ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে হাই কমিশনের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচি শুরু করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান। এরপর অনুষ্ঠিত আলোচনা সভার পর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। হাইকমিশনার বলেন, ‘জাতির পিতার দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারিত এ ভাষণের শব্দমালাকে প্রতিটি বাঙালি অন্তরে ধারণ করে উদ্বুদ্ধ…
Author: atikur alif
এস আলম সুগার মিলের গুদামে থাকা অপরিশোধিত চিনির ৮০ শতাংশই রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। জেনারেল মাইন উদ্দিন বলেন, এখানে এক লাখ ১৬ হাজার মেট্রিক টনের মতো অপরিশোধিত চিনি ছিল। যেখান থেকে সুগার তৈরি করা হয় তার ৮০ শতাংশ আমরা রক্ষা করতে পেরেছি। তিনি আরও জানান, গত ৪ মার্চ আগুন লাগলে ওইদিন রাত সাড়ে ১০টায় আমরা আগুন নিয়ন্ত্রণ করি। এখনও আগুন অল্প অল্প জ্বলছে। আমরা মনে করছি, আজকের মধ্যে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে না পারলেও ছোট ছোট পকেট…
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। গত ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত নারায়ণগঞ্জ আদালতের বিচারক মোঃ আমিনুল হক উক্ত আসামীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরই প্রেক্ষিতে বর্ণিত বিষয়ে আসামীর গ্রেফতারে র্যাব গোয়েন্দা তথ্য সংগ্রহ করা শুরু করে। এক পর্যায়ে র্যাব -১১ একটি গোয়েন্দা দল গোপন তথ্যের…
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব -১১, সিপিএসসি কোম্পানী, নারায়নগঞ্জ কর্তৃক ৭ মার্চ ২০২৪ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে রূপগঞ্জের চাঞ্চল্যকর “শিশু জয়ন্ত হত্যা” মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রধান আসামী শাহিন (৩০) গ্রেফতার করেন। মামলার সূত্রে জানা যায় যে, গত ৫ জুন ২০১৮ সালের শিশু জয়ন্তকে অপহরণ করে ৫ লাখ…
গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের দায়ে ১২ বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট। পাসপোর্ট জমা রাখার শর্তে তাকে এক বছরের জামিন দেওয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। তবে একটি মামলায় জামিন না মেলায় তাকে কারাগারেই থাকতে হচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। সঙ্গে ছিলেন আইনজীবীবী মো. মোহাদ্দেস-উল-ইসলাম। দুর্নীতি দমন কমিশন -দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। আইনজীবীবী মো. মোহাদ্দেস-উল-ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘১২ বছরের কারাদণ্ড ও জরিমানার বিরুদ্ধে…
ফারহান আখতারের পরিচালিত সিনেমা ‘ডন থ্রি’ তে অভিনয়ের জন্য চড়া পারিশ্রমিক নিচ্ছেন কিয়ারা। বলিউড হাঙ্গামার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ‘ডন ৩’ সিনেমার জন্য কিয়ারা ফারহান আখতারের কাছ থেকে নিচ্ছেন ১৩ কোটি রুপি! শোনা যাচ্ছে, ‘ওয়ার ২’ সিনেমার পারিশ্রমিক থেকেও নাকি বেশি চেয়েছেন ‘ডন’-এ অভিনয়ের জন্য। আপাতত ‘ডন ৩’ সিনেমার কাস্টিং চলছে। প্রি প্রোডাকশনের কাজও চূড়ান্ত পর্যায়ে। চলতি বছরের আগস্ট মাস থেকে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। বিয়ের পর থেকেই যেন সিদ্ধার্থ মালহোত্রা ঘরনির বৃহস্পতি তুঙ্গে। একের পর এক ছবি হিট। বর্তমানে কিয়ারার হাতে ‘ওয়ার ২’। এই সিনেমার জন্য তিনি যে পারিশ্রমিক নিয়েছেন, তা ‘ডন থ্রি’র মোট অর্ধেক! কিয়ারা…
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় প্রাথমিক বাছাইপ্রক্রিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম দিন সুপার টুয়েসডে । সুপার টুয়েসডে শেষে প্রাইমারি নির্বাচনে রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে রয়েছেন। আগামী নির্বাচনে দুজনেই হতে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী বিষয়টা অনেকটাই অনুমেয় হয়ে দাঁড়িয়েছে। বুধবার রিপাবলিকান দলের প্রার্থী নিকি হ্যালি প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড় থেকে সরে আসার অনেকটাই নিশ্চিত হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্পই হতে যাচ্ছেন আগামী নির্বাচনে দলটির প্রার্থী। এদিকে বাইডেনের নেই কোনো শক্ত দলীয় প্রতিদ্বন্দ্বী। সুপার টুয়েসডেতে তিনি শুধু একজনের কাছে হেরেছেন। তাতে তার প্রার্থী হওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেছে। একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স…
কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে ৭ মাস আগে চুরি হওয়া এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার সদস্যদের অভিযানে গত সোমবার রাজধানী ঢাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার নিয়ামতপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী পারভীন (৩০) ও বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের পূর্বপদুয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে জেসমিন। পিবিআই ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ এপ্রিল কুমিল্লা সদর হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে ৪ দিনের ওই নবজাতক চুরি হয়ে যায়। এ ঘটনায় নবজাতকের বাবা মো. জসিম উদ্দীন (৪৫) কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের…
বাংলাদেশ মেরিন একাডেমির ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। সমঝোতা স্মারকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে প্রতিষ্ঠানটির উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান এবং বাংলাদেশ মেরিন একাডেমির পক্ষ থেকে একাডেমির প্রধান শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রায়হান সমঝোতা স্মারকে সই করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম ও বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল এর কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান বিএনসহ অন্য প্রশিক্ষক ও কর্মকর্তারা।
নভীর নলকূপ বসানোর সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে নরসিংদীর মনোহরদীতে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শুকুন্দী ইউনিয়নের গাছুয়ারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। তারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গভীর নলকূপ স্থাপন কাজের শ্রমিক ছিলেন। নিহত দুই ভাই পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে রুবেল মিয়া ও রাকিবুল হাসান। স্থানীয়রা জানায়, উপজেলার গাছুয়ারকান্দা গ্রামের অহিদ মিয়ার বাড়িতে নলকূপ স্থাপনের কাজ করছিলেন রুবেল মিয়া, রাকিবুলসহ ১০-১২ জন শ্রমিক। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নলকূপের লোহার পাইপ বসানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন দুই ভাই। এ সময় বাড়ির লোকজন তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা…

