গভীর সাগরে নোঙর করা মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে লাইটারেজে (ছোট জাহাজ) করে না নিয়ে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল খালাসের জন্য সরকার সাত হাজার ১২৪ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করে। এ প্রকল্পের অংশ হিসেবে কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে গভীর সমুদ্রে নির্মাণ করা হয় ভাসমান জেটি। প্রকল্পটি ছয় মাস আগে উদ্বোধন করা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে জ্বালানি তেল পরিবহন সম্ভব হয়নি। ‘ইনস্টলেশন অব সিঙ্গল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’ শীর্ষক এ প্রকল্পের অংশ হিসেবে নির্মাণ করা হয়েছিল ভাসমান জেটি ‘সিঙ্গল পয়েন্ট মুরিং’। আগামীকাল বৃহস্পতিবার এই সিঙ্গল পয়েন্ট মুরিং থেকে পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারিতে প্রথমবারের মতো সমুদ্রের তলদেশে স্থাপন করা পাইপলাইনের মাধ্যমে…
Author: atikur alif
দেশের দুই বিভাগে রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে অনুমান করছেন আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের অন্যত্র সামান্য বাড়বে পারে বলে আভাস দিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বুধবার রংপুর ও রাজশাহী বিভাগে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। আর দেশের অন্যত্র সামান্য বাড়তে পারে। তবে সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য বাড়বে। এ ছাড়া বুধ থেকে শুক্রবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে সামান্য বাড়তে পারে। পরদিন শুক্রবার সারা দেশে রাত…
আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় গণসংযোগ করেছেন,কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব পারভেজ। মঙ্গলবার সন্ধ্যায় গণসংযোগকালে তালতলা বাজারের বিভিন্ন দোকানদার ও জনসাধারণের কে, নির্বাচনী লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন যুবলীগের সম্পাদক সামসুল আলম, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা, দেওয়ান কামাল, রফিকুল ইসলাম,মনির হোসেন, জামপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি শামীম ভুইয়া, রনি ভুইয়া, ছাত্রলীগ নেতা, আওলাদ হোসেন মোবারক হোসেন সহ আরো অনেকে।
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরের ১০ দফা নির্দেশনায় সোনারগাঁয়ের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার কাঁচপুর এলাকায় অবস্থিত কাচঁপুর জেনারেল,কাচঁপুর মর্ডান, শুভেচ্ছা জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ১০ দফা নির্দেশনার আলোকে কাচঁপুর জেনারেল হাসপাতালকে ১ লক্ষ টাকা, কাচঁপুর মর্ডান হাসপাতালকে ১.৫ লক্ষ টাকা জরিমানা করা হয় ও শুভেচ্ছা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা করে দেওয়া হয়। এসময় অভিযানের খবর পেয়ে কয়েকটি হাসপাতাল বন্ধ করে মালিকপক্ষ চলে যায়,উক্ত ভবন মালিককে হাসপাতাল খুলতে নাদিতে নির্দেশনা দেয়া হয় এবং…
২৭/০২/২০২৪ খ্রিঃ পুলিশ সপ্তাহ-২০২৪ এর বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্টানে নারায়নগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল,পিপিএম(বার) মহোদয় নারায়নগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ (অপরাধ দমন ও সেবা মূলক) কাজের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক “বাংলাদেশ পুলিশ পদক(বিপিএম-সেবা), ২০২৪” এ ভূষিত হয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়কে বিপিএম(সেবা) পদক পরিয়ে দেন। উল্লেখ্য যে, সম্মানিত পুলিশ সুপার মহোদয় এর আগে দুই বার প্রেসিডেন্ট পুলিশ পদক(পিপিএম) এ ভূষিত হয়েছেন। জেলা পুলিশ, নারায়নগঞ্জ এর পক্ষ থেকে সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে প্রানঢালা অভিনন্দন।
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে ২০২৩ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান, মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্যনিষ্ঠা,…
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে খালি ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং ও বোলিং কোচের পদ। এবার সেই শূন্য পদে কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাই পারফরম্যান্স দলে এতদিন কাজ করা ডেভিড হেম্পকে ব্যাটিং ও আন্দ্রে অ্যাডামসকে বোলিং কোচ করা হয়েছে। আগামী দুই বছরের জন্য এই দুই কোচের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। বিবৃতিতে বিসিবি বলেছে, ‘হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ ডেভিড হ্যাম্পকে জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ২০২৩ সালের মে থেকে এইচপির প্রধান কোচের দায়িত্ব পালন করছেন হ্যাম্প। তাছাড়া গত বছর জাতীয় দলের…
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী। বাংলাদেশের বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের আমন্ত্রণে ৩ দিনের সফরে ঢাকায় এসে এ বৈঠক করেন তিনি। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীকে ভারতের বিমানবাহিনী প্রধান একটি পেইন্টিং উপহার দেন। সফরে ভারতের বিমান বাহিনী প্রধান বাংলাদেশের তিন বাহিনীর প্রধানদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া সশস্ত্র বাহিনীর অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার। বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান ঘাঁটিগুলো পরিদর্শনে যাবেন ভি আর চৌধুরী। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর…
বাংলাদেশ ডিজিটাল সার্ভে প্রগ্রাম/অপারেশন বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার জন্য জোনাল সেটেলমেন্ট অফিসারদের (জেডএসও) নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের (ডিএলআরএস) সভাকক্ষে অনুষ্ঠিত, জোনাল সেটেলমেন্ট অফিসার ও সেটেলমেন্ট অফিসারগণের সমন্বয়ে ৫৮তম দ্বি-মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে জেডএসওদের এই দিকনির্দাশনা দেন। এই সময় আরো উপস্থিত ছিলেন ভূমি সচিব মো. খলিলুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদসহ ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। ভূমিমন্ত্রী বলেন, ‘মাঠ পর্যায়ে আপনারা (জেডএসও) ভূমি প্রশাসনের জরিপ ও সেটেলমেন্ট অংশের তত্ত্বাবধায়ক। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ পরিকল্পনার…
তিন বছর আগে হাবিগঞ্জের বিচারিক আদালত থেকে খালাস পাওয়া ধর্ষণের আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। দণ্ডিত কাছুম আলী হবিগঞ্জের চুনারুঘাটের টিলাগাও গ্রামের ছিদ্দিক আলী ছেলে। বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন। রায় বাতিল করা নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেওয়া হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আমিনুল ইসলাম। আসামি পক্ষে ছিলেন আইনজীবী মো. আক্তারুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল শরীফুজ্জামান মজুমদার। আইনজীবী মো. আমিনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘নারী ও শিশু…

