Author: atikur alif

অনলাইন ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে চাঁদা দিতে না পারায় কবর খনন করেও দাফন করতে দেয়নি জেসমিন বেগম নামে এক গৃহবধূর লাশ। পরে বাধ্য হয়ে বাড়ির এক পাশে লাশ দাফন করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত জেসমিন বেগম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের লক্ষীপুর গ্রামের লোকমান হোসেন ফকিরের বড় মেয়ে এবং গোয়ালফা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সমজান আলীর স্ত্রী। জানা গেছে, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জেরে জেসমিন বাবার বাড়িতে অতিরিক্ত ওষুধ খেয়ে আত্মহত্যা করেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) লাশ দাফনের জন্য সভাপতির অনুমতি নিয়ে স্বজনরা লক্ষ্মীপুর সামাজিক কবরস্থানে কবর খনন করেন। জুম্মার নামাজের পর জানাজার সময়ও নির্ধারণ করা হয়। কিন্তু খনন শেষ…

Read More

অনলাইন ডেস্ক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয় মালঞ্চ নদীতে জেলেদের জালে ধরা ৭টি জাভা মাছসহ মোট ১৯টি মাছ বিক্রি হয়েছে তিন লাখ ৫৩ হাজার টাকায়। শনিবার খোলপেটুয়া নদীর নীলডুমুর খেয়াঘাটে বাজারে মাছগুলো বিক্রি করা হয়। জানা গেছে, চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি বনবিভাগ থেকে পাস নিয়ে দুইটি নৌকায় সুন্দরবনে মাছ ধরতে যায় শ্যামনগর উপজেলার পারশেমারি গ্রামের বারিক খাঁ, শহিদুল ইসলামসহ মোট ১০ জন জেলে। গেল ২১ ফেব্রুয়ারি বিকালে মালঞ্চ নদীতে তার জালে ধরা পড়ে দুটি জাভা ভোল মাছ ও ১০টি মেদ মাছ। মাছগুলো বরফ দ্বারা সংরক্ষণ করে শনিবার সকালে শ্যামনগরের নীলডুমুর খেয়াঘাটে আনার পর নিলামে বিক্রি হয় ১ লাখ ৫৩ হাজার…

Read More

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি) : আগামী ১১ মে সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাচন। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু না হলেও নির্বাচনের সময় ঘনিয়ে আসায় নীরব গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। নিজেদের অবস্থান জোরদার করতে ভোটারদের পাশাপাশি বিভিন্ন মহলের সমর্থন পেতে বিরামহীন তৎপরতা চালিয়ে যাচ্ছেন তারা। ভোটারদের মন জয় করার আশায় সকাল থেকেই ছুটছেন উপজেলার বিভিন্ন এলাকায়। কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে।একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রার্থী ও কর্মী-সমর্থকরা নিজেদের প্রচার চালিয়ে যাচ্ছেন। এবার সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে সোনারগাঁ থেকে বেশ কয়েকজনের নাম শুনা যাচ্ছে। এরমধ্যে রয়েছেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, বর্তমান ভাইস চেয়ারম্যান বাবু ওমর, সোনারগাঁ…

Read More

অনলাইন ডেস্ক : অ্যাপোলো চন্দ্রাভিযানের পর এই প্রথম চাঁদে কোনো মহাকাশযান পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে মহাকাশযানটির নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, চাঁদের পৃষ্ঠে অবতরণের পর সম্ভবত উল্টে গেছে সেটি। খবর বিবিসির। যুক্তরাষ্ট্র থেকে ‘অডিসিয়াস’ নামের ওই মহাকাশযান গত বৃহস্পতিবার চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে। পরে মহাকাশযানটির সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম হয় সেটির নির্মাতা প্রতিষ্ঠান ইনটিউটিভ মেশিনস। এর মধ্য দিয়ে বিশ্বে প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠানের মহাকাশযান চাঁদে পৌঁছায়। অডিসিয়াসের সঙ্গে সংযোগ স্থাপনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইনটিউটিভ মেশিনস জানায়, সেটি সোজাভাবেই চাঁদের মাটিতে নেমেছে। তবে পরে গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ আলটেমাস জানান, প্রাথমিকভাবে তারা ভুল তথ্য দিয়েছিলেন। মহাকাশযানটি হয়তো উল্টে গেছে।…

Read More

অনলাইন ডেস্ক : মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যে এবার বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির ৫ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বর্তমানে তারা কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি আমবাগান এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোহাম্মদ আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, শুক্রবার রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি আমবাগান এলাকা দিয়ে আরকান আর্মির ৫ সদস্য বাংলাদেশে প্রবেশ করে। পরে তারা স্থানীয় হেডম্যান পাড়ার লোকজনের সাহায্যে গাড়িতে করে কক্সবাজারের একটি হাসপাতালে পৌঁছে সেখানে চিকিৎসা নিচ্ছে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোহাম্মদ আবদুল মান্নান বলেন, আরকান আর্মির ৫ সদস্যকে আহত অবস্থায় কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া…

Read More

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, গত নির্বাচনে তাঁর ছেলের আসন কেড়ে নেওয়া হয়েছিল। এর পরও নির্বাচনে ভরাডুবি না হলে তিনি সব মেনে নিতেন। শনিবার দলের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন রওশন এরশাদ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত সভায় ৩৯টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে আয়োজকরা জানিয়েছেন। সভায় রওশন এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির অনেক যোগ্য নেতাকে মনোনয়ন দেওয়া হয়নি। এসব জনপ্রিয় ও যোগ্য নেতা এবং অভিভাবকহীন অসংখ্য নেতাকর্মী ও প্রার্থীকে বিপদে রেখে আমি নির্বাচনে যেতে পারি না। নির্বাচনে আমার ছেলের আসন যদি কেড়ে নেওয়া হয়, তাহলে আমি কি…

Read More

অনলাইন ডেস্ক : বর্তমানের বাংলা গানের এক আলোচিত নাম সুমি শবনম। পরপর একাধিক গান উপহার দিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার আসছে তাঁর নতুন গান ‘সুজন মাঝি’। জিয়াউদ্দিন আলমের কথা, সুর ও সংগীত পরিচালনায় ‘সুজন মাঝি’র ভিডিও পরিচালনা করেছেন রাব্বি চৌধুরী। গানটিতে মডেল হয়েছেন রাব্বি  চৌধুরী, মুকুল জামিল ও রুশা। শুটিং হয়েছে রাজধানীর পুবাইলে। গানটি প্রসঙ্গে সুমি বলেন, ‘গানটি চার বছর আগে রেকর্ড করা হয়েছিল। গানটিতে ভালোবাসা ও বিরহের গল্প আছে। এর কথা ও সুর শ্রোতাদের হৃদয়ে দাগ কাটবে আমার বিশ্বাস।’ তিনি আরো বলেন, “এর আগে আমার গাওয়া ‘ভাল্লাগে’ গানটির ভিডিও দর্শক-শ্রোতারা কয়েক কোটিবার দেখেছে। এ ছাড়া ‘আইলসা লাগে’, ‘চান তারা জোসনা’…

Read More

অনলাইন ডেস্ক : পাবনা বইমেলার বসুন্ধরা শুভসংঘের স্টল পরিদর্শন করে মুগ্ধ হয়েছেন রূপপুর পারমাণবিক প্রকল্পের রসাটমে কর্মরত রাশিয়ান নাগরিক কারলিনা। শনিবার রাতে পাবনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে একুশে বইমেলায় এসে বসুন্ধরা শুভসংঘের স্টল পরিদর্শন শেষে রূপপুরে পারমাণবিক প্রকল্পের রসাটমে কর্মরত রাশিয়ান নাগরিক কারলিনা বলেন, ‘আমি খুব মুগ্ধ হয়েছি, আমার খুব ভালো লাগছে, ধন্যবাদ জানাচ্ছি বসুন্ধরা শুভসংঘকে।’  এসময় উপস্থিত ছিলেন রসাটমে কর্মরত শেখ শফিউল্লাহ, কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, বসুন্ধরা শুভসংঘের পাবনা জেলা কমিটির সহ সভাপতি বাবলা ওয়াজেদ, বসুন্ধরা শুভসংঘের পাবনা জেলা কমিটির সহ সভাপতি গোলাম কিবরিয়া, বসুন্ধরা শুভসংঘের জেলা কমিটির সদস্য তামান্না তানজিন জান্নাতী প্রমুখ।

Read More

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় ঘর থেকে ডেকে নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বণিক পাড়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম মো. শাহাবুদ্দিন। তিনি উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সাঁচি বেপারী পাড়ার নুর আহমদ এর ছেলে। নিহতের স্ত্রী ফারজানা বেগম বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে পা কাটা শহীদ ও মিনহাজের নেতৃত্বে কয়েকজন আমার স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে যাই। কয়েক ঘণ্টা পর স্বামীকে ফোন করলেও তিনি রিসিভ করেননি। বিকালে একবার ফোন রিসিভ করলেও তিনি কথা বলেননি। সারারাত ঘরেও আসেননি। সকালে শুনি সাতকানিয়া পৌরসভার রামপুর…

Read More

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেন, আজকের বৈঠক একটি আনঅফিসিয়াল ঘরোয়া বৈঠক ছিল। আজকে শহীদ মিনারে হকাররা যাচ্ছে-তাই কথা বলে আমাদেরকে চ্যালেঞ্জ করেছে। এইটা করা তাদের উচিত হয়নি। আমরা তাদের কাছে তালিকা চেয়েছিলাম, পর্যায়ক্রমে একটা ব্যবস্থা করার কথাও বলেছিলাম। কিন্তু তারা যাচ্ছে-তাই কথা বলছে, পরীক্ষা চলাকালীন সময়ে তারা রাস্তায় মিছিল করেছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা প্রশাসক মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি…

Read More