ওটস আমাদের বেশ পরিচিত একধরনের শস্য। যা সাধারণত অনেকের সকালের নাস্তা। আবার বেকড পণ্য যেমন মাফিন, গ্রানোলা বার, কুকি ইত্যাদিতেও ওটস এর ব্যবহার লক্ষণীয়। এটিকে সবচাইতে স্বাস্থ্যকর শস্য বলা হয়ে থাকে। গ্লুটেন মুক্ত ওটসে রয়েছে ভিটামিন, খনিজ, আঁশ এবং প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের জন্য বেশ উপকারী। ওটসের স্বাস্থ্যগত আরো গুণ আছে। ওটসে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং আঁশ। আবার অন্যান্য শস্যের চাইতে এতে প্রোটিন ও ফ্যাটের পরিমাণও তুলনামূলক বেশি রয়েছে। সঙ্গে আছে প্রচুর ভিটামিন ও খনিজ। অ্যাভেনানথ্রামাইড নামক অ্যান্টি অক্সিডেন্ট এমন এক উপাদান যা নাইট্রিক অক্সাইডের উৎপাদন বাড়িয়ে রক্তচাপ কমাতে সাহায্য করে। ওটসে এই উপাদান প্রচুর পরিমাণে আছে।…
Author: atikur alif
নতুন করে জীবন সাজাতে প্রস্তুত কলকাতার জনপ্রিয় গায়ক অনুপম রায়। একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অনুপম। জানা যাচ্ছে, আগামী ২ মার্চ অন্য কারো সঙ্গে ঘর বাঁধছেন গায়ক তথা সংগীত পরিচালক। পাত্রীর নাম প্রশ্মিতা পাল। তিনিও সংগীতশিল্পী। বন্ধুত্ব আগে থেকেই ছিল। পরে তা প্রেমে পরিণত হয়। এদিকে অনুপমের বিয়ের সংবাদে বেশ সরগরম কলকাতার বিনোদন অঙ্গন। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অনুপমের সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তী ও বন্ধু পরমব্রত। অনুপমের সঙ্গে বিচ্ছেদের পর পরমের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন পিয়া বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুজন। অনুপমের বিয়ে নিয়ে পিয়া বলেন, অনুপমের জন্য শুভকামনা রইল। তিনি…
স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করতে হলে বিচারককে মন-মননে স্বাধীন হতে হবে। স্বতন্ত্র বজায় রাখতে হবে। দেড় দশকের বিচারিক জীবনের শেষ কর্মদিবসের বিদায় অনুষ্ঠানে এ উপলব্ধি তুলে ধরেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন। সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুসারে ৬৭ বছরের বেশি বিচারক পদে থাকার সুযোগ নেই। সে হিসাবে মঙ্গলবারই ছিল বিচারপতি বোরহান উদ্দিনের শেষ কর্মদিবস। সে উপলক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। আপিল বিভাগের এক নম্বর বিচারকক্ষে কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির এ বিচারপতির ব্যক্তিগত ও পারিবারিক পরিচিতি…
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রাকের চাপায় হালিমা খাতুন নামের এক বৃদ্ধা মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে পূর্বধলা বাজারের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি পূর্বধলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামের মৃত আব্দুর রহমানে স্ত্রী। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে হালিমা খাতুন পূর্বধলা বাজারের তার ছেলে লাল চাঁনের চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। বাজারের প্রধান সড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট ১২-১৯৪৪) পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের ডান পাশের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় ঘটনাস্থলে ট্রাক রেখে চালক পালিয়ে যায়। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল…
দক্ষিণ কোরিয়ায় ডাক্তারদের ধর্মঘটের কারণে এক নারীর মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়েছে। ডাক্তারদের চলমান ধর্মঘটের কারণে ওই নারীকে বহন করা অ্যাম্বুল্যান্সটি বেশ কয়েকটি হাসপাতালে জায়গা পায়নি। এটিকে ডাক্তার ধর্মঘটের সঙ্গে যুক্ত প্রথম মৃত্যু বলে ধরা হচ্ছে। জরুরি বিভাগে কর্মী কম থাকায় চাপের মধ্যে রয়েছে হাসপাতালগুলো। অপারেশন স্থগিত এবং রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করতে হচ্ছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। গত শুক্রবার ডেজন শহরের প্যারামেডিকরা ওই নারীকে নিয়ে সাতটি হাসপাতাল ঘুরেছিল, কিন্তু কর্মী ও শয্যার অভাবের কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয়। অবশেষে তাঁকে একটি পাবলিক ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু ৬৭ মিনিট পরেই তাকে মৃত ঘোষণা করা হয়। জানা গেছে,…
দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে বিজয়ীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার নারী আসনে বিজয়ীদের নিয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। বিজয়ী প্রার্থীদের নামে গেজেট প্রকাশের পর তা জাতীয় সংসদের সচিবালয়ে পাঠানো হবে। এরপর সংসদ সচিবালয় এই সদস্যদের শপথ গ্রহণের আয়োজন করবে। দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে বিজয়ীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নারী আসনে বিজয়ীদের নিয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। বিজয়ী প্রার্থীদের নামে গেজেট প্রকাশের পর তা জাতীয় সংসদের সচিবালয়ে পাঠানো হবে। এরপর সংসদ সচিবালয় এই সদস্যদের শপথ গ্রহণের আয়োজন করবে। যেহেতু আজ কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, তাই নির্বাচনি…
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক ব্যবসায়ীর ঘর সম্পূর্ণ পুড়ে ছাই গেছে। এতে প্রায় ৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি ও আতঙ্গে আছেন বলে থানায় অভিযোগে করেছেন বাড়ির মালিক। বৃহস্পতিবার গভীর দিবাগত রাত ৩টায় সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামরা পাক্কা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, গত বৃহস্পতিবার আম্বিয়া বাড়ির হাবিবুল করিমের টিনসেড বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে তার ক্ষক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা। এ ঘটনায় হাবিবুল মডেল থানায় অজ্ঞাতনামাদেরকে বিবাদী করে অভিযোগ দায়ের করে। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারকে জানালে তারা থানায় আইনের আশ্রয় নিতে বলে। পরে…
কানাডিয়ান অভিনেতা কেনেথ মিচেল মারা গেছেন। ২৪ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে তার। অভিনেতার বয়স হয়েছিল ৪৯ বছর। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে কেনেথের পরিবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। পরিবারের বিবৃতিতে বলা হয়েছে, “ভারী হৃদয়ে আমরা কেনেথ আলেকজান্ডার মিচেল, প্রিয় বাবা, স্বামী, ভাই, চাচা, ছেলে এবং প্রিয় বন্ধুর মৃত্যু ঘোষণা করছি,” কেনেথ মিচেল এএলএস-এ (নিউরোলোজিক্যাল ডিজঅর্ডার) আক্রান্ত ছিলেন। এই রোগের কারণে প্যারালাইসিসে আক্রান্ত হয় রোগী এবং মৃত্যু ঘটে। প্রায় দুই দশকের ক্যারিয়ার কেনেথের। তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিনেমা ‘ক্যাপ্টেন মার্ভেল’-এ ক্যারল ডেনভারের বাবা জোসেফ ডেনভারের চরিত্রে অভিনয় করেছেন। স্টার ট্রেক ডিসকভারিতেও ছিলেন কেনেথ মিচেল। টেলিভিশন ড্রামা ‘জেরিকো’-তে…
রমজানের আগেই বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মার্চের প্রথম সপ্তাহ থেকেই বিদ্যুতের দাম ইউনিট প্রতি সর্বোচ্চ ৭০ পয়সা এবং সর্বনিম্ন ৩৪ পয়সা কার্যকর হবে। দাম বাড়ানোর গেজেট আজই জারি হতে পারে। নসরুল হামিদ বলেন, ভর্তুকি তুলে নেওয়ার অংশ হিসেবে আগামী ৩ বছর বিদ্যুতের দাম সমন্বয় করা হবে।
তৃণমূল বিএনপির মহাসচিব এড. তৈমূর আলম খন্দকার বলেছেন, আর্থিক অসচ্ছলতার জন্য লেখাপড়া বন্ধ হয়ে যায়। তাই আমরা গরিব শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে আমাদের এ সহযোগীতা আরও সম্প্রসারিত করা হবে। সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য আমি কাজ করবো। রোববার নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে বেগম রোকেয়া স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম বিতরণ করার সময় একথা বলেন তিনি। তিনি আরও বলেন, দেশ স্বাধীনের আগে আমরা চিন্তা করতাম নিরক্ষরতা দূর করা দরকার। সে লক্ষ্যে স্বাধীনতার আগেই আমরা সমাজ কল্যান প্রভাতি সংস্থার মাধ্যমে বয়স্ক শিক্ষা ও নৈশ বিদ্যালয় চালু করেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম বয়স্কদের থেকে নতুন শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত। সেজন্যই পরবর্তীতে বেগম রোকেয়া স্কুল…

