ঢাকার বেইলি রোডের ভবনে আগুন লাগার পর প্রাণে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সমাজসেবাবিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম ওরফে জুবায়ের। মুজাহিদুল ইসলাম এবার এইচএসসি পাস করে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। গত কয়েক মাস ধরে তিনি ওই ভবনের কাচ্চি ভাই রেস্টুরেন্টে চাকরি করছিলেন। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মুশা মিয়া বলেন, এমন একটি হৃদয়বিদারক ঘটনা থেকে মুজাহিদুল বেঁচে ফিরেছে এটা অনেক বড় পাওয়া। তিনি বলেন, আহতের পরিবারের সদস্যরা বর্তমানে তাঁর চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন। আমি শুনেছি, মুজাহিদুল কোমর ও ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার প্রাণহানির…
Author: atikur alif
বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে । আজ শুক্রবার নরসিংদীর মাধবদী পৌরসভাস্থ ড্রিম হলিডে পার্কে বিপিজেএ’র ফ্যামিলি ডে’র অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় নিহতদের আত্মার শান্তি ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, হুইপ ইকবালুর রহিম, হুইপ নজরুল ইসলাম বাবু, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর সাহা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকুর আলী শুভ, বিপিজেএ’র সভাপতি হারুন-আল…
মন্ত্রিসভার নতুন ৭ সদস্য শপথ নিয়েছেন। এর ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। শপথ নেওয়া নতুন প্রতিমন্ত্রীরা হলেন- রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল ওয়াদুদ, নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার, চট্টগ্রাম-১৪ আসনের এমপি নজরুল ইসলাম চৌধুরী, সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার (টাঙ্গাইল), সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ও পরিকল্পনা অর্থবিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম), সংরক্ষিত নারী আসনের এমপি…
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুনের ঘটনায় কাচ্চি ভাই নামের একটি খাবার দোকানের ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- চুমুকের মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান রিমন এবং কাচ্চি ভাই নামে আরেকটি খাবারের দোকানের ব্যবস্থাপক মো. জিসান। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন আজ শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা ও রমনার উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফ হোসেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন বলেন, ভবনের নিচতলার খাবার দোকান থেকে আগুনের সূত্রপাত…
“সোল অব ন্যচার” ছবির ‘তেতুল গাছ’ গানে গেয়েছেন কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। গানটির কথা লিখেছেন ছবির পরিচালক মাসুদ পথিক নিজেই। সুর ও সঙ্গীত করেছেন শামীম মাহমুদ। কবি জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’ অবলম্বনে ‘বক : সোল অব ন্যচার’ ছবির প্রেক্ষাপট তৈরি হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ড. মাসুদ পথিকের ছবিতে এর আগেও গান গেয়েছেন মমতাজ। তার কণ্ঠে ‘মায়া-দ্য লস্ট মাদার’ ছবির ‘বাড়ির ওই পূর্বধারে একটা ডালিম গাছ/ বুকের ভেতর গোপন বাসা দুইটা পাখির বাস’ গানটি প্রশংসিত হয়। মাসুদ পথিক বলেন, ‘আমাদের আত্মপীড়ন, আমাদের আত্মঘাতী মনোভাব, প্রকৃতির ভেতরও একে অন্যকে খেয়ে…
যুক্তরাষ্ট্রের টেক্সাস পড়েছে ভয়ংকর দাবানলের কবলে । দাবানল পাশের রাজ্য ওকলাহোমাতেও ছড়িয়েছে। উত্তর টেক্সাসে এক হাজার সাতশ বর্গ মাইল বা চার হাজার চারশ বর্গ কিলোমিটার বনভূমি জুড়ে দাবানল জ্বলছে। টেক্সাসের ইতিহাসে এটাই সবচেয়ে বড় দাবানল। টেক্সাসে দুইটি আলাদা দাবানল এখন মিশে গেছে। তার আগুন প্রতিবেশী ওকলাহোমাতেও ছড়িয়েছে। মাত্র তিন শতাংশ এলাকায় দাবানলকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে বনবিভাগ জানিয়েছে। তবে বৃহস্পতিবার বরফ পড়ায় আগুনের তীব্রতা কিছুটা কমে। তবে ওই দাবানল বিপজ্জনক ও তা অনিয়ন্ত্রিত বলে জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার টেক্সাসে গেছিলেন। তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেন। বাইডেন বলেছেন, তিনি ফেডারেল কর্মকর্তাদের দাবানল নিয়ন্ত্রণ করার জন্য সম্ভাব্য সব…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): ঢাকার বেইলি রোডে গ্রিন কজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। শুক্রবার (১ মার্চ) সকালে এক শোকবার্তায় এমপি আব্দুল্লাহ্ আল কায়সার আগুনে পুড়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসে ১১টা ৫০ মিনিটের দিকে। মাত্র দুই ঘণ্টায় আগুন লেগে প্রাণ গেছে ৪৪ জনের। দগ্ধ এবং আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কারও কারও অবস্থা…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): ঢাকার বেইলি রোডে গ্রিন কজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। শুক্রবার (১ মার্চ) সকালে এক শোকবার্তায় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম আগুনে পুড়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসে ১১টা ৫০ মিনিটের দিকে। মাত্র দুই ঘণ্টায় আগুন লেগে প্রাণ গেছে ৪৪ জনের। দগ্ধ এবং আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের…
ব্রাহ্মণবাড়িয়ার ইতালি প্রবাসী ব্যবসায়ী সৈয়দ মোবারক হোসেন। সুযোগ পেয়েছিলেন স্থায়ীভাবে সেদেশে থাকার। মাসখানেক আগে দেশে এসেছিলেন, কথা ছিল স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে ইতালি যাবেন। ভিসাও প্রস্তুত ছিল কিন্তু আর যাওয়া হল। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইতালি প্রবাসী মোবারক হোসেন ও তার পরিবারের সদস্য। নিহতরা হলেন- উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের ইতালি প্রবাসী সৈয়দ মোবারক, তার স্ত্রী স্বপ্না , দুই মেয়ে সৈয়দা কাশফিয়া ও সৈয়দা নূর এবং ছেলে সৈয়দ আব্দুল্লাহ। মোবারকের চাচাতো ভাই ফয়সাল জানান, রাজধানীর মধুবাগ থেকে স্ত্রী স্বপ্না, দুই মেয়ে সৈয়দা কাশফিয়া…
রাজধানীর বেইলি রোডের একটি বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনায় নিহতদের অধিকাংশই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করছেন র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে যাওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। র্যাব ডিজি বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। ওই সাত তলা ভবনের নিচতলা থেকে মূলত আগুনের সূত্রপাত। আমি ফায়ার সার্ভিসের উপ-পরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, নিচের একটি ছোট দোকানে প্রথমে আগুন লাগার পর অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে এনেছিলেন। কিন্তু পরে কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন…

