Author: Nahed Hossain

উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দেশে আসবে। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদে ভারত থেকে আসা চালের প্রথম চালান। বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চাল হস্পতিবার দেশে আসবে। এটিই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান। চালের এই চালান নিয়ে এমভি তানাইস ড্রিম জাহাজটি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলেও জানান ইমদাদ ইসলাম। তিনি আরও বলেন, ১১ নভেম্বর ৩৮১ নম্বর…

Read More

শীতের আমেজে পরিবার-পরিজন আর বন্ধু-বান্ধব নিয়ে প্রকৃতির রূপে নিজেকে রাঙিয়ে তুলতে দেশের বিভিন্ন জেলা থেকে  হাজারো পর্যটকের সমাগম হয়েছে পাহাড়, ঝর্ণা আর প্রাকৃতিক রূপে ঘেরা পাহাড়কন্যা বান্দরবানে। জেলার অন্যতম দর্শনীয় পর্যটন স্পট মেঘলা, নীলাচল, নীলগিরি, শৈল প্রপাত, প্রান্তিক লেক, চিম্বুক, ডিম পাহারসহ আরও বেশ কয়েকটি পর্যটন স্পট এখন পর্যটকদের পদচারণায় মুখরিত।  জেলার আবাসিক হোটেলগুলোর রিসিপশনে রুম বুকিং দিতে অপেক্ষা করতে দেখা যায় পর্যটকদের। বড়দিন উপলক্ষ্যে আগত পর্যটকদের আকৃষ্ট করতে সাজানো হয়েছে হোটেলগুলো। বড় দিন ও সাপ্তাহিক ছুটি থাকার কারণে বিপুল সংখ্যক পর্যটকের আগমনে জেলার হোটেল মোটেল রিসোর্টগুলো প্রায় শতভাগ বুকিং হয়ে গেছে। সুদূর নওগাঁ থেকে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবসহ ৫৫ জনের…

Read More

ঢাকা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চট্টগ্রাম ও কুমিল্লায় এক মতবিনিময় সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ নিয়েও দিক নির্দেশনা দেবেন তিনি। সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলমের সই করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। এতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে তিনি মতবিনিময় সভায় অংশ নেবেন। এই অঞ্চলে নির্বাচন কর্মকর্তারা এতে অংশ নেবেন। এতে ভোটার তালিকা হালনাগাদ ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দেবেন তিনি। এছাড়া ৩১ ডিসেম্বর কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে একই বিষয় নিয়ে এ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের…

Read More

ঢাকা: সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সুদৃঢ় করতে দেশ ও জনগণের কল্যাণে ধর্ম -বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (২৫ ডিসেম্বর) বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা। বাংলাদেশকে একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার ওপর জোর দেন রাষ্ট্রপতি। বড়দিন উপলক্ষে বঙ্গভবনে কেক কাটেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, আর্চবিশপ বিজয় এন. ডি .ক্রুজ, ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র‌্যান্ডেল এবং রাষ্ট্রপতির সচিবরা অনুষ্ঠানে…

Read More

জানুয়ারির প্রথম সপ্তাহে চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।  তিনি বলেন, তবে ম্যাডামের যাওয়ার কোনো তারিখ এখনো চূড়ান্ত হয়নি।  বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রসঙ্গে ঢাকা পোস্টকে এ কথা জানান তিনি। ডা. জাহিদ বলেন, ম্যাডামের উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রসঙ্গে কে, কি বলছেন আমি জানি না। তারা কোন প্রেক্ষাপটে ৭ জানুয়ারির কথা বলছেন সেটিও আমি জানি না। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে তার যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের…

Read More

আজারবাইজানের বাকু থেকে ৬৭ জন আরোহী নিয়ে রাশিয়ায় যাওয়ার পথে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বিধ্বস্ত উড়োজাহাজের অন্তত ৪০ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ২৭ আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধারের পর তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে উড়োজাহাটি বিধ্বস্তে হয় বলে কাজাখ কর্তৃপক্ষ জানিয়েছে। উড়োজাহাজ বিধ্বস্তের একটি ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। এ সময় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত যাত্রীদের অক্ষত থাকা উড়োজাহাজের একটি টুকরোতে ধাক্কা খেতে দেখা যায়।…

Read More

ভারতে বিএসএফের হাতে আটক ১৩ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। আটকদের মধ্যে ৯ জন সিলেটের জৈন্তাপুর উপজেলার ও ৪ জন গোয়াইনঘাট উপজেলার। বুধবার (২৫ ডিসেম্বর) ভারতের ডাউকি পুলিশের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। একইসঙ্গে ঘটনার দুইদিন পর বুধবার সকালে বিজিবির পক্ষ থেকেও আটক হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতের ডাউকি পুলিশ ও বিজিবি। আটকরা হলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলার ফখরুল ইসলামের ছেলে সাজু আহমদ (২০), গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের আয়ুব আলীর ছেলে শামীম (২১), একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে হাবিব আহমদ (২২), জাফলং তামাবিল এলাকার মতিন মিয়ার ছেলে নয়ন…

Read More

দক্ষিণ এশিয়ার প্রথম কোন দেশ হিসেবে প্রত্যেক নাগরিককে সার্বক্ষণিক ইন্টারনেট সেবা অধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলো বাংলাদেশ। বুধবার (২৫ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের তথ্যপ্রযুক্তি নীতি উপদেষ্টা ফাইজ তাইয়্যেব এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দক্ষিণ এশিয়ার ইতিহাসে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে স্বীকৃতি দিয়েছে। সব নাগরিককে সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকার সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২(ভ)-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের প্রণীত ‌‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট’ থেকে বিতর্কিত সব ধারা বাদ দিয়ে ‌‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ খসড়ার অনুমোদন দিয়েছে সরকার। অধ্যাদেশে প্রত্যেক নাগরিককে সার্বক্ষণিক ইন্টারনেট সেবা প্রাপ্তির অধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অধ্যাদেশের ২(ভ)-তে ইন্টারনেট প্রাপ্তির এ অধিকারের কথা…

Read More

আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৫ ডিসেম্বর) আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকা ও বরিশাল বিভাগে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা…

Read More

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সারবহনকারী এমভি আল বাখেরা জাহাজে ৭ জনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) ঘাতক আকাশ মণ্ডল ইরফানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। তিনি জানান, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে আকাশ মণ্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াসহ সবাইকে হত্যা করে। কর্নেল মুনীম ফেরদৌস বলেন, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া দীর্ঘ ৮ মাস ধরে কোনো প্রকার বেতন ভাতা দিতেন না, এমনকি তিনি দুর্ব্যবহারও করতে। এসবের ক্ষোভ থেকে আকাশ মন্ডল ইরফান সবাইকে হত্যা করেন। তিনি জানান, ইরফান প্রথমে খাবারের মধ্যে ঘুমের ওষুধ…

Read More