ্রটি উল্টে গিয়ে মুস্তাফিজুরের বুকে আঘাত পান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর…
২০১৯ সালে নরেন্দ্র মোদি সরকারের পাস করা বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিটিজেন-শিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট-সিএএ) কার্যকর করল ভারত। কেন্দ্রীয় সরকারের নির্দেশে সোমবার থেকে ভারতজুড়ে আইনটি কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র একটি বার্তায় বলেছেন, ‘মোদি সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তাবায়নের ঘোষণা দিচ্ছে। এ আইন ২০১৯ সালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনী ম্যানিফেস্টোর অবিচ্ছেদ্য অংশ। এর আওতায় নিপীড়িতদের ভারতীয় নাগরিকত্ব লাভের পথ সুগম হবে।’এ আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ ও পার্সি সম্প্রদায়ের যেসব মানুষ ধর্মীয় নিপীড়নের মুখে টিকতে না পেরে ভারতে চলে গেছেন, সেইসব শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব…
রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ মঙ্গলদাল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
হাসানুল হকের বড় ছেলের বিয়েতে রীতিমতো মেলা বসেছিল তারকাদের। সত্তর-আশির দশকের ফুটবল প্রজন্ম যেন আবার এক হয়েছিল। শেখ মোহাম্মদ আসলাম, রোম্মান বিন ওয়ালি সাব্বির, কায়সার হামিদদের ভিড়ে হাসান নিজেই যেন হারিয়ে যান! ১৯৭৯ সালে বিজেআইসির চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ছিলেন, তবে আবাহনী-মোহামেডানে জার্সি গায়ে না চড়ালে সেই আমলে তারকাখ্যাতি মিলত না। বাংলাদেশ দলের জার্সিতে ক্যারিয়ারটা সংক্ষিপ্ত হলেও স্মরণীয় বিশেষ একটি কারণে। তবু ফুটবলীয় আলোচনায় হাসান বিস্মৃত একটি নাম। এ নিয়ে কিছুটা মনঃকষ্ট, অভিমান আছে হাসানুল হকের, “জানেন, আমার ছেলেরাই বলে, ‘তোমার মুখেই শুধু শুনি, তুমি এটা করেছ, সেটা করেছ। কিন্তু আর কোথাও তো নাম শুনি না। মিডিয়াও কিছু বলে না!’” অথচ…

