কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ সিটিতে ২৭ শতাংশ ও কুমিল্লা সিটিতে ২৫ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন সকাল থেকে স্থানীয় সরকারের ২৩১ নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। সকালে কুমিল্লা সিটি নির্বাচনের একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত সচিব বলেন, দুই সিটির নির্বাচনে এখন পর্যন্ত সুষ্ঠু ভোট হচ্ছে। এখন পর্যন্ত কুমিল্লা সিটি মেয়র পদে উপনির্বাচনে ২৫ শতাংশ ভোট পড়েছে। আর ময়মনসিংহ সিটিতে ভোট পড়েছে ২৭ শতাংশ। কুমিল্লা সংঘর্ষ নিয়ে রিটার্নিং অফিসার মো. ফরহাদ হোসেন বলেন, ১৯ নম্বর ওয়ার্ডের ৭৪, ৭৫ ও ৭৬ নম্বর কেন্দ্র…
Author: atikur alif
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ হলেও ভোট গণনা নিয়ে হট্টগোল-মারামারির ঘটনা ঘটার ফলে ভোট গণনা স্থগিত হয়ে যায়। শুক্রবার ভোট গণনা হয়নি। ব্যালট সিলগালা অবস্থায় পুলিশ হেফাজতে ছিল। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা আজ শনিবার বসে দুপুর ২টা থেকে ভোট গণনার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির গণমাধ্যমকে জানান, দুপুর ২টার পর থেকে ভোট গণনা শুরু হবে। ভোট গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করা হবে। শনিবার নির্বাচন পরিচালনা উপ কমিটির আহ্বায়ক আবুল খায়ের এ ঘোষণার বিষয়েও একটি বিজ্ঞপ্তি দিয়েছেন।…
বেসরকারি একটি ইনস্যুরেন্স কোম্পানিতে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী । সে সময় বিবস্ত্র করে ছবিও তুলে নেন ধর্ষকেরা। এখন ওই ভুক্তভোগী নারীকে নিয়মিত যৌনতায় বাধ্য করতে নানা ধরণের হুমকি দিচ্ছেন ধর্ষকেরা। প্রস্তাবে রাজি না হলে আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখানো হচ্ছে। সম্মানের ভয়ে মুখ খুলতে পারছেন না নির্যাতনের শিকার ওই নারী। ওই নারী জানান, ২০২৩ সালের ১৯ অক্টোবর গুরুদাসপুরে ইন্স্যুরেন্সের কাজে এসেছিলেন তিনি। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের কামরুজ্জামান সোনা তাকে ইন্স্যুরেন্স খোলার জন্য গুরুদাসপুর বাসস্ট্যান্ডের অদূরে একটি তিনতলা ফ্লাটে নিয়ে যান। সেখানে আগে থেকেই আরও দুই যুবক উপস্থিত ছিলেন। তাকে ওই ফ্লাটের…
খুলনার ডুমুরিয়ায় ধর্ষণের শিকার সেই তরুণীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে র্যাব-৬ এর একটি দল ভুক্তভোগীর খালার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে দেয়। এর আগে বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ ও রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ভুক্তভোগীর খালাতো ভাই গোলাম রসুল বাদী হয়ে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা করেন। অন্য ৫ আসামি হলেন- গাজী আব্দুল হক, আলামীন গাজী,আক্তারুল আলম সুমন, সাদ্দম গাজী ও মো. ইমরান হোসেন। র্যাবের কোম্পানি কমান্ডার সারওয়ার হুসাইন জানান, ভুক্তভোগী তরুণীর খালাতো ভাই বুধবার আদালতে মামলা করেন। এরপর ভুক্তভোগী নিরাপদে আছে কি না…
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের দাবিকৃত অবশিষ্ট ১১৯ কোটি টাকা আয়কর দিতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সরকারি ওই প্রতিষ্ঠানের দাবির বিপরীতে গ্রামীণ কল্যাণের করা ৭টি আয়কর রেফারেন্স আবেদন খারিজ করে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে আইনজীবী সরদার জিন্নাত আলী ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারি অ্যাটর্নি জেনারেল তাহমিনা আক্তার পলি শুনানি করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, গ্রামীণ কল্যাণের কাছে এনবিআর এর দাবি কৃত ৫৫৫ কোটি টাকার মধ্যে ৪৩৬ কোটি টাকা পরিশোধ করেছে। এই রায়ের ফলে…
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে একটি বেসরকারি হাসপাতালের সেপটিক ট্যাংকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আগ্রাবাদে ইসলামী ব্যাংক হাসপাতালের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এ ঘটনা ঘটে। গুরুতর দগ্ধরা হলেন—ফাহাদ, জহির, মাসুম ও নয়ন। আরেকজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুরুতর অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত এবং ৪০ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এসব ঘটনা ঘটে। জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী পেট্রোল পাম্পের ভবনের সঙ্গে ধাক্কা খায় ওয়েলকাম পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলে নিহত হন বাসের হেলপার। নিহত ফেরদৌস হাওলাদার (২৮) গোপালগঞ্জের টুংগীপাড়ার তৈয়ব আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় ওয়েলকাম পরিবহনের অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে। এর কিছু সময় পর ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের পুলিয়া নামক স্থানে সার্বিক ও গোল্ডেন লাইন পরিবহনের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ১০ যাত্রীকে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল…
হবিগঞ্জের নবীগঞ্জে খৎনা করাতে গিয়ে তামিম আহমেদ নামে এক শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে। পরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর চাচা বাদী হয়ে ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও চিকিৎসকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আউশকান্দি বাজারে অবস্থিত কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। অনুমোদন ও বৈধ কাগজপত্র না থাকায় ১৫ দিন আগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারটিকে সিলগালা করে দেন। জানা যায়, বুধবার বিকাল ৪টার দিকে তামিমকে তার বাবা খৎনা করানোর জন্য আউশকান্দি বাজারে নিয়ে যান। সেখানকার কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক সুহুল আমিন…
সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গভর্নি বডির নির্বাচনে ৩ প্রার্থীর মধ্যে প্রচার প্রচারনা ও অভিভাকদের সমর্থনে অনেকটাই এগিয়ে আছেন সফল সংগঠক, সাংবাদিক ও শিক্ষানুরাগী মিজানুর রহমান মামুন। আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য গভর্নিং বডির নির্বাচনে তিনি ৭ নং ব্যালটে প্রতিদ্বন্ধিতা করছেন। তার সাথে আরো দুই প্রার্থী হলেন সফিকুল ইসলাম (৬নং ব্যালট) ও তারিক মোল্লা (৮নং ব্যালট)। এরা দুজনই পৌর এলাকার লাহাপাড়া গ্রামের বাসিন্দা। অপরদিকে মিজানুর রহমান পৌর এলাকার তাজপুর গ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গভর্নি বডির অভিভাবক সদস্য পদে ইতিমধ্যে অভিভাবকদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন মিজানুর রহমান।…
এক দশকের হিসাবে ২০২৩ সালকে অভিবাসীদের জন্য সবচেয়ে ভয়াবহ বছর হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ। বছরটিতে সারা বিশ্বের অভিবাসন রুটে মারা গেছে অন্তত আট হাজার ৫৬৫ জন অভিবাসী। এই পরিসংখ্যান তুলে ধরে বুধবার ২০২৩ সালকে অভিবাসন ইস্যুতে ভয়াবহ বছর হিসেবে আখ্যা দিয়েছে তারা। জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম এক বিবৃতিতে জানিয়েছে, ‘২০২৩ সালে অভিবাসন রুটে অভিবাসীদের মৃত্যুর হার তার আগের বছরের তুলনায় অন্তত ২০ ভাগ বেড়েছে। অভিবাসন রুটে প্রাণহানি ঠেকাতে জরুরি পদক্ষেপ প্রয়োজন বলেও উল্লেখ করেছে সংস্থাটি। ২০২৩ সালে অভিবাসন রুটে অভিবাসী মৃত্যুর সংখ্যার ২০১৬ সালের রেকর্ডকেও ছাপিয়ে গেছে। আইওএম জানিয়েছে, ২০১৬ সালে অভিবাসন রুটে মারা গেছে আট হাজার ৮৪…

