Author: atikur alif

বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাকশন-স্পাই ফ্র্যাঞ্চাইজিটির নতুন নায়ক নিয়ে জল্পনার শেষ নেই। ইতোমধ্যেই শোনা গেছে ইদ্রিস এলবা, টম হার্ডি, টম হিডেলস্টন, অ্যাইডেন টার্নার, জেমস নর্টনের মতো তারকাদের নাম। তালিকায় রয়েছে হেনরি ক্যাভিল এবং ‘ওপেনহাইমার’ তারকা সিলিয়ান মারফিও। এবার সেই তালিকায় যুক্ত হলেন ব্রিটিশ অভিনেতা অ্যারন টেলর-জনসন।বিবিসির প্রতিবেদন অনুসারে, জেমস বন্ড চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে অ্যারনকে। এখন পর্যন্ত জেমস বন্ড সিরিজের ২৫টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। সেগুলোতে বন্ডের চরিত্রে দেখা গেছে রজার মুর, জর্জ লাজেনবি, সিন কনারি, পিয়ার্স ব্রসনান কিংবা ড্যানিয়েল ক্রেইগের মতো তারকাকে। ‘জেমস বন্ড’ সিরিজের সর্বশেষ চলচ্চিত্র ‘নো টাইম টু ডাই’ মুক্তি পায় ২০২১ সালে। তখনই ঘোষণা হয়েছিল যে বন্ড…

Read More

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বিশাল জয় লাভ করেছে আবাহনী লিমিটেড। তানভীর আহমেদের ঘূর্ণিতে ব্রাদার্সকে মাত্র ৭১ রানে গুটিয়ে দেয় বর্তমান চ্যাম্পিয়নরা। ৬ ওভারে ৩ মেডেনসহ ৭ রানে ৫ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। রান তাড়ায় ২ উইকেট হারিয়ে মাত্র ১২.৩ ওভারে ম্যাচ জিতে যায় আবাহনী। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ব্রাদার্স। উদ্বোধনী জুটিতে রহমতউল্লাহ আলী এবং আব্বাস মুসা আলভি যোগ করেন ৩৪ রান। আলভির বিদায়ে ভাঙে তাদের জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ওপেনিংয়ে নেমে বেশ ভালো ব্যাটিং করছিলেন রহমতউল্লাহ। ৩৫ রান করা এই ব্যাটারকে ফেরান ফাহাদ।…

Read More

দুই শিক্ষকের বিরুদ্ধে করা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কাজী ফারজানা মীমের যৌন হয়রানির অভিযোগ এবার রাষ্ট্রপতির কাছে গেছে। মঙ্গলবার (১৯ মার্চ) বঙ্গভবনে গিয়ে দিয়ে আসা আবেদনে, রাষ্ট্রপতির কাছে যৌন নিপীড়ন ও বুলিংয়ের বিচার চেয়েছেন জবি এই শিক্ষার্থী।আবেদনে ফারজানা মীম লিখেছেন, ২০২১ সালের ডিসেম্বর মাসে উপাচার্য বরাবর আমার সঙ্গে ঘটে যাওয়া বুলিং ও যৌন নির্যাতনের বিচার চেয়ে একটি আবেদন দায়ের করি। বর্তমান ভাইস চ্যান্সেলর তখন যৌন হয়রানি প্রতিরোধ সেলের দায়িত্বে ছিলেন। এটার বিচার আমি এখনও পাইনি, উল্টো আমাকে যৌন নিপীড়নকারী শিক্ষক ও তার সমর্থনে বিভাগের চেয়ারম্যান, অনার্স পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করিয়েছেন। অভিযুক্ত শিক্ষকরা আমাকে ভীষণরকম বহিষ্কার ভয়ভীতি, পরীক্ষার ফেল করানো, অন্যান্য…

Read More

২০১৫ সালে ফ্রান্সে পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই প্যারিস কনভেনশনে বিশ্বের বহু দেশ সই করেছিল। বলা হয়েছিল, তাপমাত্রার বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখা হবে। এবং এর জন্য নেট জিরো বা কার্বন ফুটপ্রিন্ট শূন্যে নিয়ে যেতে হবে। স্থির হয়েছিল, ক্রমশ ফসিল ফুয়েল বা খনিজ তেল এবং এবং গ্যাসের ব্যবহার কমিয়ে বিকল্প শক্তির উৎসগুলির দিকে নজর দিতে হবে। ইউরোপ এবং অ্যামেরিকা-সহ পৃথিবীর বহু দেশ এই সিদ্ধান্ত সহমত হয়েছিল। কিন্তু বাস্তবে তার কিছুই ঘটছে না।যুক্তরাজ্যের থিংক ট্যাংক কার্বন ট্র্যাকার সম্প্রতি একটি সমীক্ষা করেছে। সেখানে দেখা যাচ্ছে, ইউরোপ এবং অ্যামেরিকার গুরুত্বপূর্ণ তেল এবং গ্যাস সংস্থাগুলি তাদের উৎপাদন কমায়নি।…

Read More

গত ৩ মাস ধরেই বচ্চন পরিবারে ঐশ্বরিয়া অভিষেকের সংসার নিয়ে আলোচনা চলছে। এমনিতেই বচ্চন পরিবারের সদস্যদের অন্দরের সমীকরণ নিয়ে নানা জল্পনা রয়েছে। বচ্চন পরিবারে মেয়ে শ্বেতা বচ্চন ও বৌমা ঐশ্বরিয়া রাই বচ্চনের নাকি মোটেও বনিবনা নেই। মাঝেমধ্যেই সেই আঁচও পাওয়া যায়। গত ১৭ মার্চ রবিবার ছিল শ্বেতার ৫০তম জন্মদিন। সেই উপলক্ষে বচ্চন হাউজ প্রতীক্ষা-য় বড় পার্টি দেন অমিতাভ ও জয়া বচ্চন। বলিপাড়ার এক ঝাঁক তারকা ও তাদের সন্তানদের দেখা মিললেও, অনুপস্থিত ছিলেন ঐশ্বরিয়া। দিদি শ্বেতার জন্মদিনে সকালেই শুভেচ্ছাবার্তা দিয়েছেন অভিষেক। দিদির সঙ্গে ছোটবেলায় কাটানো নানা মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে শ্বেতাদি, আমি হয়তো বলি না বা দেখাই…

Read More

চীনের উত্তরাঞ্চলে একটি এক্সপ্রেসওয়ের টানেল ধসের ধটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। আহত হয়েছেন ৩৭ জন। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এই খবর জানিয়েছে। শানজি প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে একটি বাসের ওপর টানেল ধসে পড়ে দুর্ঘটনাটি ঘটে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া হতাহতের খবর নিশ্চিত করেছে। তবে জীবিত ব্যক্তিদের অবস্থা কি রকম সে বিষয়ে বিস্তারিত জানায়নি তারা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। উল্লেখ্য, কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা সাধারণ একটি বিষয়।গত বছর ফেব্রুয়ারিতে সেখানে কেন্দ্রীয় হুনান প্রদেশে এক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬ জন। আহত হন কয়েক ডজন মানুষ।…

Read More

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে ছয় মাস । তবে চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান।আইনমন্ত্রী বলেন, যেহেতু ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় উপধারা ১ এ যে আবেদন ছিল সেটা নিষ্পত্তি হয়ে গেছে। এর পরে সেই আবেদনের পরে আর কোনো পদক্ষেপ নেওয়ার নেই; শুধু মেয়াদ বাড়ানো ছাড়া। ঠিক সেই কারণেই আমি মেয়াদ বাড়ানোর সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠিয়ে দিচ্ছি। মানবিক কারণে সরকার প্রধানের নির্বাহী আদেশে তিনি বাইরে আছেন। সেই একই কারণে বিদেশের পাঠানো কোনো সুযোগ আছে কি না জানতে চাইলে…

Read More

বলিউড অভিনেত্রী সারা আলি খান এবার নজর কাড়লেন পেটের পোড়া দাগ নিয়ে র‌্যাম্পে হেঁটে। এ বি পির প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে বরুণ চাক্কিলামের ডিজাইন করা পোশাকে ল্যাকমে ফ্যাশন উইকের র‍্যাম্পে হাঁটলেন অভিনেত্রী সারা আলি খান। ঝলমলে ধূসর লেহেঙ্গায় দেখা মুক্তোর কাজ। জমকালো সাজের সাথে সকলের চোখে পড়েছে সারার পেটের পোড়া দাগও। কয়েকদিন আগে পাপারাজ্জির ক্যামেরায় ধারণ করা এক ভিডিওতে সারার পোড়া দাগ দেখে প্রশ্ন করায় অভিনেত্রী বলেছেন, ‘পুড়ে গেছে।’ সেই পোড়া ত্বক না ঢেকে কিংবা তা নিয়ে সংকোচ না করেই আত্মবিশ্বাসের সাথে র‍্যাম্পে হেঁটেছেন অভিনেত্রী। আর এই বিষয়টি ভালো লেগেছে নেটিজেনদের। প্রশংসায় ভাসছেন সারা। এক ভক্ত লিখেছেন, ‘বিউটি উইথ ব্রেন।’ আরেকজন লিখেছেন, ‘সারা…

Read More

ইভেন্ট কিংবা টিভি শো বা কোনো গেম শো সবখানেই শ্রাবণ্য তৌহিদা। যেন দম ফেলবার ফুরসত নেই। তবু এই ব্যস্ত জীবনটাই উপভোগ করতে চান আজীবন। শ্রাবণ্য’র কথায়, ‘ভালো কাজে আমি কখনও ক্লান্ত হই না। কাজ করার জন্যই তো পৃথিবীতে এসেছি। একটানা কাজ করে যেতে চাই। নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখতে চাই সবসময়।’নিজেকে উপস্থাপনার জন্য প্রস্তুতি কিভাবে নেন, এমন প্রশ্নে শ্রাবণ্য বলেন, ‘সবকিছুই চর্চার বিষয়। সেটা অভিনয় করতে গিয়ে আরও ভালোভাবে বুঝতে পেরেছি। নিয়মিত রেওয়াজ, উচ্চারণ অনুশীলন, সময় না পেলে গল্পের বই পড়া বা পত্রিকা জোরে পড়াও আমার কাছে প্র্যাকটিস করার মতো। আর অনুষ্ঠানের আগে অবশ্যই অতিথি বা আয়োজন নিয়ে হোমওয়ার্ক করা।’একাধিক মাধ্যমে কাজ করলেও টেলিভিশন…

Read More

সিরাজগঞ্জের বেলকুচির হুড়াসাগর নদীর ওপর নির্মিত সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার আগেই  পিলারে ফাটল দেখা দিয়েছে। সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান রাতের আঁধারে ওই ফাটল মেরামত করতে গেলে তাতে বাধা দেয় গ্রামবাসী। পরে নির্মাণকাজ বন্ধ করে দেয় ঠিকাদারের লোকজন। বেলকুচি উপজেলার চর জোকনালা গ্রামের আব্দুর রহমান বলেন, ব্রিজের নিচে মোবাইলের আলো দেখে আমরা চোর মনে কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে যাই। এ সময় ঘটনাস্থলে থাকা লোকজন পালানোর চেষ্টা করলে তাদের ধরে ফেলি। তখন তারা জানায় যে, পিলারের ফাটল মেরামত করতে এসেছেন। পিলার মেরামতের কাজে আসা রাজমিস্ত্রি শফিকুল ও স্বাধীন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে ২০ হাজার টাকা চুক্তিতে রাতের বেলায় বালু ও সিমেন্ট দিয়ে পিলারের ফাটলের স্থান…

Read More