Author: atikur alif

যাত্রা শুরুর মাত্র দুই বছর পর থেকেই ‘কাঁচখেলা রেপার্টরি থিয়েটার’ সম্পৃক্ত অভিনেত্রীদের সম্মাননা দিয়ে আসছে। নাট্যদলটির প্রতিষ্ঠাতা অভিনেতা সায়েম সামাদের উদ্যোগেই আন্তর্জাতিক নারী দিবসে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। সেই ধারাবাহিকতা এবারও রক্ষা করছে দলটি। এবার মঞ্চের দাপুটে অভিনেত্রী মোমেনা চৌধুরী, নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রোজী সেলিম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও নির্দেশক নাজনীন হাসান চুমকি এবং গুণী অভিনেত্রী তনিমা হামিদ, জুয়েনা শবনম, শামসি আরা সায়েকা, হাসিনা সাফিনা বানু উর্মি ও সৈয়দা নওশীন ইসলাম দিশা কাঁচখেলা নাট্য সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন। সায়েম সামাদ বলেন, ‘সকল ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। বাংলাদেশের মঞ্চনাটকে নারীর মেধা ও শ্রমের মূল্যায়ন যথাযথভাবে হওয়া উচিত…

Read More

সিরাজগঞ্জে অবস্থিত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে আরাফাত আমিন তমাল নামে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় শিক্ষক ডা. রায়হান শরীফের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। এছাড়া তার কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তলটি অবৈধ বলে জানিয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মো. আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে সদর থানায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন। সিরাজগঞ্জ সদর অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে সন্ধ্যায় তাকে আটক করে মেডিকেল কলেজ থেকে থানায় আনে পুলিশ। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে আরেকটি মামলা হবে বলে জানিয়েছেন পুলিশ। সোমবার দুপুরে সিরাজগঞ্জের শহীদ…

Read More

 ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানোর সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধারা যৌন হয়রানির ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের একটি দল। খবর বিবিসি। হামাসের বিরুদ্ধে ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের বিশ্বাসযোগ্য প্রমাণ খুঁজে পেয়েছে দলটি। এছাড়া হামাসের কাছে থাকা জিম্মিরাও যৌন হয়রানির শিকার হয়েছে বলে জানিয়েছেন তারা। অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছে হামাস।  সংঘাতে যৌন সহিংসতা বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেনের নেতৃত্বে নয় সদস্যের ওই বিশেষজ্ঞ দল গত ২৯ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ইসরায়েল সফর করেন। পরে এ সম্পর্কে এক প্রতিবেদন তৈরি করেন তারা। তবে কাজটি অভিযোগের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে জানিয়েছে জাতিসংঘ। সফরকালীন ইসরায়েলি প্রতিনিধিদের সাথে…

Read More

গ্রীষ্ম, বর্ষা, শরৎ,হেমন্ত, শীত ও বসন্ত এই ছয়টি ঋতুকে ঘিরে আমাদের বছর। মূলত প্রাকৃতিক বৈচিত্রতা এই ছয় ঋতুর বৈশিষ্ট্য বিচারেই হয়ে থাকে। আর এই ঋতুবদলের সঙ্গে আবহাওয়ার বৈচিত্র্যতা আসে। যার প্রভাব পরে আমাদের জীবন যাপনে। আর জীবন যাপনের প্রধান অনুষঙ্গই হলো খাবার। সুস্থ ভাবে জীবন যাপন করতে হলে অবশ্যই ঋতুভেদে সঠিক খাবার শরীরের জন্য প্রয়োজন। আমাদের শরীরে  ঋতুভেদে বায়ু-পিত্ত-কফ এই তিনটি ফ‌্যাক্টর এবং মধুর-অম্ল-লবণ-কটু-তিক্ত-কষা এই ছয়টি রস বিভিন্ন ঋতুতে শরীরে নানাভাবে পরিবর্তিত হয়। আর শরীরকে সুস্থ রাখতে এগুলি সব ঋতুতেই সমান ভাবে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে গ্রহণ করা প্রয়োজন। পুষ্টি বিশেষজ্ঞ ডাক্তার শাহনীলা তৈয়ব ছয়ঋতুর বদলের সঙ্গে সঠিক খাদ্যগ্রহণের কিছু পরামর্শ…

Read More

এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিনিকলে লাগা আগুন পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১৫ টি ইউনিট। সোমবার রাত ৯টা পর্যন্ত আগুন জ্বলছিল। এর আগে বিকাল ৩টা ৫৩ মিনিটে কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় অবস্থিত চিনিকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা গণমাধ্যমকে বলেন, ‘কর্ণফুলী থানা এলাকায় এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিনিকলে লাগা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।’ পবিত্র রমজান মাস ঘিরে বিপুল পরিমাণ চিনি আমদানি করেছিল এস…

Read More

এস আলম রিফাইন্ড সুগার মিলে অগ্নিকাণ্ডে ১ লাখ টনের বেশি উৎপাদিত চিনি ও চিনির কাঁচামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে সুগার মিলের স্টাফ মোহাম্মদ মনির জানিয়েছেন, সুগার মিলের ভিতরে ১ লাখ টনের উপরে উৎপাদিত চিনি ও চিনির কাঁচামাল রয়েছে। এস আলম রিফাইন্ড সুগার মিলের ৫ম তলায় আগুন লাগে। তবে কীভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না। কারখানার চারিদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে। এ বিষয়ে এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক অ্যাডভোকেট এম হোছাইন রানা জানিয়েছেন, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা ধরে এস আলম সুগার মিলের আগুন…

Read More

গত তিন বছরে কৃত্রিম তন্তুর পোশাকের রপ্তানি ২৫ শতাংশ থেকে বেড়ে ২৯ শতাংশ হয়েছে। এক সমীক্ষায় এ তথ্য তুলে ধরেছে তৈরি পোশাক প্রস্তুত ও  রপ্তানি খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ। গতকাল রবিবার  ‘বিয়ন্ড কটন এ স্ট্র্যাটেজিক ব্লুপ্রিন্ট’ শীর্ষক এক সমীক্ষা প্রকাশ করেছে সংগঠনটি। প্রকাশিত সমীক্ষার ফলাফল অনুসারে, স্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারকরা কৃত্রিম তন্তুর পোশাকে দর ভালো পাওয়ায় এ খাতের পোশাক রপ্তানি বাড়ছে, একই সঙ্গে উদ্যোক্তাদের আগ্রহও বেড়েছে। এতে বলা হয়, কৃত্রিম তন্তুর পোশাকের বৈশ্বিক বাজার ৭৫ শতাংশ। এর বিপরীতে বাংলাদেশ ৭৫ শতাংশ তুলার পোশাক রপ্তানি করে। গতকাল ভারতীয় গবেষণাপ্রতিষ্ঠান ওয়াজির অ্যাডভাইজার্স প্রাইভেট লিমিটেডের ব্যাবসায়িক পরিচালক বরুণ বৈদ রাজধানীর পূর্বাচলে বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত…

Read More

নারী দিবস ২০২৪ এ  তিনজন নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’। গল্পে এমএলএম প্রতারণার শিকার হন ওই তিন নারী। তাঁদের জীবনে ঘটে যাওয়া গল্পকে নিয়ে ফরহাদ আহমেদ নির্মাণ করেছেন এই ক্রাইম থ্রিলার। তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক, নীল হুরের জাহান। নাটকের গল্পে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, সাধারণ গৃহিণী নীলা বোস আর কর্মজীবী মা বীথি রহমান শহরের তিন প্রান্তের তিন বয়সী নারী একত্র হয়েছে একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যে লক্ষ্য অর্জন করতে তাদের ভাঙতে হবে আইন, হতে হবে ক্রিমিনাল। চুমকি, নীলা আর বীথির পথ সহজ নয়। ব্যক্তিজীবনের সমস্যা একদিকে যেমন আঁকড়ে ধরেছে তাদের…

Read More

গুড়ায় অবিস্ফোরিত তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার সংলগ্ন জিলাদারপাড়া এলাকায় একটি বাড়ির আঙিনার মাটির নিচ থেকে এই গ্রেনেডগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা গ্রেনেডগুলো পানিতে ভিজিয়ে নিরাপদ দুরত্বে রাখা হয়েছে। বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই এলাকার মোস্তাফিজুর রহমান স্বাধীন নামের এক ব্যক্তি বাড়ি সংস্কারের কাজ করছেন। ওই বাড়ির কাজের জন্য আঙিনার মাটি খনন করতে গেলে গ্রেনেড সাদৃশ্য তিনটি বস্তু দেখতে পান শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে সেসব উদ্ধার করে। বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বাধীন বলেন, ‘আমাদের বাড়ির পাশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্প…

Read More

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তরুণদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। স্কুল শিক্ষক হুমায়ুন কবিরকে সভাপতি ও স্কুল শিক্ষক ফেরদৌস আলম লিটনকে সাধারণ সম্পাদক করে সম্প্রতি ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- সহসভাপতি সারোয়ার হোসেন সোহাগ ও মেরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন আশিক, শাকিল আহমেদ, আল ফারুক জিম ও মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহফুজ সেলিম লিয়ন, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী রুবেল ও তারেক হাসান বিজয়, কোষাধ্যক্ষ কামরুজ্জামান কামু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাবরিন সুভা, দপ্তর সম্পাদক তামিম ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ হোসেন, নারী বিষয়ক সম্পাদক আঞ্জুমন আরা বেগম, রক্তদান বিষয়ক সম্পাদক…

Read More