নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়নে শীমলাবো চৌরাস্তা এলাকায় এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২রা মার্চ শনিবার রাত আনুমানিক ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার লম্বাদরদী গ্রামের মিজান মিয়ার ছেলে ফয়সাল মিয়া, আনোয়ার হোসেনের ছেলে রিয়াজ, হাসান মিয়ার ছেলে রিফাত, সুমন মিয়ার ছেলে সিয়াম ও আনোয়ার হোসেনের ছেলে জাহিদ। উদ্ধারকৃত কিশোরি ফারিয়া ইসলাম (১৩) নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার, বিবি জোরা মিনার বাড়ি এলাকার রফিকুল ইসলামের মেয়ে। পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আসাদ বলেন, গতকাল শনিবার রাত আনুমানিক ১ টার দিকে সিমরাবো চৌরাস্তা এলাকায় অপ্রাপ্তবয়স্ক একটি মেয়েসহ ৫ জন যুবককে একটি…
Author: atikur alif
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে বাসের ধাক্কায় এক আরোহী নিহত হয়েছেন। আরোহীর নাম শহিদ সরদার। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদ সরকার মোটরসাইকেলে করে ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। তিনি ফরিদপুরের সালথা উপজেলার জুগিরকান্দা এলাকার মান্নান সরদারের ছেলে বলে জানা গেছে। শিবচর হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সকালে শহিদ সরদার মোটরসাইকেলযোগে ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। তার মোটরসাইকেলটি শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার ৫নং ব্রিজের কাছে এলে পেছন থেকে ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সজোরে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে মোটরসাইকেলে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন শহিদ সরকার। খবর পেয়ে শিবচর…
অভিনেত্রী আশনা হাবীব ভাবনা তিন বছর আগে সিনেমায় অভিনয় শুরু করেন। সেই সময়ে ভাবনা ও তার মাকে কটাক্ষ করে এক জনপ্রিয় অভিনেত্রী বলেছিলেন তাদের দেখতে অনেকটাই কাজের মেয়ের মতো। সম্প্রতি সহকর্মীর সেই কটাক্ষ নিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী। এ ব্যাপারে দেশের একটি সংবাদমাধ্যমকে ভাবনা বলেন, আমার শোবিজ অঙ্গনের কাছের একজন মানুষ আমাকে নিয়ে এমন কথা বলবে, সেটি কখনো কল্পনাই করিনি আমি। তার উদ্দেশ্য ছিল আমাকে সরাসরি অপমান বা ছোট করা। তবে তার ওই অপমান, ছোট করার চেষ্টাগুলোই শক্তি জুগিয়েছে আমায়। এমন অনেকেই আছে যারা সহ্য করতে পারে না যেকেন একের পর এক নায়িকা হচ্ছি। কিন্তু যতই ছোট করা হোক না কেন…
সোনারগাঁয়ে ট্রাকের চাপায় ইমরান নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক ও ঘাতক চালককে আটক করেছে পুলিশ। রোববার সকালে এশিয়ান হাইওয়ের সাদিপুরের বরইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান উপজেলার সাদিপুরের হোসেনের ছেলে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, সকালে ইমরান নামে ওই ব্যক্তি এশিয়ান হাইওয়ের সাদিপুর বরইবাড়ি এলাকায় সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় একটি দ্রুতগতির ট্রাকের চাপায় তার মৃত্যু হয়। পরে এলাকাবাসীর সহযোগিতা ঘাতক চালক ও ট্রাকটি আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সোনারগাঁয়ের আলোচিত সাধন মিয়া হত্যা মামলায় দুই জনের মৃত্যুদন্ড ও এক জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। পাশাপাশি যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদন্ড ও মৃত্যুদন্ডপ্রাপ্ত দুইজনকে এক লাখ টাকা করে জরিমানা করে। অনাদায়ে তাদের আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। রোববার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় প্রদান করে। তবে রায় প্রদানের সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন না। এবিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার পূর্ব কান্দারগাঁও গ্রামের মো. আব্দুর রহমান সরকারের ছেলে মো. শামীম সরকার (৪৫) ও আব্দুল মান্নানের…
যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে নতুন চর জেগে ওঠায় আবারো নাব্য সংকট দেখা দিয়েছে। যে কারণে নৌ যান চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও এক কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে ৫-৬ কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। সময় ও জ্বালানি খরচ বেশি হওয়ার কারণে অনেক মাঝি নৌকা চালানো বন্ধ রেখেছেন। চরাঞ্চলের মানুষকে পায়ে হেঁটে চর পাড়ি দিয়ে একাধিকবার নৌকায় পার হয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। ডুবোচরের কারণে ১ ঘণ্টার নদী পথ পার হতে ২ থেকে ৩ ঘণ্টা সময় লেগে যাচ্ছে। এলাকাবাসী জানায়, প্রতিদিন অগণিত মানুষ জেলা শহর ও উপজেলা প্রশাসন, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে যাতায়তে জেগে ওঠা ডুবোচরে দুর্ভোগ পোহাচ্ছেন। শহর এলাকার বিভিন্ন সরকারি-বেসরকারি…
মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অজ্ঞাত তিন জনের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। রোববার রাতে কুয়ালালামপুরের অদূরে কাজাং কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম মালয়মেইল। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম তাদের মৃত ঘোষণা করেছে। এ ব্যাপারে সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক ওয়ান মো. রাজালি ইসমাইল মালয়মেইলকে জানিয়েছেন, রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত কাজাং স্টেশন থেকে পাঁচজন কর্মীর একটি বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়। রাত সোয়া ১২টার দিকে তিনজনের লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থার জন্য…
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব -১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল বন্দরে “শ্লীলতাহানির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ভয় দেখিয়ে যুবতীকে ধর্ষণ” এর সাথে জড়িত প্রধান আসামী সিফাত (২৫)কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার রেলস্টেশন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় যে, বন্দরে ১৮ বছরের এক যুবতীকে রাস্তা থেকে…
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামী ও বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব -১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব -১১, সিপিসি-৩ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০২ মার্চ ২০২৪ইং তারিখ নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকায় সাজা পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। অভিযানে ১। জিআর – ১৬/০৭ মামলায় ৩২ বছরের সাজা, ২। জিআর- ৫৪/০৯ মামলায় ১৮ বছরের সাজা, ৩। এসটিসি-১৫/০৭ মামলায় ২৪ বছরের সাজা এবং…
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ বড় পীর আবদুল কাদের জিলানী (র:) এর মাজার জিয়ারত করার জন্য ইরাকের বাগদাদ শরীফের মোতওয়াল্লী হযরত শেখ খালিদ আবদুল কাদের মনসুর আল জিলানী (র:) আমন্ত্রণ জানিয়েছেন। রোববার সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি নূর এলাহী মিনা এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, হযরত শেখ খালিদ আবদুল কাদের মনসুর আল জিলানী (র:) ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইরাক সফরের সময় মাজার জিয়ারতের কথাও বলেন প্রধানমন্ত্রীকে। তিনি প্রধানমন্ত্রীকে জালিপাকের ছবি ও মাজারের গিলাফও উপহার দেন। বাংলাদেশ ও ইরাকের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে মোতওয়াল্লী বলেন,…

