Author: atikur alif

বিশেষ প্রতিনিধি : ঢাকা-চট্ট্রগাম মহাসড়কের সোনারগাঁয়ে কাঁচপুর বাসষ্ট্যান্ড এলাকায় সাম্প্রতিক সময়ে মোবাইল ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে।বিশেষ করে সন্ধ্যা নামার পর থেকে এসব ছিনতাইকারীরা আরো বেশী বেপরোয়া হয়ে উঠে বলে ভুক্তভোগীরা জানান। তাদের মতে এখানে আসলেই মোবাইল ছিনতাই হওয়ার আতংক বিরাজ করে মনে। আবার অনেক সময় এ ছিনতাইকারীরা মারধর ও ছুরিকাঘাত করে সবকিছুও কেড়ে নিয়ে যায়। এদিকে ভুক্তভোগীদের অনেকেই দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা হওয়ায় তারা পুলিশের কাছে অভিযোগ না করে তাদের গন্তব্যে চলে যান এতে অধরাই থেকে যায় অপরাধী। আইনশৃংখলা বাহিনীর কাছে অধিকাংশ ঘটনা অজানা থেকে যাওয়ায় কাঁচপুর বাসস্ট্যান্ড ছিনতাইতারীদের হটস্পট জোনে পরিণত হয়েছে। যাত্রী সাধারণ ছাড়াও পরিবহন ও পোশাক শ্রমিক,…

Read More

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি) : “আদর্শে অবিচল, সিদ্ধান্তে দৃঢ়, চিন্তা-গবেষণায় ভারসাম্য, আচরণে মাধুর্য, জ্ঞান ও অভিজ্ঞতায় পরিপক্ক, ত্যাগ ও শৃঙ্খলায় ধারাবাহিক, আনুগত্যে পরিপূর্ণ, ধৈর্য ও সততায় অনন্য এবং রূহানিয়াত ও জিহাদের সমন্বয়ে নির্মিত হোক ইসলামী সমাজ বিনির্মানের পাটাতন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার ২০২৪ সেশনের অগ্রযাত্রা। শনিবার বিকাল ৪টায় সিদ্ধিরগঞ্জ থানার আই সি এ বি মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মুহা.খালেদ সাইফুল্লাহ সানভীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা আবরারুল করিমের সঞ্চালনায় সিদ্ধিরগঞ্জ থানা শাখার কমিটি ঘোষণা এবং আমেলা শপথ অধিবেশন ২০২৪ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী…

Read More

নিজেস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের গাড়ির নিচে চাপা পড়ে মনিরা নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত হয়ে অন্য শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। পরে সিটি করপোরেশনের ওই গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ছাড়া পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর চালায় তারা। এদিকে এ ঘটনায় টঙ্গী থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিপাকে পড়েছেন যাত্রী ও চালকরা। শনিবার সকাল পৌনে ৮টা দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাছা থানাধীন মেরিনা সিএনজি ফিলিং স্টেশন সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক ভ্যানচালক আহত হয়েছেন। নিহত মনিরা শরিয়তপুরের ভেদরগঞ্জ থানার চরভাঙ্গা গ্রামের…

Read More

নিজেস্ব প্রতিবেদক : আমাদের দেশে উৎপাদিত চিংড়ির দাম বিদেশের বাজারে তুলনামূলকভাবে বেশি হওয়ায় রপ্তানির পরিমাণ সামান্য কমেছে, তবে দেশে চিংড়ির বাজার সম্প্রসারিত হয়েছে। ফলে উৎপাদিত চিংড়ি বিদেশে রপ্তানিতে ভাটা পড়লেও উৎপাদকরা তা বাজারজাতকরণে সমস্যায় পড়ছেন না। চিংড়ি উৎপাদক, রপ্তানিকারক ও মৎস্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮০-এর দশকে মূলত চিংড়ি চাষ শুরু ও বিস্তার ঘটেছিল বিদেশি বাজারের ওপর নির্ভর করে। তখন উৎপাদিত চিংড়ির প্রায় শতভাগ বিদেশে রপ্তানি হতো। কিন্তু সমস্যা দেখা দেয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইউরোপের বাজারে মন্দা, কভিড এবং ভিয়েতনাম ও চীনে উৎপাদিত তুলনামূলকভাবে কম দামি ভেনামি চিংড়ির দাপটে আমাদের দেশে উৎপাদিত গলদা ও বাগদা চিংড়ি প্রতিযোগিতায় টিকতে পারছিল…

Read More

অনলাইন ডেস্ক : চীনের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৫ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ আজ শনিবার নিশ্চিত করেছেন। গতকাল শুক্রবার ভোররাত ৪টা ৩৯ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ভবনটি নানজিং এর ইউহুতাই জেলায় অবস্থিত। স্থানীয় সময় সকাল ৬টার দিকে আগুন নিভিয়ে ফেলা হয়। শুক্রবার দুপুর ২টার দিকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কর্মকর্তারা একটি সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত ভবনের প্রথম তলায়। যেখানে বৈদ্যুতিক বাইক রাখা হয়েছিল। জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, আগুন নেভানোর জন্য ফায়র সার্ভিসের ২৫টি ট্রাক জড়ো করা হয়েছিল। চীনা সোশ্যাল নেটওয়ার্কে প্রচারিত ফুটেজে দেখা যায়,…

Read More

অনলাইন ডেস্ক : টানা পাঁচবার হারের পর পাঁচবার জয় দিয়ে বিপিএলের দশম মৌসুম শেষ করল সিলেট স্ট্রাইকার্স। গতবারের ফাইনালিস্টরা এবার প্লে-অফে জায়গা করে নিতে পারেনি। দলীয় পারফরম্যান্সেও অনুজ্জ্বল দলটির ক্রিকেটাররা। বিশেষ করে গতবার ৫১৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত এবার খোলস ছেড়ে বের হতে পারেননি সিলেটের এই বাঁহাতি ব্যাটার এবার ১২ ম্যাচ খেলে একটিও ফিফটি করতে পারেননি। মাত্র ১৪.৫৮ গড় আর স্রেফ ৯৩.৫৮ স্ট্রাইকরেটে করতে পেরেছেন মোটে ১৭৫ রান। টুর্নামেন্টজুড়ে এমন বিবর্ণ পারফরম্যান্সের কারণ কী? সেই উত্তর অবশ্য পাওয়া যায়নি নাজমুলের কাছ থেকে। তবে সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিঠুন গতকাল রাতে নিজেদের শেষ ম্যাচের পর জানিয়েছেন, সর্বোচ্চ চেষ্টা করেও…

Read More

অনলাইন ডেস্ক : স্বাবলম্বী হওয়ার উদ্দেশে বগুড়ার ২০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শুরু হয়েছিল তিন মাস আগে। সে সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রশিক্ষণ শেষে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বিনা মূল্যে পাবেন সেলাই মেশিন। নানা সময়ে নানাজনের অনেক প্রতিশ্রুতিই শুনেছেন এই নারীরা, কিন্তু সেসব আর বাস্তবায়িত হতে দেখেননি। এ কারণে আদৌ সেই প্রতিশ্রুতি পূরণ করা হবে কি না, তা নিয়ে দোলাচলে ছিলেন বগুড়ার ২০ অসহায় নারী। দুই মাস পেরিয়ে তিন মাস শেষ না হতেই বসুন্ধরা শুভসংঘের দেওয়া সেই প্রতিশ্রুতি পূরণ হতে দেখে আপ্লুত হন তাঁরা। নিজেদের স্বাবলম্বী হওয়ার স্বপ্নপূরণে বসুন্ধরা গ্রুপ এভাবে এগিয়ে আসবে, সেটি যেন কল্পনাও করতে…

Read More

বিনোদন ডেস্ক : আগামী ৩ মার্চ কলকাতা মাতাবেন ‘নগর বাউল’ খ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস। প্রায় পাঁচ বছর পর কলকাতায় কনসার্ট করতে যাচ্ছেন জেমস। ‘পুজোওয়ালাদের গান–পুজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ‌‘ফোরাম ফর দুর্গোৎসব’। আয়োজক সংস্থার ফেসবুকে পেজে কনসার্টের পোস্টার শেয়ার করা হয়েছে। আয়োজক সংস্থা সূত্র জানায়, ৩ মার্চ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে গাইবেন জেমস। কনসার্টে নগর বাউল ছাড়াও পারফর্ম করবে কলকাতার ব্যান্ড ‘ফসিলস’। এই ব্যান্ডের প্রধান রূপম ইসলামও জেমসের ভক্ত ও অনুরাগী। এর ফলে গানে গানে দুই বাংলার পাশাপাশি দুই তারকার মেলবন্ধনের সাক্ষীও হবেন কলকাতাবাসী। আয়োজকেরা কনসার্টের ট্যাগ লাইন রেখেছে ‘দুই বাংলার মেলবন্ধন’।

Read More

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গোল টেবিল বৈঠকে সর্বসম্মতি সিদ্ধান্ত হয়েছিল নারায়ণগঞ্জ শহর যানজট ও হকার মুক্ত করতে হবে। বৈঠকের পরদিনই শহরের ফটুপাতগুলো হকারমুক্ত হয়ে যায়। এবং বৈধ কাগজ ছাড়া বাস চলাচলও বন্ধ হয়। অবমুক্ত হয় আলোচিত মীরজুমলা সড়ক। কিন্তু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে আবারও হকার বসা শুরু হয়। এমনকি হকাররা আন্দোলনে নামে এবং সবশেষ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে হুশিয়ারী দিয়েছে আগামী সোমবারের মধ্যে তাদের বসতে না দিলে তারা কঠোর আন্দোলনে যাবে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে যানজট ও হকার ইস্যু নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদুল হক। সভায়…

Read More

নিজেস্ব প্রতিবেদক : ৬০ লিটার চোলাই মদসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। নরসিংদী শিবপুরে ৬০ লিটার চোলাই মদসহ একজনকে আটক করেছে ইটাখোলা হাইওয়ে থানা পুলিশ। ২১ ফেব্রুয়ারি ২০২৪খ্রিঃ দুপুর ১২:৩০ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা কাঁচা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হলো কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চন্ডিবেড় এলাকার মোঃ মবিন মিয়া। ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে একটি পুরাতন লাল রংয়ের বিভারটেকে মাদক বহন করছে এম তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে ইটাখোলা হাইওয়ে থানার এসআই নিঃ বিল্লাল হুসাইন এএসআই নিঃ আনোয়ার হোসেন এএসআই নিঃ শাহআলম সঙ্গীয় ফোর্সসহ উক্ত বিভারটেকের চালককে আটক করেন। পরবর্তীতে বিভারটেক তল্লাশি করে…

Read More