Author: atikur alif

অনলাইন ডেস্ক : ফতুল্লায় আবাসিক এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এসময় অবৈধ গ্রাহকদের মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানাসহ প্রায় ১ হাজার ২০০ ফুট পাইপ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে রবিবার বিকেলে পাগলা নন্দনালপুর এলাকায় প্রাপ্তি আবাসিক সিটিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস অফিস ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান, উপব্যবস্থাপক শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ প্রমুখ। অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন বলেন, প্রাপ্তি আবাসিক সিটি ও এর সঙ্গে থাকা আরেকটি হাউজিং সোসাইটিতে অবৈধ গ্যাস সংযোগের খবর…

Read More

অনলাইন ডেস্ক : চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৪ দিনে বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে ১৬৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ১০৭ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এ হিসাবে দৈনিক গড়ে ৬ কোটি ৮৫ লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছে। আগের মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম ২৪ দিনে ব্যাংকিং চ্যানেলে ১৬৪ কোটি ৬১ লাখ ডলার এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ৫৫ লাখ ডলার, বিশেষায়িত…

Read More

অনলাইন ডেস্ক : ভারতের গজল সঙ্গীতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব পঙ্কজ উদাস মারা গেছেন। দীর্ঘ রোগভোগের পর ৭২ বছর বয়সে মৃত্যু হলো এ কিংবদন্তি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভারতীয় সঙ্গীত জগতের আকাশের আরও এক তারা খসে পড়ল। পরিবারের তরফ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে পঙ্কজ উদাসের মৃত্যু সংবাদ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত ভারী মনের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী পঙ্কজ উদাস প্রয়াত হয়েছেন, ২৬শে ফেব্রুয়ারি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি’। তার সঙ্গীত জীবনের বিস্তার চার দশকেরও বেশি সময়। হিন্দি সিনেমা এবং ইন্ডি-পপের জগতে তার অবদান ভোলার নয়। লাইভ অনুষ্ঠান হোক বা অ্যালবাম কিংবা ছবির গান, আশি ও নব্বইয়ের দশকে দর্শককে মুগ্ধ…

Read More

অনলাইন ডেস্ক : মাদারীপুরের শিবচরে স্কুল থেকে শিক্ষা সফরে গিয়ে একত্রে মদ্পান করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থী বিদেশি মদের বোতল থেকে শিক্ষককে মদ ঢেলে দিচ্ছেন, আবার শিক্ষকের সামনেই শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করে মদ্যপান করছেন। এমন ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পরেছে। গত শনিবার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফরে এ ঘটনা ঘটে। জানা যায়, শনিবার ভোরে বিদ্যালয়ের ১৬ জন শিক্ষক-শিক্ষিকা ও ৪১ জন শিক্ষার্থী শিক্ষা সফরের উদ্দেশ্য নারায়ণগঞ্জের সোনারগাঁও যায়। তবে সঙ্গে নেওয়া হয়নি কোনো শিক্ষার্থীর অভিভাবকে। ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষা সফর থেকে এলাকায় ফেরার পর ফেসবুক ও টিকটকে শিক্ষক-শিক্ষার্থীদের মদ্পানের…

Read More

অনলাইন ডেস্ক : নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে স্কুল থেকে তুলে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ধনবাড়ীর সাবেক এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযুক্ত হযরত আলী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পরিবার হযরত আলীর বিরুদ্ধে ধনবাড়ী থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্ত চেয়ারম্যান ও ভুক্তভোগী পরিবার একই ইউনিয়নের বাসিন্দা। পরিবারটি দরিদ্র হওয়ায় ওই বাড়িতে বিভিন্ন সহযোগিতার কথা বলে প্রায় সময়ই যাওয়া-আসা করতেন হযরত আলী। বিভিন্নভাবে প্রলোভনও দেখাতেন। গত ১৩ ফেব্রুয়ারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চলাকালে ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যান হযরত। ঘটনার পর এক সপ্তাহ…

Read More

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি) : উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪ এ সোনারগাঁ উপজেলার সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালাম সনমান্দী ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন। সোমবার সনমান্দী ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় মাহফুজুর রহমান কালাম সনমান্দী ইউনিয়ন বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গনসংযোগ এবং সনমান্দী ইউনিয়নে ১, ৩, ৭, ৮ ও ৯ ওয়ার্ডে সূধীজনের সাথে নির্বাচনী মতবিনিময় করেন। জনসংযোগ ও পথসভায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সনমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক মিয়া, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুউদ্দীন সাবু, স্বেচ্ছাসেবকলীগের উপজেলার সভাপতি প্রার্থী…

Read More

অনলাইন ডেস্ক : শরীয়তপুর জেলার নড়িয়া থানার পুটিয়াকান্দির বাসিন্দা অপু মাঝির ছেলে অভিজিত মাঝি। তিনি ২০২২ সালের মে মাসে নিখোঁজ হয়। তাকে ফেরত পেতে স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তা চায় পরিবার। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ সহায়তা চান অভিজিতের বাবা অপু মাঝি ও তাঁর পরিবারের সদস্যরা। এ সময় অপু মাঝি বলেন, ‘২০২২ সালের মে মাসের ১৮ তারিখ সকাল ৭টার দিকে আমার ছেলে অভিজিত মাঝি তাঁর স্কুলের শিক্ষক আলমগীর মাস্টারের সঙ্গে ভ্যানে স্কুলে যায়। তারপর থেকে আমার ছেলে আর বাড়ি ফিরে আসেনি।’ তিনি আরো বলেন, ‘আমার ছেলে শিক্ষক আলমগীর মাস্টারের কাছে প্রাইভেট পড়তো। আলমগীর অজ্ঞাত কারণে ছেলেকে আরবি বই দিয়ে আরবি…

Read More

অনলাইন ডেস্ক : অপ্রচলিত বাজারে রপ্তানিতে আয় বাড়লেও ন্যায্য দাম না পাওয়ায় সার্বিকভাবে চ্যালেঞ্জের মুখে দেশের তৈরি পোশাক খাত। এর ফলে বড় বড় অনেক কারখানা শ্রমিকদের মজুরি দিতে হিমশিম খাচ্ছে। এখনো প্রচলিত বাজার ও প্রচলিত পণ্যের ওপর নির্ভরশীল এ খাত। সরকারের নীতি সহায়তা ও মূল্য সংযোজন করা না গেলে সামনে কঠিন সংকট মোকাবেলা করতে হবে বলে মনে করেন উদ্যোক্তারা। চলতি অর্থবছরের (২০২৩-২৪) জুলাই-জানুয়ারিতে অপ্রচলিত বাজারে তৈরি পোশাকের রপ্তানি প্রবিদ্ধি হয়েছে ১১.৬৯ শতাংশ। এতে আয় হয়েছে ৫৪৬ কোটি ডলার। এর আগের বছর একই সময়ে এ আয় ছিল ৪৮৯ কোটি ডলার। তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ) সংকলিত এবং রপ্তানি উন্নয়ন…

Read More

অনলাইন ডেস্ক : রংপুরের পীরগাছায় দুই দিন পর উম্মে হাবিবা নামের এক নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চালুনিয়া বিলের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উম্মে হাবিবা উপজেলার চালুনিয়া পানাতিপারা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে। পু্লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় উম্মে হাবিবা। এরপর সম্ভাব্য সকল জায়গায় খুঁজেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। সোমবার সকালে বাড়ির পাশের চালুনিয়া বিলের একটি পুকুরে শিশু উম্মে হাবিবার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে শরীরে…

Read More

নিজেস্ব প্রতিবেদক : ভ্রাম্যমাণ আদালত ফরিদপুরের একটি শিশু খাদ্য তৈ‌রির কারখানায় অভিযান চালিয়েছে । এ সময় খাদ্য তৈরিতে অনিয়মের অভিযোগে শহরের বদরপুরের “দিব্য ফুড প্রোডাক্টস” নামে একটি শিশুখাদ্য পণ্য উৎপাদনকারী কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খান এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ফরিদপুরের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান। এসময় জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। এ…

Read More