Author: atikur alif

রাজশাহীর দুর্গাপুরে ট্রাকচাপায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরেক পরীক্ষার্থী। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আনুলিয়া স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরীক্ষার্থীর নাম শাহারিয়ার নাফিজ। সে পালশা গ্রামের আব্দুল ওহায়েদের ছেলে। আহত মাহফুজ একই এলাকার নান্টুর ছেলে। হতাহতরা পালসা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। আজ ভূগোল ও পরিবেশ পরীক্ষা ছিল। ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাফিজ ও তার বন্ধু মাহফুজ দুজনই একটি মোটরসাইকেলযোগে পরীক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে আনুলিয়া স্কুল মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সামনে পড়ে যায়। এ সময় নাফিজ…

Read More

পাকিস্তান সুপার লিগ শেষ হবে ১৮ মার্চ। এরপর আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু দেশটির ক্রিকেটারদের। তার আগে বিশ্রামের জন্য কিছুদিন সময় পাচ্ছেন বাবর আজম, শাহিন আফ্রিদিরা। কিন্তুএই সময় ক্রিকেটারদের বসিয়ে না রেখে অনুশীলনের মধ্যে রাখতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে যেন-তেন অনুশীলন নয় বরং বাবর-শাহিনরা ফিটনেস ট্রেনিং করবেন দেশটির আর্মিদের সঙ্গে। ইসলামাবাদের একটি হোটেলে এই বিষয়টি জানিয়েছেন পিসিবির নতুন সভাপতি মহসিন নাকভি, ‘আমাদের সামনে নিউজিল্যান্ড সিরিজ আছে, এরপর আয়ারল্যান্ড, এরপর ইংল্যান্ড এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমি ভাবছিলাম, আমরা কখন ট্রেনিং করব? সময় তো নেই। যাই হোক আমরা একটি উইন্ডো খুঁজে পেয়েছি। কাকুলে মিলিটারি একাডেমিতে আগামী ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল আমরা…

Read More

রাজধানীর গুলশান-২ এর বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। বুধবার (০৬ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে ডিএনসিসির অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এ ছাড়া অভিযানে রয়েছেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। মূলত বিভিন্ন রেস্তোরাঁয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না তা দেখতে অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের ওই ভবনের নিচের অংশে আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন…

Read More

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ৪৪৯ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হওয়ার কথা জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। দেশের ইতিহাসে এই প্রথম কোনো ফেব্রুয়ারিতে এত তৈরি পোশাক রপ্তানি হলো। তথ্যে জানা গেছে, আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় এটি ১৩ দশমিক ৯৩ শতাংশ বেশি। এর আগে, জানুয়ারিতে পোশাক রপ্তানি ৪৯৭ কোটি ডলার হওয়ায় তা নতুন রেকর্ড সৃষ্টি করে। চলতি বছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৯৪৭ কোটি ডলার। ২০২৩-২৪ অর্থবছরের হিসাবে জুলাই থেকে ফেব্রুয়ারি তৈরি পোশাক রপ্তানি হয়েছে তিন হাজার ২৮৬ কোটি ডলার। এটি আগের বছরের একই সময়ের তুলনায় চার দশমিক ৭৭ শতাংশ বেশি। মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড…

Read More

নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় ও মাসিক সমন্বয় সভা – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সোনারগাঁও উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলা শিক্ষা অফিসার মোঃ দৌলতর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এসময় আরও উপস্থিত ছিলেন সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান…

Read More

র‍্যাব  প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‍্যাব  ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব -১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গত ০৪ মার্চ ২০২৪ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে লোহার তৈরি ০৪ (চার)টি ছোট বড় রোলারের ভিতর রক্ষিত অভিনব কৌশলে ৩৩৭ বোতল ফেন্সিডিল পাচারকালে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার…

Read More

স্মার্ট সোনারগাঁও নির্মাণে স্থানীয় সাংবাদিকদের পাশে চান নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। সোমবার সকালে সোনারগাঁও প্রেস ক্লাবে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমপি এ সহযোগিতা কামনা করেন। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠান শুরু হয় এবং সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা পালন করা হয়।দেশ রূপান্তরের সোনারগাঁও প্রতিনিধি রবিউল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজ, সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার…

Read More

আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদে নির্বাচনে একাধিক চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী মাঠে থাকলেও দেখা মিলছেনা মহিলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী। তবে মাঠে কারো প্রচার-প্রচারনায় না থাকলে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক মহিলা প্রার্থী প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বিভিন্ন সুত্র। জানাগেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান বাবু ওমর,  উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়নে প্রচারনা চালাচ্ছেন। অপরদিকে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সোনারগাঁ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের…

Read More

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দুটি মুড়ি ফ্যাক্টরীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে।সোমবার দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা মোবাইল কোর্ট পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোশারফ হোসেন ও সোনারগাঁও পৌরসভা নিরাপদ খাদ্য পরিদর্শক মো: হোসেন আলী। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা জানান, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, লেবেলবিহীন খাদ্য পন্য ক্রয়, বিক্রয়, সংরক্ষণ ও উৎপাদন স্থানে পোকামাকড় ও প্রাণির উপস্থিতি এবং প্রয়োজনীয় লাইসেন্স ও রশিদ না থাকায় মুড়ি উৎপাদনকারী মেসার্স মায়ের দোয়া ফুড প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য…

Read More

রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় মাত্র ১০ মিনিট সময় দেওয়ায় সংসদ থেকে ওয়াক আউট করেছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। অবশ্য ১০ মিনিট পর সংসদে ফিরে আসেন তিনি। সোমবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর নাম ঘোষণা করেন স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তিনি ওই সংসদ সদস্যকে ১০ মিনিট সময় বেঁধে দেন। এ সময় দাঁড়িয়ে বক্তব্য শুরু করেন লতিফ সিদ্দিকী। তিনি বলেন, ‘আমি একজন প্রবীণ পার্লামেন্টারিয়ান। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য আমাকে…

Read More