Author: atikur alif

সোনারগাঁওয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া। এ উপলক্ষে মতবিনিময় সভা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া। এর আগে তিনি গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছিলেন। শুক্রবার সকালে নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি এ ঘোষণা করেন। মতবিনিময় সভায় সামসুল ইসলাম ভূইয়া বলেন, আমি ২য় বারের মত উপজেলা পরিষদ নির্বাচন করব। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ করে দিন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের…

Read More

সোনারগাঁও পৌর এলাকার ভট্টপুর গ্রামের ১৫ বছর বয়সী নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফুল চাঁন মিয়া নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ ঘটনায় ওই ছাত্রীর দাদা গত মঙ্গলবার সোনারগাঁ মামলা দায়েরের পরদিন বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ মিডিয়া অফিসার মেজর অনাবিল ইমাম। এর আগে সকালে ওই বৃদ্ধকে সোনারগাঁ থানায় হস্তান্তর করে র‍্যাব। সোনারগাঁ থানা পুলিশ বৃদ্ধ ফুল চাঁন মিয়াকে দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। জানা যায়, উপজেলার সোনারগাঁও পৌর এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে চলতি…

Read More

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‍্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং কালচার সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকান্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে।…

Read More

দেশের সরকারি ও বেসরকরি হাসপাতালগুলোতে প্রতি ৯৯০ জনের বিপরীতে একটি বেড রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, হাসপাতালগুলোর শয্যা বৃদ্ধি ও শুন্য পদে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ সকল তথ্য জানান। স্বতন্ত্র সংসদ সস্য এ বি এম আনিছুজ্জামানের প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২২ সালের হেলথ বুলেটিনের তথ্যানুযায়ী দেশে সরকারি বেড সংখ্যা ৭১ হাজার ৬৬০টি এবং বেসরকারি বেড সংখ্যা ৯৯ হাজার ৯৭৫টি। অর্থাৎ সর্বমোট এক লাখ ৭১ হাজার ৬৭৫টি বেড রয়েছে। মোট বেড সংখ্যা অনুযায়ী প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে একটি বেড রয়েছে। দেশে…

Read More

ইসরায়েলে চলমান গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে  প্রাণঘাতী হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৮১ জন নিহত এবং ১৩২ জন আহত হয়েছে। এতে যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৫ জনে। পাশাপাশি চলমান হামলায় আহত হয়েছে মোট ৭০ হাজার ৪৫৭ জন। মুখপাত্রের মতে, হতাহতের অধিকাংশই শিশু, নারী ও বয়স্ক মানুষ। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলে এক নজিরবিহীন আন্তঃসীমান্ত আক্রমণ চালায়। তার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে।…

Read More

রাশিয়ার হামলা মোকাবেলা করতে পশ্চিমাবিশ্ব ইউক্রেনকে আর্থিক, সামরিক এবং অন্যান্য সহায়তা দিয়ে এলেও সব প্রতিশ্রুতি পালন করতে পারছে না। বিশেষ করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক জটিলতার কারণে বিশাল সামরিক সহায়তার প্যাকেজ আপাতত থমকে আছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে সহায়তার জন্য অন্যান্য বিকল্পের খোঁজ চলছে। হামলার শাস্তি হিসেবে পশ্চিমাদেশগুলোতে রাশিয়ার যে অর্থ ও সম্পদ বর্তমানে মস্কোর নাগালের বাইরে রাখা হয়েছে, সেই বিশাল অঙ্ক ইউক্রেনের জন্য কাজে লাগানোর দাবি আরো জোরালো হয়ে উঠছে। ব্রাজিলের সাঁও পাওলো শহরে জি২০ গোষ্ঠীর অর্থমন্ত্রীদের বৈঠকে বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোর জি৭ গোষ্ঠী মূল সম্মেলনের আগে সেই প্রস্তাব খতিয়ে দেখেছে। মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট অ্যালেন মঙ্গলবার বলেন, তাঁর…

Read More

রাজস্ব খাতভুক্ত চার ধরনের পদে ১৬তম গ্রেডে ৪৭ জন নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ২১ মার্চ ২০২৪ তারিখের মধ্যে। ১. পদের নাম: বাতি পরিদর্শক-১৭টি যোগ্যতা: স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট। (বি)/সি (গ) শ্রেণির বৈদ্যুতিক ওয়ার্কস পারমিট থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ২. পদের নাম: লাইনম্যান-৮টি যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ৩. পদের নাম: ইলেকট্রিশিয়ান-১৪টি যোগ্যতা: স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট। সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।…

Read More

সোনারগাঁয়ে ৫৫ কোটি টাকার অবৈধ জাল পুড়িয়েছে প্রশাসন। বুধবার উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজারে মৎস অফিস, নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে ৫৬১ বস্তা নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এর মধ্যে ৫০০ বস্তা চায়না দুয়ারী জাল ও ৬১টি বস্তা কারেন্ট জাল রয়েছে। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিমের নেতেৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা নৌ পুলিশের এ এস পি মো. নূরুুল আমিন, উপজেলা সহকারী মৎস কর্মকর্তা কামরুন নাহার, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিন সরকার, সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পঙ্কজ কুমার ও বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেনসহ ৬১ জনের একটি টিম অংশ…

Read More

শীত ও বাতাস উপেক্ষা করে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তালা উপজেলার চাষিরা। একদিকে আখ কেটে সংগ্রহ করা হচ্ছে, অন্যদিকে কেটে আনা আখ থেকে মেশিনের মাধ্যমে রস সংগ্রহ করে সেই রস জাল দিয়ে তৈরি করা হচ্ছে গুড়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, তালা উপজেলার এ বছর আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা অতিক্রম করে ৫৫ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লাভবান হবেন আখ চাষিরা। তালার বিভিন্ন এলাকায় সরেজমিন দেখা যায়, শীত বাড়তেই বাঙালির ঘরে রসের খিরসহ পিঠা-পুলির মহোৎসব। গ্রামের নারী-পুরুষ, কিশোর-কিশোরীরা আখ থেকে পাতা ও আগা বাদ দিয়ে আলাদা করে রাখছেন।…

Read More

মাধুরী দীক্ষিত এর জনপ্রিয় সিনেমা ‘হাম আপকে হ্যায় কৌন’ মুক্তির পর কেটে গেছে ত্রিশ বছর। সুরজ বরজাতিয়ার পরিচালিত এ সিনেমায় মাধুরীর ‘নিশা’ চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে দাগ কেটেছিলেন। ৫৬ বছর বয়সে ত্রিশ বছর আগের ২৬ বছরের ‘নিশা’ রূপে ফিরলেন মাধুরী। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার ‘দিদি তেরা’ গানে যে বেগুনি রঙের লেহেঙ্গা পরেছিলেন, সেই একই রকমের লেহেঙ্গায় সম্প্রতি তাকে দেখা গেল একটি রিয়েলিটি শোয়ের শুটিং-এ। এসময় সোনালি জরির ডিজাইনে বেগুনি লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করা বেগুনি চুড়ি ও গলায় হীরা ও এমার‍্যাল্ডের নেকলেস পরেছিলেন। ভাইরাল হওয়া মাধুরীর সেই ছবির সঙ্গে মুহূর্তে ত্রিশ বছর পিছিয়ে গেল নেটিজেনরা। সেই সময়ের ২৬…

Read More