কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত শিশু ছোয়াদ বিন আব্দুল্লাহকে কুমিল্লা লালমাই থানা এলাকা থেকে ২১ দিন পরে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ চক্রের মাস্টার মাইন্ড আনোয়ার সাদেকসহ বিভিন্ন সময়ে ১৭ জনকে গ্রেফতারসহ মুক্তিপণের ৪ লাখ টাকা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- টেকনাফের মৌচনী রোহিঙ্গা ক্যাম্পের আনোয়ার সাদেক, নাগু, আয়েশা বেগম, হোসনে আরা, রনিসহ ১২ জন।শনিবার রাতে কুমিল্লা লালমাই থানা এলাকা থেকে অপহৃত ভিকটিম সোয়াদ বিন আব্দুল্লাহকে উদ্ধার পরে অপহরণকারীদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি।অপহরণের এ ঘটনার বিষয় রবিবার দুপুর ১২টার দিকে টেকনাফ মডেল থানার হল রুমে এক…
Author: atikur alif
এক তুমুল প্রেমের ভয়ংকর গল্প নিয়ে এই ঈদে চমকে দিতে যাচ্ছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। সিএমভি’র ব্যানারে ‘হৃদয়জুড়ে তুমি’ নামের এই বিশেষ নাটকের চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী আর নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। নির্মাতা জানান, এটা মূলত প্রেমের একটি গল্প। প্রেমিকার জন্য একজন প্রেমিক কী কী করতে পারে, সেই নজিরও থাকছে এতে। থাকছে প্রেমিক বনাম সন্ত্রাসী হবু স্বামীর মধ্যে অন্যরকম লড়াই। যে লড়াইয়ে শেষ পর্যন্ত কে হারে কে জিতে, সেটা জানার জন্য দেখতে হবে পুরো নাটকটি।প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সিএমভি’র ঈদ আয়োজনে ‘হৃদয়জুড়ে তুমি’ উন্মুক্ত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আমগাছ থেকে মহাবুল লস্কর নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তাঁর বাড়ির পেছনের আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মহাবুল লস্কর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন হতাশা ও যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহাবুল লস্কর ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সিরাজগঞ্জের খাজা মঈনুদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে বাড়িতে নেওয়া হয়। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ে। এরপর রাত ৩টার দিকে মহাবুল লস্করকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পেছনে আমগাছে তাঁর মরদেহ ঝুলতে দেখতে পান। পরে…
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আন্দোলনের নামে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের তৎপরতা রয়েছে কি না, তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ পর্যবেক্ষণ করছে। রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের পেছনে কলকাঠি নাড়ছে বিভিন্ন নিষিদ্ধ সংগঠন, ছাত্রশিবিরের বর্তমান সভাপতিও বুয়েটের। এ বিষয়ে গোয়েন্দাদের কাছে কোনো তথ্য আছে কি না, জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। সেখানে আমাদের টিম রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্ত করে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ আন্দোলন সংশ্লিষ্টতায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।
ঈদুল ফিতর উপলক্ষে যাতায়াতের সুবিধার্থে আগামী ৯ এপ্রিল ছুটি বাড়ানোর প্রস্তাব সুপারিশ করবে সরকারের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগে এই সুপারিশ পাঠানো হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বৈঠকে এসংক্রান্ত আলোচনা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ঈদের আগে শ্রমিকরা যেন সঠিক সময়ে বেতন বোনাস পান, ফিটনেসবিহীন যানবাহন যেন রাস্তায় না নামতে পারে, যানজট যেন না হয় এসব নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া শ্রমিকদের বেতন পেতে যাতে কোনো সমস্যা না হয় এ জন্য ব্যাংক বন্ধের দিনেও খোলা রাখার ব্যবস্থা করা হবে…
করোনাকালের সময়ে ইউনিসেফ বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশকে নানাভাবে সহযোগিতা করেছে। জাতিসংঘের শিশু তহবিল থেকে দেশের শিশুদের শতভাগ ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করা, নিরাপদ মাতৃত্বসহ স্বাস্থ্যখাতের অন্যান্য দিক নিয়েও সংস্থাটি কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।’ আজ রবিবার সকালে সচিবালয়ে ইউনিসেফ-এর জাতিসংঘ শিশু তহবিলের প্রতিনিধি শেলডন ইয়েট ও জাতিসংঘ শিশু তহবিলের হেলথ সেকশনের প্রধান মায়া ভ্যানডেন্ট-এর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নিরাপদ মাতৃত্ব, ভ্যাকসিন কার্যক্রম ফলপ্রসূ করা, দেশে ভ্যাকসিন উৎপাদনে সহায়তা করা, তৃণমূল পর্যায়ে শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত অবকাঠামো নির্মাণ করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজেও ইউনিসেফ ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছে। তা ছাড়া শিশুদের জন্য তৃণপর্যায়ে…
জুটি ধরে নাতক নির্মাণে নির্মাতারা অভ্যস্ত না থাকায় একসঙ্গে তিন তারকাকে নিয়ে নাটক খুব বেশি দেখা যায় না। তবে ব্যতিক্রম ঘটালেন পরিচালক মুরসালিন শুভ। এই ঈদে জটিল একটি প্রেমের গল্প দেখা নির্মাণ করলেন এই পরিচালক। ‘শেষ ভালোবাসা’ নামের নাটকটিতে তিনটি মূল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল ও তানিয়া বৃষ্টি। সিএমভির ব্যানারে মানব মিত্রর চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘গল্পটা প্রেমের। আবার বিচ্ছেদেরও। এভাবেও বলা যায়, প্রেম ও বিচ্ছেদের জটিল সমীকরণ রয়েছে এতে। গল্পের শুরুটা হয় অন্যের বিয়ে বাড়ি থেকে। শেষটা হয় নিজের বিয়ের আয়োজন দিয়ে। যে গল্পের নায়কের নাম শাফায়েত। নায়িকা অহনা ও তিস্তা।’…
টাবু, কারিনা ও কৃতি অভিনীত বহুল প্রত্যাশিত চলচ্চিত্রটি ‘ক্রু’ মুক্তি পেয়েছে ২৯ মার্চ। আর মুক্তির প্রথম দিন থেকেই বেশ সাড়া ফেলেছে চলচ্চিত্রটি। মুক্তির প্রথম দিনই ভারতে ১০ কোটি রুপির বেশি আয় করে নিয়েছে ‘ক্রু’। প্রথমদিন বিশ্বব্যাপী ২০ কোটি আয় তুলে নিয়েছে ‘ক্রু।’ শনিবার দ্বিতীয় দিন আয় করল আরো ৯ কোটির মতো। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ২ দিনে ভারতীয় বক্স অফিসে ১৯ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে সিনেমাটি। শনিবার ইনস্টাগ্রামে সিনেমাটির আয় শেয়ার করে কারিনা কাপুর প্রযোজক রিয়া কাপুর, একতা কাপুরকে উদ্দেশ্য করে লিখেছেন ‘আমার সঙ্গে দ্বিতীয় রাউন্ড। ‘বীরে দি ওয়েডিং’ দিয়ে যা শুরু হয়েছিল, আর এখন ‘ক্রু’ দিয়ে সেটাই…
পবিত্র ঈদ-উল-ফিতরের সরকারি ছুটি শুরু হওয়ার আগেই গার্মেন্টসসহ, সব সেক্টরের শ্রমিকদের উৎসব ভাতাসহ বেতন-বোনাস পরিশোধ করা হবে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আজ বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এর ৭৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা চলাকালীন আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন, মালিক-শ্রমিক উভয়ের মধ্যে আলোচনা ও সম্মতির ভিত্তিতে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে যাতায়াতের সুবিধা অনুযায়ী আসন্ন ঈদ-উল-ফিতরের ছুটি দেওয়া হবে। কোনো ক্রমেই ঈদের ছুটি সরকারি ছুটির কম হবে না। ঈদের পূর্বে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে…
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বর্ধিত মেয়াদের মধ্যে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওই প্রজ্ঞাপনে। আইন মন্ত্রণালয়ের মতামত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সংক্রান্ত নথি অনুমোদনের পর গত ২১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ প্রজ্ঞাপন জারি করা হয়। এ নিয়ে সরকারের নির্বাহী আদেশে অষ্টমবারের মতো তার মুক্তির মেয়াদ বাড়ানো হলো। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দাখিলকৃত আবেদন এবং আইন ও বিচার বিভাগের আইনগত মতামতের আলোকে ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর’ এর ধারা-৪০১(১) এ দেওয়া ক্ষমতাবলে দুটি শর্তে (ঢাকাস্থ নিজ বাসায় থেকে…

