মোজাম্বিকে রাজনৈতিক সহিংসতায় ২১ জন নিহত হয়েছেন। দেশটিতে নির্বাচন পরবর্তী চলমান সহিংসতায় গত সোমবার (২৩ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী পাসকোয়াল রোন্ডা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, নিহতদের মধ্যে অন্তত দুইজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। তিনি জানান, সোমবার মোট ২৩৬টি সহিংসতার ঘটনা ঘটেছে, যার ফলে ২৫ জন আহত হয়েছেন, এর মধ্যে ১৩ জন পুলিশ সদস্যও রয়েছে। মোজাম্বিকে গত ৯ অক্টোবরের অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে বিরোধী দলগুলো। তবে মোজাম্বিকের শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো দলের ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করলে বিরোধী প্রার্থী ভেনানসিও মন্ডলানের সমর্থকরা সোমবার রাতে প্রতিবাদ শুরু করেন। প্রতিবাদকারীরা পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশন এবং…
Author: Nahed Hossain
চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজে সাত জনকে হত্যার ঘটনায় আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলার র্যাব-১১ এর পাঠানো এক খুদে বার্তা থেকে এ তথ্য জানা গেছে। র্যাব জানায়, আকাশ মণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাজে হামলার শিকার আটজনের সঙ্গে ছিলেন ইরফান। হত্যাকাণ্ডের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুপুর ১২টায় কুমিল্লায় র্যাব-১১ এ ব্যাপারে ব্রিফিং করবে। মঙ্গলবার সাতজনের মৃত্যুর ঘটনায় হাইমচর থানায় মামলা করা হয়েছে। জাহাজের মালিক মাহাবুব মুর্শেদ অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেছেন। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন মামলার তথ্য…
গত দুই বছর দেশের ডলারের বাজারে অস্থিরতা ছিল। আন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত চার মাসে বাজার স্বাভাবিক হয়। তবে হঠাৎ করেই গত সপ্তাহে ফের ডলারের বাজারে অস্থিরতা শুরু হয়। মার্কিন এ মুদ্রার দর উঠে যায় ১২৮ টাকায়। এবার দেশের ব্যাংকগুলোকে ১২৩ টাকার বেশি দামে রেমিট্যান্স বা প্রবাসী আয় না কেনার মৌখিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ও বেসরকারি ব্যাংকের কয়েকজন ট্রেজারি প্রধান জানান, ব্যাংকগুলোকে ১২৩ টাকার বেশি দামে রেমিট্যান্স বা প্রবাসী আয় না কেনার নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। মৌখিকভাবে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে ডলারের দর আরও তিন টাকা বেড়েছে। কারণ এতদিন ডলারের আনুষ্ঠানিক দর ১২০…
উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা ক্রমাগত কমছে। বিগত কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস ঘরে ওঠানামা করছে। এতে করে রাত ও সকালে তাপমাত্রা কমতে শুরু করেছে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামলেই হিমেল হাওয়ায় বেশ ঠান্ডা অনুভূত হয়। আর কয়েকদিন পর পরই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে এ জেলায়। বিশেষ করে হিমশীতল ঠান্ডা বাতাস ও কনকনে শীতে স্থবিরতা দেখা দিয়েছে জনজীবনে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার কার্যালয়। আজকের তাপমাত্রা অনুযায়ী স্থানীয়ভাবে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলে যায়। বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, সকালে হালকা কুয়াশা দেখা…
দীর্ঘ আড়াই বছর ভারতের জেলে থেকে জামিনে মুক্তি পেলেন বাংলাদেশ থেকে তিন হাজার কোটি টাকার বেশি অর্থ পাচারের ঘটনায় অভিযুক্ত প্রশান্ত কুমার (পি কে) হালদার। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলকাতার আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্তি পান তিনি। কারাগার থেকে বের হয়ে পি কে হালদার সাংবাদিকদের বলেন, ‘আমি এখন কিছু বলব না। পরে বলব। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলে পরে সব কিছু জানাব।’ এরপর কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে করে স্থান ত্যাগ করেন। গত শুক্রবার পি কে হালদারের জামিন মঞ্জুর করে কলকাতার একটি আদালত। শর্তসাপেক্ষে ১০ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়।…
খ্রিষ্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ ২৫ ডিসেম্বর। এই ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট আজকের এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্টধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদ্যাপন করে থাকে। দিনটি উপলক্ষে বুধবার সরকারি ছুটি। খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্টান ধর্মানুসারীরাও এ দিন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আচারাদি, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে ‘শুভ বড়দিন’ উদ্যাপন করছে। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে খ্রিষ্টধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। এ ছাড়া গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা ও তারকা…
ঢাকা: জাপানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (ইপিএ) করতে যাচ্ছে বাংলাদেশ। এজন্য আগামী বছরের ফেব্রুয়ারিতে চতুর্থ দফায় ঢাকায় বৈঠকে বসবে বাংলাদেশ-জাপান। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। মুখপাত্র জানান, গত ১৮-২০ ডিসেম্বর জাপানে বাংলাদেশ এবং জাপানের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি (ইপিএ) সম্পাদনে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়। জাপানের সঙ্গে চলমান এই আলোচনায় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় নেতৃত্ব দিচ্ছে। এই বছর ইতোমধ্যেই আরও দুই দফা আলোচনা হয়েছে। প্রথম ও দ্বিতীয় দফা আলোচনা ঢাকায় ১৯-২৩ মে এবং ১০-১৪ নভেম্বর তারিখে অনুষ্ঠিত হয়েছে। রফিকুল আলম বলেন, সফলভাবে আলোচনা সম্পন্ন হলে এটি হবে যে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের…
ঢাকা: বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঞ্চালনায় খ্রিস্টান ধর্মের নেতাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, দ্য ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, বাংলাদেশ ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, বাংলাদেশ ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের মহাসচিব ইগ্লাসিওস হেমন্ত কোড়াইয়া এবং বাংলাদেশ খ্রিস্টান মহাজোটের প্রেসিডেন্ট ড্যানিয়েল নির্মল ডি’ কস্তা। বক্তব্যে তাঁরা প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশে উদারতা, সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে…
চট্টগ্রাম: এস আলম গ্রুপের ছয়টি কারখানা বুধবার (২৫ ডিসেম্বর) থেকে বন্ধের নোটিশ দিয়েছেন এ শিল্পগ্রুপের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন। তবে নিরাপত্তা বিভাগ, ডেলিভারি সেকশন ও জরুরি বিভাগগুলো ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী খোলা থাকবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এসআলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এস আলম পাওয়ার প্লান্ট লিমিটেডের কারখানার সব শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়। বন্ধ ঘোষণা করা এ ছয়টি কারখানা হলো এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড–নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি…
ঢাকা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চট্টগ্রাম ও কুমিল্লায় এক মতবিনিময় সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ নিয়েও দিক নির্দেশনা দেবেন তিনি। সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলমের সই করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। এতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে তিনি মতবিনিময় সভায় অংশ নেবেন। এই অঞ্চলে নির্বাচন কর্মকর্তারা এতে অংশ নেবেন। এতে ভোটার তালিকা হালনাগাদ ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দেবেন তিনি। এছাড়া ৩১ ডিসেম্বর কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে একই বিষয় নিয়ে এ অঞ্চলের নির্বাচন…

