অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ২০২৪) দিনব্যাপী হাইওয়ে পুলিশ এর মাসিক অপরাধ (জানুয়ারি/২০২৪ এবং ত্রৈমাসিক অক্টোবর-ডিসেম্বর/২০২৩) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে সকাল ১১:০০ টায় হাইওয়ে পুলিশ হেডকোর্য়ার্টাসের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই ডিআইজি (উত্তর বিভাগ) অতিরিক্ত দায়িত্ব (অপারেশনস্) জনাব মাহ্ফুজুর রহমান, বিপিএম (বার) এর সঞ্চালনায় জানুয়ারি২০২৪ ও ডিসেম্বর ২০২৩ এবং পূর্ববর্তী বছরের জানুয়ারি ২০২৩ হাইওয়ে পুলিশের খাতওয়ারী ট্রাফিক সংক্রান্ত অপরাধের তুলনামূলক চিত্র উপস্থাপন করেন। সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি(প্রশাসন), ডিআইজি(উত্তর), ডিআইজি(দক্ষিণ), ডিআইজি(পূর্ব), সকল অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ হাইওয়ে পুলিশের অন্যান্য…
Author: atikur alif
নিজেস্ব প্রতিবেদক : ৮০ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। লালমনিরহাটের হাতীবান্ধায় ৮০ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১০:১৫ ঘটিকায় দোয়ানী মোর-জলঢাকা আঞ্চলিক মহাসড়কের রমণীগঞ্জ একটেল টাওয়ার এলাকা থেকে উদ্ধার করা হয়। দোয়ানী মোর-জলঢাকা গামী আঞ্চলিক মহাসড়কের রমণীগঞ্জ মৌজাস্থ একটেল টাওয়ার নামক স্থান হতে প্রায় ১০০ গজ পূর্ব দিকে আঞ্চলিক মহাসড়কের উপর পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তায় ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অনলাইন ডেস্ক : টেকনাফে আম গাছে আগুনের তাপ লাগায় রড এবং লাঠি দিয়ে পিটিয়ে গোলাম আকবর নামে এক দিনমজুরকে হত্যার অভিযোগ উঠেছে। পাঁচ দিন চিকিৎসাধীন থেকে শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত গোলাম আকবর লালু টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল তেচ্ছিব্রিজে এলাকার নুর আহমেদ নুরুর ছেলে। নিহতের ছোট ভাই শাহ আলম বলেন, সোমবার আমার ভাই চিংড়ি ঘের থেকে মাছ ধরে এসে তেচ্ছিব্রিজে এলাকার একটি দোকানে বসেন। তখন ওই এলাকার নজির আহমেদ, নুর আহমদ ও তার সহযোগীরা আমার ভাইকে ডেকে নিয়ে যান। এ সময় তারা আমার ভাইকে বলে- ‘তোমার বাড়িতে পাতায় আগুন দিছো, সে আগুনের…
অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বন থেকে কয়েক লাখ টাকা দামের প্রায় ১৫টি সেগুন গাছ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়া আরও ৩০টিরও বেশি গাছের গোঁড়ায় রিং করে কেটে রাখা হয়েছে পরে নিয়ে যাওয়ার জন্য। সম্প্রতি বনের কমলছড়া, গলাচিপা ও দশের টিলা নামক স্থানে এ চিত্র দেখা গেছে। তবে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি বন বিভাগ। জানা যায়, সিলেট বন বিভাগের জুড়ী রেঞ্জের আওতাধীন লাঠিটিলা সংরক্ষিত বনের গাছ নিধন করতে নতুন ‘রিং’ কৌশল বেঁছে নিয়েছে দুর্বৃত্তরা। শুরুতে চোররা নির্দিষ্ট গাছের গোঁড়ায় রিং করে কেটে রাখে। ফলে ধীরে ধীরে গাছটি শুকিয়ে মারা যায়। এরপর সেটি কেটে নেওয়া হয়।…
অনলাইন ডেস্ক : বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের বাসভবনে টিউলিপ ফুল ফুটেছে। ফুলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থী আসছেন টিউলিপ ফুলের বাগানে। জেলা প্রশাসক বাগানটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রেখেছেন বলে জানা যায়। বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, পরীক্ষামূলকভাবে টিউলিপ চাষ করা হলো বান্দরবান। এটি সফল হলে সাধারণ মানুষ এগিয়ে আসবে টিউলিপ চাষে। যে কেউ বাণিজ্যিকভাবে চাষাবাদ করে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন। এতে করে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই ফুল বাগানে ৬ রঙের টিউলিপ ফুল ফুটেছে বলে জানান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। তিনি বলেন, কুয়াশা পড়লে ফুলের জন্য ক্ষতি। এজন্য টিউলিপ বাগানে সানশেড দেওয়া হয়েছে। জেলা…
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কন্যা মালিয়া ওবামার শুরু করলেন হলিউডে যাত্রা। তবে অভিনয়ে নয়, নির্মাতা হিসেবে হলিউডে নাম লেখালেন মিশেল ওবামা-বারাক ওবামার বড় মেয়ে মালিয়া। ২৫ বছর বয়সী মালিয়া ‘দ্য হার্ট’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। এটি রচনাও করেছেন তিনি। ১৮ জানুয়ারি সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর মাধ্যমে নির্মাতা হিসেবে মালিয়ার অভিষেক ঘটে। এ উৎসবের একটি ভিডিও ক্লিপ সামনে এসেছে। তাতে চলচ্চিত্রটির বিষয়ে বর্ণনা করেন মালিয়া। আর সেখানে জানানো হয়, মালিয়া ওবামা তার নামের শেষাংশ ‘ওবামা’ বাদ দিয়ে ‘অ্যান’ যুক্ত করেছেন। অর্থাৎ তার পুরো নাম এখন মালিয়া অ্যান। তবে কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন মালিয়া, তা জানা…
মোঃ ফয়সাল : নকশা বহির্ভূত অবৈধভাবে গড়ে তোলা বহুতল ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রাজধানীর ডেমরা থানার মাতুয়াইল হাজী বাদশা মিয়া রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনের বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার ও রাজউক জোন ৬/৩, এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মোঃ রাজিবুল ইসলাম এর যৌথ পরিচালনায় মোবাইল কোর্টের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান করা হয়। অভিযানে মোট ছয় টি ভবন পরিদর্শন করে যানা যায় পাঁচটি ভবনের নকশা বহির্ভূত ও যাতায়াতের রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন ভবন মালিকরা। নকশা বহির্ভূত পাঁচটি নির্মাণাধীন বহুতল ভবনের বর্ধিত…
অনলাইন ডেস্ক : আজ সব পথ মিলে যাবে শহীদ মিনারে। সবার হাতে থাকবে ফুল। কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হবে অমর সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি…’। শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি সম্মান জানাবে রক্তঋণে বাঁধা জাতি। আজ বুধবার অমর একুশে ফেব্রুয়ারি। মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করতে গিয়ে আত্মদানের গৌরবময় দিন। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ সরকারি ছুটির দিন। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে হয় দেশভাগ। জন্ম হয় পাকিস্তান নামক রাষ্ট্রের। জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে। সংখ্যাগরিষ্ঠ বাঙালির মাতৃভাষাকে উপেক্ষা করে উর্দুকে পাকিস্তানের…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ। মামুন আহমেদ রাশেদ ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন,১৯৪৮ সাল থেকে শুরু হওয়া ভাষা আন্দোলনের চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। সেদিন ঢাকায় শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা ভেঙে মিছিল বের করেন ভাষার জন্য লড়াইরত এ দেশের ছাত্র-জনতা। কিন্তু বর্বর পাকিস্তানি শাসকগোষ্ঠীর লেলিয়ে দেওয়া পুলিশ মিছিলে গুলি চালালে সালাম, বরকত, রফিক, সফিউর, জব্বারসহ নাম না–জানা অনেক বীর সন্তানের রক্তে রঞ্জিত হয় রাজপথ। এরপর ১৯৫৬ সালে এ…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, মাতৃভাষার জন্য আন্দোলন পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। বাঙালি ছাড়া কোন জাতিকেই মায়ের ভাষার মর্যাদা রক্ষার জন্য রক্ত দিতে হয়নি। এ অর্জনের জন্য আমাদের ভাইদের হারাতে হয়েছে তারই স্বীকৃতি স্বরুপ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। এ জন্য আমরা বাঙালি জাতি গর্বিত। ভাষা আন্দোলনে শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউরসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন…

