আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২৩ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ। এতে বলা হয়েছে, গত ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২৩ হাজার ১৯৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৮৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন…
Author: Nahed Hossain
বিগত পাঁচ বছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আয় বেড়েছে ৮১ শতাংশ। আয়ের বিপরীতে ব্যয় বেড়েছে ১৫৯ শতাংশ। আয় ও ব্যয়ের এ ঘাটতি মেটাতে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকিবাবদ ব্যয় বেড়েছে ৪১৫ শতাংশ। সক্ষমতার তুলনায় গত কয়েক বছরে বিদ্যুতের উৎপাদন বেড়েছে মাত্র ৩৫ শতাংশ। অথচ উৎপাদন ব্যয় বেড়ে হয়েছে আড়াইগুণ। এ ব্যয় দ্রুত বাড়লেও সে তুলনায় কম হারে বেড়েছে বিদ্যুতের বিক্রয়মূল্য। ফলে পিডিবির আয়ে ও ব্যয়ে তৈরি হয়েছে অসামঞ্জস্য। ২০১৯-২০ অর্থবছরে প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রিতে পিডিবির লোকসান ছিল এক টাকা এক পয়সা। গত অর্থবছর তা বেড়ে দাঁড়িয়েছে চার টাকা ১৪ পয়সা। পিডিবির তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল…
দেশের বৈদেশিক মুদ্রার বাজারে, বিশেষ করে ডলারের দামে সম্প্রতি বেশ অস্থিরতা বিরাজ করছে। এর পেছনে ৬টি কারণ মুখ্য ভূমিকা পালন করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তারা বলছে, অস্থিরতা রোধে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এক বার্তায় এ তথ্য জানান। বার্তায় বলা হয়, ডিসেম্বর বছরের শেষ মাস। এ কারণে নানাবিধ ঋণ পরিশোধের ভ্যালু ডেট (পেমেন্ট শিডিউল) এই মাসেই বিধায় বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। আইএমএফের লক্ষ্য পূরণ করতে বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময়ে ডলার বিক্রি বন্ধ রেখেছে, যা আন্তঃব্যাংক ও বাজারে ডলারের যোগান বৃদ্ধিতে ভূমিকা রাখেনি। বার্তায় আরও…
জয়ের জন্য শেষ ৫ ওভারে ফরচুন বরিশালের প্রয়োজন ছিল ৫৮ রান। ১৬তম ওভারে দুই চার ও এক ছক্কায় ১৯ রান তুলে সেই সমীকরণ সহজ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরের ওভারে তিন ছক্কা ও এক চারে ২৫ রান নেন ফাহিম আশরাফ। দুই মিডল অর্ডার ব্যাটারের এমন ঝোড়ো ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আসরের উদ্বোধনী ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান করে দুর্বার রাজশাহী। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বরিশাল। বড় লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের শুরুটা হয়েছিল খুবই বাজে।…
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। বৃহস্পতিবার সকাল সাতটায় ভবনটিতে আগুন জ্বলছিল। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভোর সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের কারণে প্রচুর ধোঁয়া ও তাপ সৃষ্টি হয়েছে। ফায়ার কর্মীর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফায়ার সার্ভিস সূত্র অনুযায়ী, তারা আগুন লাগার খবর পায় দিবাগত রাত ১টা ৫২ মিনিটে। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও, পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। তাৎক্ষিণভাবে আগুন লাগার কারণ…
প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে করা ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে নয়াদিল্লি। কারণ চুক্তির মধ্যে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমটির গভীর বিশ্লেষণমূলক অনুষ্ঠান ‘ইনসাইড স্টোরি’তে ‘বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ভারত কি প্রত্যর্পণ করবে?’ শিরোনামে ওই অনুষ্ঠানের ভিডিও প্রতিবেদন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আলজাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, গণহত্যাসহ মানবতাবিরোধী অভিযোগে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত পাঠাতে গত সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র দেওয়া…
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ২০২৫ সালের সেপ্টেম্বরের আগেই ভোটার তালিকা প্রণয়ন ও রাজনৈতিক দলের নিবন্ধন দেয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এ ছাড়া আগামী বছরের ডিসেম্বরে নির্বাচন ধরে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, বর্তমান সরকারের ওপর দেশবাসীর প্রত্যাশা অনেক বেশি। এ ছাড়া নির্বাচন কমিশনের ওপরও প্রত্যাশা বেশি। নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে, ভণ্ডুল হবে এমন পরিস্থিতি আছে বলে আমি মনে করি না। মানুষ যখন দেখতে পাবে যে, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ তখন তারাই আমাদের পক্ষে দাঁড়াবে। এ এম…
বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়। সেদিন থেকেই শুরু হয় নতুন শিক্ষাবর্ষও। শিক্ষাপঞ্জি মেনে এবারও ১ জানুয়ারি শিক্ষাবর্ষ শুরু হবে। তবে বছরের প্রথম দিনে হাতে পাঠ্যবই পাবে না অধিকাংশ শিক্ষার্থী। বিনামূল্যের পাঠ্যবই ছাপা ও বিতরণ নিয়ে ‘ঘোর সংকটে’ পড়েছে সরকার। ফলে কবে নাগাদ সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জাগো নিউজকে জানিয়েছে, এবার প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রায় ৪০ কোটি ১৬ লাখ বই ছাপানোর কাজ চলমান। যার মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিকের বইয়ের সংখ্যা ১২ কোটি ৮ লাখ ৬৭ হাজার…
নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার তাহমিদা আহমদের নেতৃত্বাধীন কমিটি সম্প্রতি এই সুপারিশ করেছে। নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে (ইটিআই) এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। ইসি কর্মকর্তারা বলছেন, বিভাগীয় মামলা দ্রুত নিষ্পত্তির জন্য যাদেরকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় তাদের মধ্যে কোনো কোনো কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করেননা। এতে যথাসময়ে বিভাগীয় মামলা নিষ্পত্তি সম্ভব হয়না। এ পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত সম্পন্নের জন্য একটি নির্ধারিত সময় প্রদান ও নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল না করলে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে ইসির সিনিয়র সচিব…
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যার ঘটনায় হওয়া দুটি মামলার তদন্ত প্রতিবেদনে তিন আলোচিত আসামিকে দায়মুক্তি দেওয়ার চেষ্টার ঘটনায় জড়িত তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি ক্যাথেড্রাল গির্জায় বড়দিন উদযাপন পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যিনি এমন কাজ করেছেন, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তিনি বর্তমানে ছুটিতে আছেন। তবে ছুটি বেশিদিন স্থায়ী হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কাজ আমরা কখনো প্রশ্রয় দেব না। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এভাবে চার্জশিট বা…

