অনলাইন ডেস্ক : দেশি-বিদেশি মাছ চাষ ও রপ্তানি করে বিপুল অর্থ উপার্জন করছেন বাগমারায় মাছ চাষিরা । বর্তমানে মৎস্য চাষি ও বিপণন কাজে জড়িতরা এই খাতে প্রতি বছর ৭০০ কোটি টাকার বেশি আয় করছেন। এ ছাড়া মাছের হ্যাচারি থেকে শুরু করে মাছের উৎপাদন বিপণন ও পরিবহন পেশায় যুক্ত আছেন প্রায় ৫০ হাজার মানুষ। প্রতিদিন এ সংখ্যা বাড়ছে। বলা যায়, বাগমারার বেকার সমস্যার অনেকটাই সমাধান করছে এই মৎস্যখাত। উপজেলা মৎস্য অফিস ও মাছ চাষি সূত্রে জানা গেছে, এই উপজেলায় বাণিজ্যিকভাবে পুকুর-দিঘীতে মাছ চাষ করা হয়। কার্প ও মিশ্র প্রজাতির ২৫ হাজার মেট্রিক টন মাছ বিক্রি করে গত বছর আয় হয়েছে প্রায় ৭০০…
Author: atikur alif
বিনোদন ডেস্ক : মারা গেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পপির পারিবারিক সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়,পপির বাবা আমির হোসেন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেশ কয়েক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রনায়িকা দীর্ঘ তিন বছর ধরে অন্তরালে রয়েছেন। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী। প্রথম দিকে পপির অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে…
অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরের প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। এই ম্যাচে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। এমন ম্যাচের আগে দলের শক্ত বাড়িয়েছে রংপুর। দলে যোগ দিয়েছেন দুই বিদেশি তারকা ক্রিকেটার। সোমবার রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার নিকোলাস পুরান ও আফগানিস্তানের তারকা পেসার ফজলহক ফারুকী। প্রথম কোয়ালিফায়ারে দলটির হয়ে মাঠে নামতে পারেন এই দুই তারকা ক্রিকেটার। এক বিবৃতিতে দলটি জানিয়েছে, সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে রাইডার্স টিম হোটেলে যোগ দিয়েছেন রান মেশিন রাইডার নিকোলাস পুরান ও আফগান পেসার ফজলহক ফারুকি।
অনলাইন ডেস্ক : মাদারীপুরে সময় মতো অক্সিজেন না দেওয়ায় এক পান বিক্রেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার জেলা সদর হাসপাতালে এ ঘটনায় নিহতের নাম শ্যামল দাস । তিনি মাদারীপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের আমিরাবাদ এলাকার বাসিন্দা। জানা গেছে, মেরুদণ্ডের ব্যথা নিয়ে রোববার বিকাল ৫টার দিকে জেলা সদর হাসপাতালে যান শ্যামল দাস। জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিয়াদ মাহমুদ ব্যবস্থাপত্র দিয়ে রোগীকে ভর্তি হতে বলেন। ভর্তির পর ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীকে ব্যথার ইনজেকশন দেন কর্তব্যরত নার্স। শুরু হয় শ্বাসকষ্ট ও দাপাদাপি। অক্সিজেনের অভাবে ব্যথায় ছটফট করতে থাকেন শ্যামল। এ অবস্থায় রোগীকে অক্সিজেন দিতে নার্সকে অনুরোধ করা হলেও তিনি ব্যস্ততা দেখিয়ে অন্য কাজে মনোযোগ দেন।…
অনলাইন ডেস্ক : হাইওয়ে পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত অ্যাডিশনাল আইজি জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা অদ্য ২৫ ফেব্রুয়ারি ২০২৪খ্রিঃ সকাল ১০:১৫ ঘটিকায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ভিজিটর বুকে স্বাক্ষর করেন। এসময় হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (প্রশাসন) অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব ড.আ.ক.ম আকতারুজ্জামান বসুনিয়া ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার আলোচিত ও চাঞ্চল্যকর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কে দীর্ঘ ২৭ বছর পর ইপিজেড এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ…
অনলাইন ডেস্ক : ইসলামে গুরুত্বপূর্ণ বেশ কিছু রাত আছে। লাইলাতুল বরাত তার মধ্যে অন্যতম। আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তাঁর সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। (ইবনে মাজাহ, হাদিস : ১৩৯০; সহিহ ইবনে হিব্বান, হাদিস : ৫৬৬৫) অনেক হাদিসে এ রাতের আমল ও ফজিলত বর্ণিত হয়েছে। এর মধ্যে অন্যতম ৪ টি হলো। ১. নামাজ আদায় করা লাইলাতুল বরাত উপলক্ষে বিশেষ কোনো নামাজ নেই। অন্য সব রাতের মতো সাধ্যমতো নফল নামাজ আদায় করা উত্তম। আলা ইবনে হারিস (রহ.) থেকে বর্ণিত, উম্মুল মুমিমিন আয়েশা…
অনলাইন ডেস্ক : দিনাজপুরের খানসামা উপজেলার ভাণ্ডারদাহ গ্রামের যুবক আলমগীর বিমান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এলাকার মানুষকে। তাঁর তৈরি করা বিমান প্রায় এক কিলোমিটার দূরত্বে আধাঘণ্টা ধরে উড়তে পারে। তাঁর এই উদ্ভাবন দেখতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় জমায় তাঁর বাড়িতে। আলমগীরের স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার। কিন্তু অভাবের সংসারে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিকেই থেমে যায় তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা। উপজেলার খামারপাড়া ইউনিয়নের ভাণ্ডারদাহ গ্রামের আব্দুল মজিদ ও জাহানারা বেগম দম্পতির ছোট ছেলে আলমগীর। বাড়ির কাজের পাশাপাশি চুক্তিভিত্তিক কৃষিকাজ করেন এই যুবক। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন-চার বছর ধরে তিনি বিমান তৈরি করে উড্ডয়নের চেষ্টা করছেন, কিন্তু সেটি সফল…
নিজেস্ব প্রতিবেদক : ঢাকার সদরঘাট টার্মিনাল এলাকায় বুড়িগঙ্গা নদীতে দুই লঞ্চের মধ্যে চাপা পড়ে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ২ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার নৌকাডুবির ঘটনার পর থেকে গার্মেন্টস ব্যবসায়ী সেলিম শিকদার ও আতাউর রহমান নিখোঁজ ছিলেন। শনিবার দুই দিন পর তাদের লাশ বুড়িগঙ্গায় ভেসে উঠেছে। সদরঘাট নৌ থানার ওসি আবদুস সোবাহান জানান, বৃহস্পতিবার রাতে সদরঘাট এলাকা থেকে একটি নৌকায় চড়ে ৫ যাত্রীসহ তারা কেরানীগঞ্জ যাওয়ার পথে এমভি এমআর খান ও এমভি কুয়াকাটা-১ লঞ্চের মাঝে চাপা পড়ে নৌকা ডুবে যায়। এ সময় মাঝিসহ তিন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হয়। তবে সেলিম ও আতাউর নিখোঁজ থাকে। সদরঘাট ফায়ার সার্ভিসের ডুবুরিরা বৃহস্পতিবার…
বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত নায়িকা বর্ষা, অভিনেতা অনন্ত জলিলকে ঘিরেই তার অভিনয় ও সংসার জীবন যেন বেশ ভালোই চলছে। সম্প্রতি হালাল-হারাম নিয়ে শিক্ষনীয় কিছু বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বর্ষা। নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে বর্ষা লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া এখন সবার জন্য উন্মুক্ত। কে কীভাবে ব্যবহার করবেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মাধ্যমকে, নেতিবাচক না ইতিবাচকভাবে ব্যবহার করা হবে, সেটা একটু ভেবে দেখা দরকার। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে অনেক ভালো কাজ করছেন। এর মাধ্যমেই ভালো কাজগুলো জানতে পারি। আবার নেতিবাচক খবরও হচ্ছে। ছোট ও তুচ্ছ বিষয়গুলো খুব বড়ভাবে প্রচার করা হয়। যা মোটেও কাম্য নয়। বর্ষা…

