সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে চিকিৎসক না থাকায় ভেটেরিনারি ফার্মেসির দোকানে-দোকানে ঘুরে রোগে আক্রান্ত গরু-ছাগলের চিকিৎসা নিচ্ছেন ভুক্তভোগীরা। চিকিৎসক ছাড়া ভালো চিকিৎসা সেবা মিলছে না। অথচ গুণতে হচ্ছে বেশি টাকা।মঙ্গলবার (২৬ মার্চ) তাড়াশ পৌর এলাকার ভাদাস গ্রামের শাহালম নামের এক ব্যক্তি বলেন, আমার একটি ছাগলের তিনটি বাচ্চা হওয়ার পর ওলান প্রদাহ দেখা দেয়। আমি পর পর তিন দিন মা ছাগলটিকে পশু হাসপাতালে নিয়ে আসি। একদিনও ডাক্তার, ওষুধ পাইনি। বাধ্য হয়ে গরু-ছাগলের ওষুধের দোকান থেকে চিকিৎসা ও ওষুধ কিনে নিচ্ছি। তবুও ছাগলটি সুস্থ হচ্ছে না। ডাক্তার ছাড়া সঠিক চিকিৎসা পাওয়া সম্ভব না। বাড়িতে ছাগলের বাচ্চাগুলো গরুর দুধ খেয়ে কোনো মতে বেঁচে আছে।কাউরাইল…
Author: atikur alif
ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নিচ্ছে সৌদি আরব। এ বছরের আসরে ২৭ বছর বয়সী সৌদি মডেল রুমি আলকাহতানি অংশ নেবেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরবের পতাকা নিয়ে অংশগ্রহণের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই ঘোষণা দিয়েছেন রুমি আলকাহতানি। সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো সৌদি প্রতিনিধি হিসেবে ২৭ বছর বয়সী ওই মডেল মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে যাচ্ছেন। রুমি আলকাহতানি সুন্দরী প্রতিযোগিতার বিষয়ে অভিজ্ঞ। অনলাইন এই ইনফ্লুয়েন্সারের ইনস্টাগ্রামে ১০ লাখ ফলোয়ার আছে। সোমবার ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলেছেন, এ বছর বিশ্বের অন্যতম জনপ্রিয় সুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধিত্ব করবেন তিনি।আরবিতে লেখা…
জনপ্রিয় টিভি শো ‘বিগ বস ১৭’-এর বিজয়ী মুনাওয়ার ফারুকীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে হুক্কা পার্লার থেকে মুম্বাই পুলিশ তাকে আটক করে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের ফোর্ট এলাকার বোরা বাজারে অবস্থিত হুক্কা পার্লার। এটি বেআইনিভাবে চলছিল, এমন খবর পেয়ে অভিযান চালায় মুম্বাই পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টায় অভিযান শুরু করে চলে আজ ভোর ৫টা পর্যন্ত। এসময় মুনাওয়ার ফারুকীসহ ১৪ জনকে আটক করে পুলিশ। অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০ রুপি নগদ এবং ৯টি হুক্কার পট উদ্ধার করে, যার মূল্য ১৩ হাজার ৫০০ রুপি বলে জানিয়েছে পুলিশ। মুম্বাই পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এএনআই-কে বলেন, ‘অভিযান চালানোর সময়ে মুনাওয়ার ফারুকীসহ ১৪ জনকে হুক্কা টানা অবস্থায় পেয়েছি। সেই…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। আগামীকাল বিকাল সাড়ে ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য DU ALS <roll no>, ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য DU SCI…
গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই হানিফ মিয়া। কুমিল্লার চান্দিনা এলাকায় ঘটেছে এ ঘটনা। আজ বুধবার বেলা ১২টার দিকে চান্দিনা উপজেলা সদরের আনিছ মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যাকারী আনিছ মিয়া নিহতের আপন ছোট ভাই।প্রত্যক্ষদর্শী হিমেল জানান, আনিছ ও হানিফের পৃথক গরুর খামার আছে। বাড়ির পাশের অন্যের খালি জায়গায় দুই ভাই দীর্ঘদিন ধরে গরুর গোবর ফেলে আসছে। আজ সকালে ওই স্থানে গোবর ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আনিছ মিয়া বড় ভাই হানিফ মিয়াকে মারধর করে। এ সময় আনিছের হাতে থাকা কাঠের টুকরার তীক্ষ্ণ অংশ হানিফের বাম চোখ ভেদ করে মাথায়…
বিএনপি কি আসলেই ভারতীয় পণ্য বর্জন করতে পারে কি না, তা জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির এক নেতা চাদর খুলে বলে দিয়েছেন, ভারতের পণ্য ব্যবহার করবেন না। যে নেতারা বলছেন, ভারতীয় পণ্য বর্জন করেন। তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তারা বউদের কাছ থেকে শাড়িগুলো এনে কেনো পুড়িয়ে দিচ্ছেন না? আমি বিএনপি নেতাদের বলবো, তাদের বউরা যেন ভারতীয় শাড়ি না পরেন। যেদিন ওগুলো এনে অফিসের সামনে পোড়াবেন, সেদিন বিশ্বাস করবো, আপনারা ভারতীয় পণ্য বর্জন করলেন। নেতাকর্মীদের…
অভিনেতা মোশাররফ করিম এর নতুন ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। সিরিজটিতে তিনি একজন ট্রাক ড্রাইভারের চরিত্রে অভিনয় করবটি। সিরিজটিতে আব্বাস নামের এক ট্রাক ড্রাইভার্কে সাত জেলায় তার সাত বউয়ের সঙ্গে সংসার সামলাতে দেখা যাবে। গতকাল মঙ্গলবার দুপুরে ওটিটি প্লাটফর্ম হইচই তাদের নতুন সিজনে ছয়টি সিরিজের ঘোষণা করেছে। ‘বোহেমিয়ান ঘোড়া’ তারই একটি। ট্রাক ড্রাইভার আব্বাস একজন দুর্দান্ত প্রেমিক মানুষ। সাত জেলায় থাকা সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সে সুনিপুণভাবে সাত সংসার সামলায়। এদিকে একজন বৃদ্ধের সাথে বিয়ে হওয়া থেকে সদ্য যুবতী সুন্দরীকে বাঁচানোর পর সুন্দরী আব্বাসের প্রেমে পড়ে ও তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ তাই সুন্দরীকে বিয়ে…
ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করার বিষয়ে অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান জানান, ভারত থেকে ৫০ হাজার মেট্রিকটন পেঁয়াজ আমদানির একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ট্রেড কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ভারতের ন্যাশনাল করপোরেটিভ এক্সপোর্ট লিমিটেডের কাছ থেকে এই পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে। সরকারই এই প্রতিষ্ঠানটিকে ঠিক করে দিয়েছে। এদিকে গত ২ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) নারী উদ্যোক্তাদের…
রংপুরে মাসব্যাপী মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রি করছে জেলা যুবলীগ। তুলনামূলক দাম কম হওয়ায় দুই ঘণ্টার মধ্যে প্রায় দেড় শ কেজি বিক্রি সম্পন্ন হয়। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টার মধ্যে নগরীর নজরুল চত্বর এলাকায় ৬৮০ টাকা মূল্যে দুই শতাধিক মানুষের কাছে এসব মাংস বিক্রি করা হয়। জানা যায়, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ন্যায্যমূল্যে মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়।এরপর মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে ৬৮০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হয়। আজ দুপুর ১২টা থেকে দুপুর ২টার মধ্যে ১৪০ কেজি মাংস কিনেন দুই শতাধিক অসচ্ছল খেটে খাওয়া মানুষ। মুলাটোল,…
এবার অভিনয় ছেড়ে রাজনীতিতে থিত হতে চাচ্ছেন কঙ্গনা রানওয়াত। বিষয়টি নিয়ে শুরু থেকেই লুকোচুরি করছিলেন তিনি। তবে এবার আর লুকোচুরি নয়, রটনা সত্যি হলো। বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে প্রার্থী হলেন কঙ্গনা। নিজেই ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। নিজের জন্মস্থান থেকেই ভোটে দাঁড়ালেন তিনি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘ভারতীয় জনতা পার্টি সবসময় আমার সাপোর্ট পেয়েছিল। এবার তারা আমায় আমার জন্মস্থান থেকেই নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করল। আমি হিমাচল থেকে দাঁড়াচ্ছি। সরকারের এই নির্দেশকে আমি সমর্থন করি।’জানা গেছে, মান্ডি কন্সটিটুইয়েন্সি থেকে প্রার্থী হচ্ছেন কঙ্গনা। তিনি বলেন, ‘আমি খুশি এবং গর্বিত যে অফিশিয়ালি এই দলে আমি জয়েন করতে পেরেছি। আমি চেষ্টা করব যেন একজন ভালো নেতা,…

