নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৩৩৫৬) এর ধাক্কায় হনুফা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। এ সময় ঘাতক ট্রাকটি সড়কের পাশে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশার চালক হেলাল ও এর দুই যাত্রী নারী ও শিশু আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক আহত ওই নারী শিশুর নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ডেমরামুখী শিমরাইল মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শিমরাইল হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকের চালককে আটক করেছে। তার নাম মোজাম্মেল (৩২)। বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে…
Author: atikur alif
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মাহাবুবুর রহমান নিলয় নামের দশম শ্রেণির এক মাদরাসা ছাত্র খুন হয়েছে নড়াইলের কালিয়ায়। শুক্রবার রাত ১২টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতি থানার তালবাড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নিলয় মোল্লা নড়াগাতি থানার টোনা গ্রামের সাবেক পুলিশ সদস্য সুলতান আহমেদ মোল্লার (পিকু মোল্লা) ছেলে। সে টোনা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল। এ সময় নিলয় এর সঙ্গে থাকা তামিম খান নামে আরেক শিক্ষার্থী আহত হয়। তামিম একই গ্রামের ইকরাম খানের ছেলে। এলাকাবাসী জানায়, ১০/১৫ দিন আগে এলাকার টোনা ব্রিজের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত তরে ব্রাহ্মণপাটনা গ্রামের শাকিল খান এক কিশোর। এ সময় নিলয় ঘটনাটি দেখে শাকিল খানকে…
এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার শিমুলচূড়া হতে শ্রীবরদী সড়কে এ কর্মসূচী পালন করা হয়। স্থানীয় মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিপ্লবের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এতে অংশ নেন নিহত বিপ্লবের বাবা পাশ্ববর্তী বকশিগঞ্জের দড়িপাড়া গ্রামের বাসিন্দা কাবিল মিয়া, মোহাম্মদ আলী বিদ্যানিকতনের পরিচালক রফিকুল ইসলাম, শিক্ষক রতন মিয়াসহ স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা। উল্লেখ্য, নিহত বিপ্লব শ্রীবরদীর দহেরপাড় গ্রামের বাসিন্দা নানা হাজি আব্দুল মজিদের বাড়িতে থেকে মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনে পড়া লেখা করত। সে এ বছর এসএসসি…
নারী ফুটবল লিগের দলবদলে যেন হ-য-ব-র-ল অবস্থা। দলবদল শুরু হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। সময় বাকি আছে আর মাত্র তিন দিন। কিন্তু এখনো কোনো ক্লাব খেলোয়াড় নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করেনি। শীর্ষ ফুটবলার সাবিনা খাতুন, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, মারিয়া মান্দাদের নতুন ঠিকানা কোথায়, সেটাও এখনো অজানা। এবার বসুন্ধরা কিংস না থাকায় গত দুই আসরের রানার্স আপ আতাউর রহমান ভূঁইয়া এসসি ক্লাবকে বড় দল হিসেবে ধরা হয়েছিল। কিন্তু এই দলই কিনা পুরোপুরি দল গোছাতে পারেনি। একই অবস্থা অন্যদেরও।ফলে বাফুফের কাছে দলবদলের সময় বাড়ানোর আবেদন করেছে ক্লাবগুলো। বাফুফেও তাতে রাজি হয়েছে, কত দিন বাড়ানো হবে সেটা জানা যাবে আজ। বাফুফের কম্পিটিশন ম্যানেজার…
র সীতাকুণ্ডে ভাটিয়ারী এলাকায় উপজেলা প্রশাসন ও সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলাউদ্দিনের নেতৃত্বে ভাটিয়ারী বাজারে বিভিন্ন বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এতে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে এক্সরে টেকনিশিয়ান এবং ডাক্তারদের পদবি ব্যবহার, বিশেষজ্ঞ না হয়ে ল্যাব মালিক তার নামের পাশে বিশেষজ্ঞ ব্যবহার করা, ল্যাবটির লাইসেন্স না থাকায় ও অন্যান্য অব্যবস্থাপনার কারণে লাইফ সেভার ডায়াগনস্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা জরিমানাসহ ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ ঘোষণা করা হয়।অপরদিকে এক্সরে টেকনিশিয়ান এবং…
বিপিএলটাকে স্বপ্নের মতো কাটালেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার তাওহিদ হৃদয়। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রেখে গতকাল আসরের ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে বিপিএলে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই টাইগার ক্রিকেটার। গতকাল বিপিএলের দশম আসরের ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামে তাওহিদ হৃদয়ের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যদিও এদিন নিজের ব্যাটকে কাজে লাগিয়ে সবার হৃদয় জয় করতে ব্যর্থ হন তাওহিদ হৃদয়। এদিন ১০ বল খেলে তিন চারে ১৫ রান করে সাজঘরে ফিরেন তিনি। তবে সাজঘরে ফেরার আগে নিজের বিপিএল ক্যারিয়ারের ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই টাইগার ক্রিকেটার। এর আগে চলতি আসরে মোট ১৪ ম্যাচ খেলে দুইটি ফিফটি এবং…
অটোয়ায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার ড. খলিলুর রহমানকে অব্যাহতি দিয়ে প্রত্যাহার করেছে সরকার। ২৫ ফেব্রুয়ারি জারি করা সরকারি আদেশে তাকে অবিলম্বে অটোয়ার দায়িত্বভার বুঝিয়ে দিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কানাডায় বসবাসরত সর্বস্তরের বাংলাদেশিরা। প্রত্যাহারের খবরে টরন্টোর বাংলা টাউনে মিষ্টি বিতরণ করে উল্লাস করেন প্রবাসীরা। কৃষিবিদ ফায়জুল করিম বলেন, বিতর্কিত খলিলুর রহমানের প্রত্যাহারে হাজার হাজার কানাডা প্রবাসীর মতো আমিও খুব খুশি হয়েছি। আমরা দীর্ঘদিন যাবৎ সরকারের উচ্চপর্যায়ে নানাভাবে অভিযোগ জানিয়ে আসছিলাম এবং তার প্রত্যাহারের দাবি জানাচ্ছিলাম। আশাকরি, যিনি তার স্থলাভিষিক্ত হবেন, তিনি সেবার ক্ষেত্রে খলিলুর রহমানের সৃষ্ট জটিলতাগুলির দ্রুত সমাধান করবেন। জানা গেছে,…
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব -১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং র্যাব -৯, সিপিএসসি, সিপিসি-১, সিলেট এর একটি যৌথ বিশেষ আভিযানিক দল অদ্য ২৮/০২/২০২৪ ইং তারিখ রাত্রি ০৩:৩০ ঘটিকায় সোনারগাঁয়ে চাঞ্চল্যকর “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক নিহত” এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামী ও চাঞ্চল্যকর অপরাধী জসিম ও তার ছেলে ফাহাদদ্বয়কে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানার বিশ্বরোড…
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতার র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি বিশেষ আভিযানিক দল অদ্য ২৫/০২/২০২৪ইং তারিখে সোনারগাঁয়ে চাঞ্চল্যকর ক্লুলেস “অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই” এর সাথে জড়িত প্রধান আসামী ও চাঞ্চল্যকর অপরাধী মোঃ আলী আহম্মেদকে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলার সূত্রে জানা যায় যে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার পিরোজপুরের সদর আলীর ছেলে নিহত ভিকটিম রজ্জব আলী…
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর আভিযানিক দল অদ্য ০৫/০২/২০২৪ ইং তারিখ সকাল ১১.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর “শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যাওয়া কথিত স্বামী শাওন ফরহাদ শাকিলকে” কুতুবআইল এলাকা হতে গ্রেফতার করেন। প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায় যে, নিহত তরুনীর নাম তাসনিম (২২)। সে বি-বাড়িয়া জেলার সরাইল থানার…

