Author: atikur alif

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় ইউনিয়নের দুধঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. হৃদয় ভূঁইয়া। তিনি ওই এলাকার আমির আলী ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ওই যুবকের চাচাতো ভাই ফারুক ভূঁইয়া। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মো. কামরুজ্জামান। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, ‘হাসপাতালে আনার আগেই হৃদয় নামের ওই যুবকের মৃত্যু হয়। তার শরীরের সামনের অংশে বেশ কয়েকটি গুলির দাগ রয়েছে। আরও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো…

Read More

 সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের উপ-নির্বাচনে ভোট গননার সময় দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে আনসার সদস্যের গুলিতে হৃদয় (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় ফারুক নামের আরেকজন আহত হয়েছে। সোনারগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হৃদয় পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আমিন হোসেন ভুইয়ার ছেলে। আহত ফারুক একই এলাকার মৃত কামাল হোসেনের ছেলে। জানাগেছে, গত বছর খানেক আগে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান মারা যাওয়ার পর নির্বাচন কমিশন উপ নির্বাচন আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পযর্ন্ত ভোট গ্রহন শুরু করে। সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে চলে।…

Read More

চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের কোম্পানির সঙ্গে যুক্ত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। হোমকেয়ার ব্র্যান্ড ‘টাইলক্স’ নামে শাকিবের কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। সে উপলক্ষ্যে একই মঞ্চে দেখা মিলেছে দেশের দুই অঙনের দুই তারকার। শনিবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ডিক্লেয়ারেশন প্রোগ্রামে দুই পক্ষের মধ্যে এই সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর হয়েছে। অনুষ্ঠানে শাকিব বলেন, ‘আজকে আমাদের জন্য এক বিশেষ দিন কারণ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে আমরা নতুন পথচলা শুরু করেছি। আমি বিশ্বাস করি, এই চুক্তির মাধ্যমে আমরা একসঙ্গে আরও অনেক দূর এগিয়ে যাব। সাকিব যেমন খেলার মাঠে তার সর্বোচ্চ দেয়ার…

Read More

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজটি ১-১ এ সমতায় আছে ফলে দু’দলের জন্য ম্যাচটি ‘অলিখিত ফাইনাল’। সিরিজ নির্ধারনী ম্যাচে শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সিরিজের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলির ব্যাটে জয়ের খুব কাছে গিয়েও হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ৩ রানের হার দিয়ে সিরিজ শুরু করে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ। শান্তর অপরাজিত ফিফটিতে ৮ উইকেটের জয় পায় টাইগাররা। সিরিজে সমতা এনে বেশ আত্নবিশ্বাসী শান্তর দল। এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় বাংলাদেশ। অন্যদিকে জয় দিয়ে…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ মো. শামসুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর আত্তাকী মাসরুরুজ্জামান রনি। নতুন কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কবীর মাহমুদ, উদ্দীন জসিম, মানস ঘোষ ও গিয়াস উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন  হাসান উল্ল্যাহ খান রানা, শারমিন ইফফাত শামস তুলি ও কবির আহমেদ খান। কমিটির সাংগঠনিক হিসেবে নির্বাচিত হয়েছেন শাকিল হাসান। কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন রাকিব হাসনাত সুমন, প্রকাশনা সম্পাদক হয়েছেন শারমিন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন  মোহাম্মদ তাহান, যোগাযোগ সম্পাদক হয়েছেন মেহেদী…

Read More

ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যানবাহনের অতিরিক্ত চাপে শুক্রবার সকাল থেকেই মহাসড়কের সোনারগাঁয়ের চৈত্রী গার্মেন্ট এলাকা থেকে মেঘনাঘাট টোলপ্লাজা এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় এই যানজট দেখা দিয়েছে। এর ফলে এই পথ পাড়ি দিতে দেড় ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে যাত্রীদের। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়। সরেজমিনে দেখা যায়, যানবাহনের অতিরিক্ত চাপে টোলপ্লাজায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এর ফলে বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীদের দীর্ঘক্ষণ সড়কে অপেক্ষা করতে হচ্ছে। এক যাত্রী বলেন, বন্ধুদের নিয়ে চট্টগ্রাম যাচ্ছি কিন্তু যানজটের কারণে এখনো মোঘরাপাড়ায় আটকে আছি।…

Read More

সোনারগাঁও সাদিপুর ইউনিয়ন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় গনকবাড়ি স্পোটিং ক্লাব ও রস্করবাড়ি স্পোটিং ক্লাব ফাইনাল খেলায় অংশগ্রহন করেন। এই খেলায় রস্করবাড়ি স্পোটিং ক্লাবকে ০-১ গোলে পরাজিত করে গনকবাড়ি স্পোর্টিং ক্লাব বিজয়ী হন। এই টুর্নামেন্টে ৩২ টি দল অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা এবিএম রাসেল আহম্মেদের সভাপতিত্বে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রমজান আলী প্রধান, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক মোঃ ফারুক হোসাইন, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব হোসেন, ছাত্রলীগ নেতা রকিব, পারভেজ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা পনির হোসেন, জুয়েল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগ নেতা শামীম আহম্মেদ,উপস্থাপনায় ছিলেন…

Read More

আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে আম্পায়ারকে ভিন্ন চাকরি খুঁজতে বলেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাতে আইসিসি তার ওপরে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই শাস্তি শেষে আজ বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছেন শ্রীলঙ্কার অধিনায়ক। তিনি দলে ফেরায় লায়নদের বেশ উজ্জীবিত লাগছে। সিরিজ জয়ের লক্ষ্যে হাসারাঙ্গাকেই ট্রাম্প কার্ড হিসেবে দেখছে দলটি। অন্যদিকে সৌম্য সরকারের আউট ইস্যুতে এখনো সরগরম অবস্থানে রয়েছে দলটি। ইতিমধ্যে আম্পায়ারের বিপক্ষে রিপোর্ট তৈরি করে আইসিসিকে দিয়েছে দলটি। গতকাল সিলেটে অনুশীলন শেষে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্ডাম্বি ও ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা কথা বলেছেন সংবাদ সম্মেলনে। সেখানে থিলিনা কান্ডাম্বি বলেন, ‘ঘরের মাটিতে আফগানিস্তান সিরিজের পর এখানেও দলের টপ অর্ডাররা ভালো করছে। আশা করি,…

Read More

‘মিস ওয়ার্ল্ড- ২০২৪’ প্রতিযোগিতার ৭১তম আসরের পর্দা উঠছে আজ শনিবার। দীর্ঘ ২৮ বছর পর চলতি বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে ভারতে। এ প্রতিযোগিতায় এবার বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন শাম্মী ইসলাম নীলা। ছোট বেলা থেকেই মিস ওয়ার্ল্ড হওয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশের নীলা। এ প্রসঙ্গে নীলা বলেন, আমি যখন ছোট ছিলাম তখন জন্মদিনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মুকুট কিনতাম। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে বলতাম এই দেখ আমি মিস ওয়ার্ল্ড। তারপর নিজে নিজেই সেখানে নাচতাম। সেটা বাবাকে দেখাতাম। এখন আমার সেই জার্নি যেন বাস্তবের কাছাকাছি। কিন্তু আমার বাবা আর বেঁচে নেই। তবে আমি নিশ্চিত আমার ওপর বাবার আশীর্বাদ আছে। প্রতিযোগিতায় বাংলাদেশ,…

Read More

রমজান মাসে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ভিসার আবেদন গ্রহণের নতুন সময় নির্ধারণ করেছে।  শ‌নিবার ঢাকাস্থ ভারতীয় হাইক‌মিশন এক ফেসবুক পোস্টে এ তথ্য জা‌নিয়েছে। ভারতীয় হাইক‌মিশন জানায়, ১২ মার্চ থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, যমুনা ফিউচার পার্ক বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে। বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে তাদের বিকাল সাড়ে ৩টার আগে আইভ্যাক জেএফপিতে পৌঁছানোর জন্য অনুরোধ করেছে হাইক‌মিশন।বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৬টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া,…

Read More