Author: atikur alif

ফোর্বস ২০২৪ সালের বিলিয়নিয়ারদের প্রকাশিত তালিকায় ৭৮টি দেশের ২ হাজার ৭৮১ জন বিলিয়নিয়ারের নাম প্রকাশ করা হয়েছে যার মাঝে আছেন তারকারাও। ফোর্বস এর প্রতিবেদন অনুযায়ী, এবারের তালিকায় স্থান পেয়েছেন টেইলর সুইফট, আর অ্যান্ড বি, রিয়ান্না সহ অনেকেই। তবে তারকাদের মাঝে সবচেয়ে ধনী যিনি, তার সম্পদের পরিমাণ ৫.৫ বিলিয়ন ডলার। তারকাদের মাঝে সবচেয়ে ধনী স্টার ওয়ার্স নির্মাতা জর্জ লুকাস, তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৫.৫ বিলিয়ন ডলার। মূলত তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘লুকাস ফিল্মস’-এর কারণেই এত ধনী তিনি। এরপরেই আছে স্টিভেন স্পিলবার্গের নাম। এই গুণী নির্মাতার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৪.৮ বিলিয়ন ডলার। তালিকার তৃতীয় স্থানে আছে মাইকেল জর্ডানের নাম। নাইকের জর্ডান ব্র্যান্ডের…

Read More

দেশের ৯ জেলার ওপর দিয়ে বইছে মাঝারি তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের মতে এটি বিস্তার লাভ করতে পারে। একই সঙ্গে সারা দেশে বাড়বে তাপমাত্রা। এদিকে দেশের দুই বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, বাগেরহাট, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে চলছে, তা বিস্তার লাভ করতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। পূর্বাভাসে জানানো হয়েছে, আজ শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে…

Read More

‘আদুজীভিথাম’ (দ্য গোট লাইফ) চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত সিনেমাটি আট দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি রুপি আয় করে নিয়েপ। সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) পৃথ্বীরাজ বিষয়টি জানিয়েছেন। বক্স অফিসের আয় শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘বিশ্বব্যাপী ১০০ কোটি এবং এখনো গণনা চলছে। এই অভাবনীয় সাফল্যের জন্য আপনাদের ধন্যবাদ।’ এদিকে অভিনেতার পোস্টে ভক্তরা একের পর এক মন্তব্য করে শুভেচ্ছা জানাচ্ছেন। কারো মতে, মালয়ালম ইন্ডাস্ট্রির সবচেয়ে দ্রুততম ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি। কেউ কেউ সিনেমাটিকে মালয়লাম সিনেমার মাইলস্টোন হিসেবেও উল্লেখ করছেন। বৃহস্পতিবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে আদুজিভিথাম (দ্য গোট লাইফ)। আর মুক্তির পরপরই মালয়ালম বক্স…

Read More

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী রনক আহসানকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে শনিবার রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডিতে রনক আহসান উল্লেখ করেন, গত ২৮ মার্চ রাতে বুয়েটের মাটি ব্যবহার করে ছাত্রলীগ কমিটি দিচ্ছে- এমন একটি গুজব সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন আবরার ফাহাদের ভাই আবরার ফায়াজ। সেই গুজব চিহ্নিত করে ফেসবুকে পোস্ট দেন তিনি। এরপরই তাকে নিশানা করে সাইবার বুলিংসহ নানা মিথ্যাচার ছড়ানো শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলের দিকে তাকে একটি বিদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এ প্রসঙ্গে এক…

Read More

মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে জিয়াউর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন নাটোরের নলডাঙ্গায়। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক জামিল। শনিবার সকাল পৌনে ছয়টার দিকে উপজেলার পশ্চিম সোনাপাতিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জিয়াউর রহমান ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছিলেন তিনি। গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে ট্রেন যোগে মাধনগর রেল-স্টেশনে নামেন। এরপর ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়িতে নিজ বাড়ি হলুদঘর পশ্চিম পাড়াতে যাচ্ছিলেন। এ সময় নলডাঙ্গা থেকে আত্রাইগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে মারা যান তিনি। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, শনিবার সকাল পৌনে ছয়টার দিকে নলডাঙ্গা পৌর শহরের সেনাপতিল মহল্লায় একটি ব্যাটারি চালিত ভ্যান…

Read More

ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দরে। তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন। বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, ‘আগামী মঙ্গলবার বিকেল থেকে বন্ধ হয়ে যাবে বেনাপোল-পেট্রাপোলের মধ্যে আমদানি-রপ্তানি। কাস্টম ও বন্দরের কর্মকর্তা-কর্মচারিরা নিজ নিজ বাড়িতে ঈদ করতে রওয়ানা দিবেন। তারপর সরকার ঈদের তিন দিন আগে পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখায় বন্দর থেকে কোন পণ্য খালাসও হবে না। অনেক আমদানিকারক ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে দেশের বাড়িতে যাবেন। তারা ঢাকা ফিরে না আসা পর্যন্ত কোনো পণ্যও খালাস নিবে না। দু‘দেশের সিএন্ডএফ এজেন্টস…

Read More

দ্রব্যমূল্য এখন নিম্নমুখী বলে দাবি বাণিজ্য প্রতিমন্ত্রীর। এ বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘রমজান মাসে নতুন করে কোনো জিনিসের দাম আর বাড়েনি।’ মঙ্গলবার কারওয়ান বাজারে রাজধানীর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনের সামনে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘পরবর্তীতে পেঁয়াজ আনতে সমস্যা হবে না। আমরা তাড়াহুড়ো করব না। আমাদের লোকাল পেঁয়াজ আছে। আমরা চাই না, আমাদের খামার খামারিরা ক্ষতিগ্রস্ত হোক। বাজারটা যেন এমন পরিস্থিতিতে থাকে, কৃষকরা ন্যায্য মূল্য পায় এবং ভোক্তাদের অতিরিক্ত মূল্য দিতে না হয়।’বিভিন্ন মানুষ বিভিন্ন রকম রাজনৈতিক বক্তব্য দেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রতিবেশী দেশ থেকে আমরা যদি…

Read More

চট্টগ্রামের একদল তরুণ মিলে অন্যদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিষ্ঠা করেছে স্বপ্নপূরণ নামে একটি সংস্থা। ২৮ শে মার্চ পাহাড়তলি থানার আশপাশের এলাকাগুলোতে সুবিধা-বঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করে স্বপ্নপূরণের যাত্রা শুরু হয়। প্রায় শতাধিক গরিব দুঃখী, দিনমজুরি ও পথশিশুদের ইফতার বিতরণ কার্যক্রম চলমান রেখেছে স্বপ্নপূরণের সদস্যগণ। স্বপ্নপূরণের প্রতিষ্ঠাতা তাওসিফ রেজা। ছোটবেলা হতেই তাওসিফ সমাজের দুর্দশার চিত্রগুলো দেখে একটি দাতব্য প্রতিষ্ঠার স্বপ্ন বুনতে থাকেন। পরিকল্পনা মোতাবেক তার বন্ধুদের নিয়েই এই যাত্রায় পা রাখেন তিনি। স্বপ্নপূরণের সভাপতি’র দায়িত্বে রয়েছেন মুহতাসিম ফুয়াদ, সাধারণ সম্পাদক আদিবুল ইসলাম এছাড়াও উল্লেখ্যযোগ্য সদস্যদের মধ্য রয়েছেন, ইমতিয়াজ হোসেন, সাজ্জাদ ইউসুফ, আদনান আবদুল্লাহ, তাহসিন ইফতি ও শেখ মুহিত। স্বপ্ন পূরণ সংগঠনের সদস্য…

Read More

ভারত থেকে আজ রোববার রাতেই ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি জানান, এরপর শিগগিরই এ পেঁয়াজ টিসিবির মাধ্যমে প্রতিকেজি ৪০ টাকা দরে ঢাকা ও চট্টগ্রামে বিক্রি করা হবে। রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাস্কফোর্স সভা শেষে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, যেহেতু পেঁয়াজ পচনশীল পণ্য, সেহেতু প্রথম ট্রেনে ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আসবে। একদিনের মধ্যেই ঢাকা ও চট্টগ্রামে টিসিবির মাধ্যমে ৪০ টাকা কেজিতে ওপেন সেল করা হবে।

Read More

বলিউড দম্পতি রণবীর কাপুর-আলিয়া ভাট গত তিন বছর ধরে মুম্বাইয়ের বান্দ্রায় নিজেদের বাংলো তৈরি করছেন। রাজ কাপূরের ‘কৃষ্ণা রাজ’ বাংলোকেই নতুন ভাবে তৈরি করছেন তারা। ‘কাপুর দম্পতি’ এই বাড়ি তৈরি করতে খরচ করছেন ২৫০ কোটি টাকা। আর এবাড়িটির মাধ্যমেই বলিপাড়ার সব থেকে ছোট ও ধনী ‘স্টার কিড’ হতে চলেছেন রণবীর-আলিয়ার দেড় বছর বয়সের কন্যা রাহা। ঘনিষ্ঠ সূত্রের বরাতে আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ‘রণবীর ও আলিয়ার স্বপ্নের বাড়ি তৈরিতে খরচ করছেন ২৫০ কোটি টাকারও বেশি। আর সেই বাড়িরই মালিক হবেন তাদের কন্যা রাহা। শুধু তাই নয় তার নামেই বাংলোর নামকরণ করা হবে।’ জানা গেছে, বুধবার নিজেদের নতুন এই বাংলোর কাজ পরিদর্শনে গিয়েছিলেন রণবীর-আলিয়া…

Read More