Author: atikur alif

ফাইনালের আগেই হকির মাঠে উত্তাপ ক্লাব হকি । আজ বিকাল ৪টায় মেরিনার-ঊষা ক্রীড়া চক্র এবং সন্ধ্যা ৬টায় মোহামেডান-আবাহনী মুখোমুখি হবে। এক দিন বিরতি পেয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে সেমিফাইনালের চার দল। আবাহনী তাদের গ্রুপের শেষ ম্যাচে ঊষাকে ৬-২ গোলে হারিয়েছে। আর মোহামেডানকে ১-৫ গোলে হারিয়েছে মেরিনার ইয়াংস। মোহামেডানের জন্য কঠিনই হবে আজকের লড়াই। কারণ আবাহনী যতটা ভালো খেলেছে, তার চেয়ে বাজে খেলেছে মোহামেডান। অথচ এই দলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডসের খেলোয়াড় যুক্ত হয়েছেন। তারা যোগ দেওয়ার পরও প্রথম ম্যাচটা ভালো হয়নি। এই তিন জনই অস্ট্রেলিয়ার পার্থের লিগে খেলেন। কিন্তু প্রথম ম্যাচ নিজেদের মেলে ধরতে পারলেন কোথায়। মেরিনারের কাছে বিধ্বস্তই হতে হয়েছে। নিউজিল্যান্ডের…

Read More

নির্মিতব্য ৬৮ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৮২.২২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে সিরাজগঞ্জের সয়দাবাদে। বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল) আট কোটি ৭৭ লাখ ডলার ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে । বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এগিয়ে চলছে প্রকল্পটির নির্মাণকাজ। দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে ২০২০ সালের সেপ্টেম্বরে চীনের সঙ্গে সমান অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল) গঠন করে সরকার। যৌথ অর্থায়নে বিদ্যুৎকেন্দ্রটির ৫০ শতাংশ মালিকানায় রয়েছে নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) এবং বাকি অর্ধেক মালিকানা চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি)। দেশের মোট বিদ্যুতের ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার। তাই…

Read More

জামালপুর পৌর শহরের হাইস্কুল রোডে মৃত আজহারুল ইসলামের বাড়ির পেছনে সানি নামে এক বখাটেকে মাদক সেবনে নিষেধ করায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে কলেজ রোডে এ ঘটনা ঘটে। জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে কলেজ রোড়ের বাসিন্দা বজলুর রহমানের ছেলে সানি মাদক সেবন করছিল। এ সময় মৃত আজহারুল ইসলামের ছেলে এমরান মোহাম্মদ মবিন মাদক সেবনে বাধা দেয়। এতে সানি উত্তেজিত হয়ে গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরক্ষণে সানি রাম দা, চাপাতি, দেশীয় অন্ত্রসহ তার ১৫/২০ জনের সাঙ্গপাঙ্গ নিয়ে গেইট কুপিয়ে খুলে বাসায় প্রবেশ করে ঘরের ফার্নিচার ও কাঁচের জিনিস ভাঙচুর করে। এ সময় পরিবারের লোকজন…

Read More

২০২৩ সালে নারায়নগঞ্জ জেলা পুলিশ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধারের জন্য পুলিশ সপ্তাহ-২০২৪, খ গ্রুপে ২য় স্থান অধিকার করেছে। অদ্য ২৮/০২/২০২৪ খ্রিঃ বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম(বার), পিপিএম মহোদয় এর কাছ থেকে নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল, বিপিএম, পিপিএম(বার) মহোদয় ট্রফি ও সনদ গ্রহন করেন। জেলা পুলিশ, নারায়নগঞ্জ এর পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়কে প্রানঢালা অভিনন্দন।

Read More

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফুটওভার ব্রিজ হকার মুক্ত করলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। ২৮ ফেব্রুয়ারি, বুধবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় তিনি নিজে দাঁড়িয়ে থেকে হকার মুক্ত করেন। হকার উচ্ছেদে এমপি আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত এর সাথে ছিলেন সোনারগাঁও উপজেলা আ. লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা। উল্লেখ্য গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার রয়েল রির্সোটে স্মার্ট সোনারগাঁ বির্নিমাণের লক্ষ্যে আলোচনা সভায় জোরালোভাবে উঠে আসে ফুটওভারব্রিজে হকার মুক্ত করা।ফুটওভার ব্রিজটিতে হকার মুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের সুযোগ…

Read More

ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিবেক রাম চৌধুরী সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাপ্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতের বিমান বাহিনী প্রধান’কে ধন্যবাদ জানান। ভারতীয় বিমান বাহিনী প্রধানের এই সফর বাংলাদেশ ও ভারত এর মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। একই দিন ভারতীয় বিমান বাহিনী প্রধান বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সঙ্গে…

Read More

সেবাগ্রহীতাকে আটকানো নয় স্বস্তি দেওয়ার মানসিকতা থেকে সেবা দিতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। বুধবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান। ভূমি মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচি ‘অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম-এএলএএমএস)’ এর আওতায় ভূমিসেবা ডিজিটাইজেশন ‘১৮০ দিনের স্মার্ট কৌশল’ বিষয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে কর্মশালায় ভূমি সচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। কর্মশালায় ভূমি কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, সরকারি সম্পদ রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আবার যে নাগরিকের তার মালিকানার পক্ষে সব ধরনের দলিলাদি আছে, তাকে যেন কোনোভাবেই হয়রানি না…

Read More

ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ফিলিস্তিনে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণসহায়তা প্রবেশে পরিকল্পিতভাবে বাধা দিয়ে আসছে ইসরায়েল। পরিস্থিতি এতই ভয়াবহ, গাজার মোট জনসংখ্যার অন্তত এক-চতুর্থাংশ অর্থাৎ প্রায় ছয় লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছেন। বুধবার জাতিসংঘের কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার (ওসিএইচএ) উপপ্রধান রমেশ রাজাসিংহাম বলেছেন, ফেব্রুয়ারির শেষের দিকে এসে গাজায় অন্তত ৫ লাখ ৭৬ হাজার মানুষ দুর্ভিক্ষ থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছেন। মঙ্গলবার গাজায় খাদ্য নিরাপত্তা নিয়ে বৈঠক করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে রমেশ আরও বলেন, উত্তর গাজায় দুই বছরের কম বয়সী ছয়জনের মধ্যে একজন শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। কার্যত ফিলিস্তিনি এই উপত্যকার ২৩ লাখ মানুষ…

Read More

গাজীপুরের টঙ্গীতে একটি ৭ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন দগ্ধ হয়েছেন। বুধবার ভোরে মরিয়ম ম্যানশন নামের ওই ভবনে আগুন লাগার এ ঘটনা ঘটে। পরে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সদস্যরা সকাল ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা গেছে, সকালে টঙ্গী বাজারের মিতালী ম্যানশনে আগুন লাগে। এ সময় ধোঁয়া দেখতে পেয়ে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। নিয়ন্ত্রণে ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, আগুনের খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায়…

Read More

অস্ট্রেলিয়ার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ে। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ওয়েলিংটন টেস্টে বুড়ো আঙুলের চোটের কারণে কনওয়ে থাকছেন না বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। এর আগে, অকল্যান্ডে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে বাম হাতের বুড়ো আঙুলে চোট পান এই বাঁহাতি ব্যাটার। পরীক্ষার পর দেখা যায় কনওয়ে আপাতত খেলার মতন পরিস্থিতিতে নেই। কনওয়ের জায়গায় আরেক অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার হেনরি নিকোলসকে স্কোয়াডে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। এ ব্যাপারে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড, ‘গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কনওয়ের ছিটকে পড়া হতাশাজনক। সে ক্লাস খেলয়াড়। টপ অর্ডারে খেলত এবং আমি জানতাম সে এই সিরিজের দিকে তাকিয়ে ছিলো।’ তবে…

Read More