জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কি ব্রিজ। মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। সেতুটি ডুবে যাওয়ার আগে আগুন ধরে যায় এবং একাধিক যানবাহন পানিতে পড়ে যায়। মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, আই-৬৯৫ কি সেতুটি দুর্ঘটনার শিকার হয়েছে। এজন্য ব্রিজের সমস্ত লেন উভয় দিক বন্ধ করে দেওয়া হয়েছে। বাল্টিমোর মেয়র বলেছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং উদ্ধার তৎপরতা চলছে। বাল্টিমোর ফায়ার সার্ভিসের কমিউনিকেশন ডিরেক্টর কেভিন কার্টরাইট রাত ৩টার দিকে গণমাধ্যমকে জানান, সংঘর্ষের ফলে ব্রিজে সেইসময়ে থাকা বহু গাড়ি নীচে পড়ে গিয়েছে। সেতুটি ভেঙে পড়ার সময় প্রায় সাতজন নির্মাণ শ্রমিক এবং তিন থেকে চারটি বেসামরিক যানবাহন…
Author: atikur alif
গত বছর ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপের পর একাধিক পরিবর্তন আনা হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডে। এর ফলে পরিবর্তন আসে দলের তিন ফরম্যাটের অধিনায়ক পদেও। টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন নেতা হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয় দলের গতি তারকা শাহীন শাহ আফ্রিদীর কাঁধে। আর নতুন অধিনায়কের অধীনে প্রথম সফরেই নিউজিল্যান্ডের মাটিতে খেলতে গিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ হেরে আসে পাকিস্তান। এরপর থেকেই গুঞ্জন চলছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের বদল হতে পারে পাকিস্তানের অধিনায়ক। এবার সেটাই আরও জোরালো করল পিসিবি সভাপতি মহশিন নাকভি। সম্প্রতি এই বিষয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত পিসিবি সভাপতি বলেন, ‘আমি জানি না নতুন করে টি-টোয়েন্টি দলের অধিনায়ক কে হবে। শাহিনের ওপর দায়িত্ব থাকবে…
কোরিয়ান তারকা লি সাং ইয়ব বিয়ে করলেন তার দীর্ঘদিনের প্রেমিকাকে। সোমবার বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বিয়ের খবর নিজেই জানান দিয়েছেন এ অভিনেতা। গত বছরের শেষ ভাগে বিয়ের ঘোষণা দিয়েছিলেন ‘ওয়ানস এগেইন’ অভিনেতা লি সাং ইয়ব। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লি সাং ইয়ব লিখেছেন, ‘আমি অসাধারণ এক বন্ধুকে পেয়েছি, যার সঙ্গে বাকি জীবন কাটিয়ে দিতে চাই।’ তিনি বলেন, ‘আমরা কোনো দ্বিধা ছাড়াই পরস্পরকে ভালোবাসি এবং সুখী হব আশা করছি। আমাদের একসাথে যোগদানের জন্য একটি নতুন বসন্ত শুরু হলো। জীবনের এই প্রথম সময়ে যারা আমাদের যারা আশীর্বাদ করেছেন তাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’ শুভাকাঙ্ক্ষীদের…
রায়হান রাফি ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন তার নতুন সিনেমা ‘তুফান’। কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে এ সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যাবে। তবে এর আগে গুঞ্জন ছিল সিনেমাটিতে খল নায়কের ভূমিকায় দেখা যেতে পারে আফরান নিশোকে। সিনেমার একাধিক সূত্র বলছে, নিশোর বদলে যিশুকে নেওয়া হচ্ছে এতে। তবে বিষয়টি নিয়ে নিশ্চুপ আছে নির্মাতা থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান সবাই।এদিকে আগেই জানা গেছে এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। ‘তুফান’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশ-ভারতের তিনটি সংস্থা এসভিএফ, আলফা আই ও চরকি।
পিরোজপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুরু হয়। পরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল ও তার সহযোগী সংগঠন, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক, সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে একই মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিযোগিতামূলক যেমন খুশি…
সোনারগাঁয়ে ফয়সাল আহম্মেদ হত্যা মামলায় একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। রায়ে তিন আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিতাই চন্দ্র দাস ও তার ছেলে তপন চন্দ্র দাস ও অপু চন্দ্র দাসকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডিত আসামী আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ঋষিপাড়া এলাকার নিতাইগঞ্জ চন্দ্র দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস। আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান…
যথাযথ মর্যাদায় সোনারগাঁয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষে সকালে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সোনারগাঁয়ের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা প্রশাসনসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ইব্রাহিম, সোনারগাঁ উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নাসরিন সুলতানা ঝরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ…
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উদ্যোগে উপজেলা জাতীয়পার্টির নেতাকর্মীদের নিয়ে বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ ২৬ মার্চ মঙ্গলবার সকালে পৌরসভার চিলারবাগ শহীদ মজনু পার্কে নির্মিত বিজয় স্তম্ভে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব, সাবেক সফল সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌর জাতীয় পার্টি সভাপতি এম এ জামান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, হাজী জাবেদ রায়হান, জাতীয় মহিলা পার্টি উপদেষ্টা জাহানারা রহমান, উপজেলা জাতীয় মহিলা পার্টি আহবায়ক নাসিমা…
গাজায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা, ছোট্ট ভূখণ্ডটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এ পরিস্থিতিতে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্ররা গাজা যুদ্ধ নিয়ে তাদের বাড়তে থাকা সংশয় প্রকাশ করতে শুরু করেছে।গত বছর ৭ অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনেদের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালালে এক হাজার ১৬০ জন নিহয় হয়। পাশাপাশি তারা জিম্মি করে নিয়ে যায় আরো ২৫০ জনকে।সেদিন থেকেই তীব্র পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৩২ হাজারের বেশি মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন ইসরায়েল সরকার মিসর সীমান্তবর্তী দক্ষিণের শহর রাফাহতে স্থল অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে।গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল সরকার যেভাবে গোঁ ধরে আছে, বিশেষ করে…
২০১৪ সালের পর থেকে দীর্ঘ ৯ বছর দোল উৎসব পালন করেননি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তবে গতবছর দোলের রঙ গায়ে মেখেছিলেন তিনি। মাঝের নয়টা বছরের ‘দোল অনশন’-এর পর ২০২৩ সালে অবশ্য বৃন্দাবনে গিয়েই ভেঙেছিলেন সেটি। তাই এবারের হোলিতেও কলকাতার বাইরে স্বস্তিকা। চলে গেছেন সেই ব্রিজ ভূমিতেই। আর সেখানে হোলি পালনের সঙ্গে সঙ্গে ভক্তদের উদ্দেশে দিলেন হয়ে কড়া বার্তাও। অবলা চারপেয়েদের (প্রানী) হয়ে সবাইকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অভিনেত্রী। পশুপ্রেমী হিসেবে বরাবরই সুখ্যাতি রয়েছে স্বস্তিকার। রবিবার রাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন স্বস্তিকা। সেখানেই আদ্যোপান্ত রঙিন চেহারায় দেখা গেল অভিনেত্রীকে। বেশ বোঝা যাচ্ছে, কাজের ব্যস্ততা কাটিয়ে বৃন্দাবনে দারুণ দোল উপভোগ…

