সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার-নরসিংপুর সড়কের ঘিলাতলী সেতু অবহেলায় পড়ে রয়েছে। মূল সেতুর নির্মাণকাজ শেষ করা হলেও সেতুর দুই পাশে সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) না থাকায় কোনো কাজে আসছে না সেতুটি। জানা গেছে, উপজেলা প্রকৌশলী অধিদফতর ২০১৮-১৯ অর্থ বছরে ৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বাংলাবাজার-নরসিংপুর সড়কের মরাচেলা ঘিলাতলী নদীর উপর ৫১ মিটার আরসিসি গার্ডার সেতুটি নির্মাণ কাজ সমাপ্ত করে। সড়কটি দিয়ে বাংলাবাজার, নরসিংপুর, বোগলাবাজার ও লক্ষ্মীপুর ইউনিয়নসহ, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বাশতলা হকনগর শহিদ স্মৃতিসৌধ, হকনগর বাজার, চৌধুরী পাড়া বাজার, কলাউড়া মার্কেট, বাংলাবাজার, বড়খাল স্কুল অ্যান্ড কলেজ, ঘিলাছড়া স্কুল অ্যান্ড কলেজ, দ্বীনেরটুক মাদরাসা ও কলাউড়া ফাজিল মাদরাসার ছাত্রছাত্রীসহ লাখো মানুষ ও যানবাহন চলাচল থাকে। ছাতক উপজেলার ইছামতী,…
Author: atikur alif
সীতাকুণ্ডে প্রতি সপ্তাহে ২ দিন নিয়মিত গণশুনানির আগে সেবাপ্রার্থীদের কাছে অভিযোগ শুনে এই প্রথম এসিল্যান্ড সমাধান করেছেন। সোমবার সকাল সাড়ে ১১টায় ভূমি অফিস প্রাঙ্গনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন খোলা আকাশের নিচে চেয়ার টেবিল বসিয়ে সকলের উপস্থিত সেবা প্রার্থীদের জন্য গণশুনানির আয়োজন করে। তবে নামজারি ও মিচ মামলার শুনানিতে উভয় পক্ষের যুক্তিতর্ক শুরুর আগে কার কি বক্তব্য তা শুনেন। পরে সেবা নিতে আসা সেবা প্রার্থীদের বিভিন্ন মামলার যুক্তিতর্ক শুনে মামলা নিষ্পত্তি করে। এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের পেশকার মো. সবদের হোসেন, নাজির মো. নুরুদ্দীন হাসনাত, অফিস সহকারী মো. নিজাম উদ্দিন,সার্টিফিকেট সহকারী মো. সালাউদ্দিন, কম্পিউটার অপারেটর মো. শামীমুর রহমানসহ অনেকে।…
সিলেট টেস্টে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে বাংলাদেশকে ৫১১ রানের বিশাল টার্গেট দেয় শ্রীলঙ্কা। সেই টার্গেট তাড়া করতে নেমে ৩৭ রানে ৪ উইকেটে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর ক্রিজে এসেই দৃষ্টিকটু এক শট খেলে আউট হন লিটন দাস। তার এমন আউট নিয়ে চারদিকে শুরু হয় সমালোচনা।৩৭ রানে ৪ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে এসে ক্রিজ ছেড়ে পুল করতে গিয়ে আউট হন লিটন। টেস্ট ক্রিকেটে এমন দৃষ্টিকটু শট খেলে লিটনের আউট হওয়া নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘লিটনের আউটটা নিয়ে আসলে আমি বলতে পারব না। লিটনই ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে হ্যাঁ,…
ভিন্নধর্মী শপথ গ্রহণের মাধ্যমে গত বছরের আগস্টে এক জমকালো অনুষ্ঠানে ‘মিনিস্ট্রি অব লাভ’ নামের একটি প্রজেক্টের ঘোষণা দেয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। যেখানে ১২ জন মেধাবী নির্মাতার ১২টি ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানানোর কথা জানানো হয়। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে জনপ্রিয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী। এই নির্মাতার এই প্রজেক্টে মোট দু’টি ফিল্ম নির্মাণের কথা। এরইমধ্যে তার অভিনীত ও পরিচালিত ‘অটোবায়োগ্রাফি’ সব শ্রেণির মানুষের প্রশংসা পেয়েছে। এবার ঈদে আসতে চলেছে তার দ্বিতীয় নিবেদন! সিনেমাটির ডাকনাম ‘মনোগামী’, আর পুরো নাম ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’। এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জেফার, সামিনা হোসেন প্রেমাসহ অনেকে। নির্মাতা বলেন, ‘ব্যাচেলর…
ভারতের লোকসভা নির্বাচন ঘনিয়ে আসছে। যতই কাছাকাছি আসছে ভোটের সময় ততই প্রার্থীদের তালিকায়ও চমক আসতে শুরু করেছে। সম্প্রতি ভোটের পঞ্চম প্রার্থীতালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রবিবার প্রার্থীদের নামসহ সারাদেশে মোট ১১১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে ভারতের ক্ষমতাসীন দলটি। এই প্রার্থীতালিকায় নাম রয়েছে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনা হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে পদ্ম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পরেই বিজেপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্ট করেন কঙ্গনা।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। তবে অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা জানিয়েছেন এই পাক পেসার। আগামী ১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলতে চান আমির। অবসর ভেঙে ফেরা প্রসঙ্গে আমির বলেন, ‘আমি এখনো পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি। জীবন কখনো কখনো আমাদের এমন একটা অবস্থানে নিয়ে আসে যেখানে এসে আমাদের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আমার মধ্যে ইতিবাচক একটি আলোচনা হয়েছে। সেই আলোচনায় অত্যন্ত সম্মানজনকভাবে আমার কাছে অনুভূত হয়েছে যে পাকিস্তান দলের আমাকে দরকার ছিল এবং এখনও আমি পাকিস্তানের হয়ে খেলতে পারতাম।’তিনি আরও বলেন, ‘এ পর্যায়ে পরিবার…
সিলেট টেস্টে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে বাংলাদেশকে ৫১১ রানের বিশাল টার্গেট দেয় শ্রীলঙ্কা। সেই টার্গেটে ব্যাট করতে নেমে মুমিনুল হকের ফিফটিতে ১৮২ রানে অলআউট হয় টাইগাররা। ৩২৮ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বিশাল হারের পর ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ধানাঞ্জায়া এবং কামিন্দু যেভাবে ব্যাটিং করেছে তা দুর্দান্ত ছিল। উইকেট ভালো ছিলো। আমাদের বোলাররাও দারুণ বোলিং করেছে। নতুন বলে আমাদের আরও উন্নতি করতে হবে। পরের টেস্টের আগে এটা নিয়ে কাজ করতে হবে।’ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখানে একা লড়াই করে ৮৭ রানে অপরাজিত থাকেন মুমিনুল। বাঁহাতি এই ব্যাটারের প্রশংসা করেছেন টাইগার…
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা দীর্ঘায়ূ কামনায় বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি তাইজুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মেম্বারের ‘সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌর বিএনপি সভাপতি হাজ্বী শাহজাহার মেম্বার, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি…
টাঙ্গাইলের সখীপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানী ইন্নছ নগর গ্রামে বৃদ্ধ বাবাকে মৃত দেখিয়ে তার সব জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। এর বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী চার বোন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ ও অনুসন্ধানে জানা যায়, টাঙ্গাইলের সখীপুরের বাসিন্দা দানেছ আলীর বয়স ৯২ বছর। তার একমাত্র ছেলের নাম সাইফুল ইসলাম। এছাড়াও তার সাত মেয়ে আছে। তবে বেঁচে থাকলেও কাগজে-কলমে এখন তিনি মৃত। মৃত দেখিয়ে ৫ বছর আগে ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়। এমনকি তার নামে নেই কোনো সম্পত্তিও। অভিযোগ উঠেছে, দানেছ আলীর একমাত্র ছেলে সাইফুল ইসলাম তার বোনদেরকে…
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার হৃদযন্ত্রে পেসমেকার বসানোর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। মঙ্গলবার রাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ৬৭ বছর বয়সী এই অভিনেতা। বুধবার সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে অভিনেতার শরীরে কৃত্রিম যন্ত্রটি বসানো হয়। বর্তমানে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. প্রিয়ম মুখার্জির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন ‘ফেলুদা’ খ্যাত এই অভিনেতা। জানা গেছে, সব্যসাচীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে তার স্বাস্থ্য সম্পর্কে কোনো তথ্যই দেওয়া হচ্ছে না। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে সব্যসাচীকে। সব্যসাচীর সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হচ্ছে: সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’, সন্দীপ রায়ের ‘বাক্স রহস্য’। তার অভিনীত প্রথম সিনেমা ‘অন্তর্ধান’। এছাড়াও তার…

