Author: Nahed Hossain

কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় দুইজন মারা গেছে। এতে শত শত বসতঘরসহ নানা স্থাপনা পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে কুতুপালং এলাকার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এই আগুন ধরে। উখিয়া থানার ওসি আরিফ হোসাইন জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আর ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ তানহারুল। ওসি আরিফ হোসাইন বলেন, দুপুরে ওই ক্যাম্পের ডি-ব্লকের একটি বসতঘরে আগুন ধরে। মুহূর্তেই তা অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। আগুন নিয়ন্ত্রণে…

Read More

ইজতেমা মাঠে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের শীর্ষ নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৫ জনের জামিন আবেদনটি ফেরত দিয়েছেন হাইকোর্ট। আগামী জানুয়ারিতে নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানি গ্রহণ করা হবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মোহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  এদিন শুনানির শুরুতে আদালত এ বিষয়ে অবকাশের পর হাইকোর্টের নিয়মিত বেঞ্চে শুনানি করতে বলেন। তখন আবেদনটি ফেরত দেওয়া হয়। পরে আসামিপক্ষের আইনজীবী শাহিন হাওলাদার বলেন, অবকাশের ছুটির পর নতুন কোনো বেঞ্চে জামিন আবেদনটি আবার উপস্থাপন করা হবে। এর আগে গতকাল হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে আসামিদের জামিন আবেদন…

Read More

ঋণ অনিয়ম আর অব্যবস্থাপনায় ডুবতে বসা পদ্মা ব্যাংক পিএলসিকে একীভূত করবে না এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক)। সোমবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৪ মার্চ এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে একই বছরের ১৮ মার্চ সিদ্ধান্তের বিষয়টি দুই স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছিল এক্সিম ব্যাংক। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত বাস্তবতায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এক্সিম ব্যাংক। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিদ্ধান্তের কথা ডিএসইর মাধ্যমে বিনিয়োগকারীদের জানাল এক্সিম ব্যাংক…

Read More

দিনাজপুর: নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সরকারের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে দিনাজপুরের কাহারোল উপজেলা মিলনায়তনে শীত বস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান যেভাবে সংস্কার করা দরকার সেই সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছে। সংস্কার কমিশন রিপোর্ট দিলে আমরা সে অনুযায়ী কাজ করব। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন। তবে আগামী নির্বাচন নির্ভর করছে সংস্কার কার্যক্রমের ওপর।…

Read More

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, লিবিয়ার নৌবাহিনী ভূমধ্যসাগর থেকে বাংলাদেশি অভিবাসীসহ মোট ৮২ জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে আটজন নিহতসহ মোট ৩২ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র এ তথ্য জানান। মুখপাত্র জানান, ১২১ অভিবাসী বহনকারী একটি নৌকা গত ১৮ ডিসেম্বর লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরের বিধ্বস্ত হয়েছে। লিবিয়ার নৌবাহিনী ঘটনাস্থল থেকে ৮২ জনকে জীবিত উদ্ধার করেছে এবং কমপক্ষে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনার পর লিবিয়ার ত্রিপলিতে অবস্থিত আমাদের দূতাবাসের কর্মকর্তারা দ্রুততার সঙ্গে বেশ কয়েকটি সূত্রের সঙ্গে যোগাযোগ করে এবং স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির একজন স্বেচ্ছাসেবক তাদের নিশ্চিত করেছেন যে উদ্ধারকৃতদের মধ্যে…

Read More

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিষয়ে আলোচনা হয়েছে। অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। c আলম বলেন, জাকির আহম্মেদ খান কমিটি তাদের পদোন্নতি বঞ্চিত, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য সুপারিশমালা দিয়েছিলেন। সেটার আলোকে কেবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটা রিভিউ কমিটি হয়েছিল। ৭৬৪ জনকে পদোন্নতি দেওয়া যায়, সেই বিষয় সুপারিশ করা হয়েছিল।  এরমধ্যে ১১৯ জনকে সচিব পদে, ৪১ জনকে গ্রেড ওয়ানে, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে চারজনকে পদোন্নতির জন্য সুপারিশ করেছে। এটার জন্য…

Read More

চট্টগ্রাম: শীতের তীব্রতা বাড়ায় চট্টগ্রামের বাসিন্দারা কাবু হচ্ছেন ঠান্ডাজনিত বিভিন্ন রোগে। সব বয়সীরা আক্রান্ত হওয়ার পাশাপাশি বিশেষ করে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালসহ সরকারি-বেসরকারি হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের ভর্তির সংখ্যাও বেড়ে গেছে।  নগরের বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, যেসব শিশু বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে আসছে তাদের বেশিরভাগই শ্বাসতন্ত্রের নানা ধরনের সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। বাচ্চাদের অ্যাজমাও বেড়ে গেছে। সর্দি, জ্বর ও ডায়রিয়া নিয়ে নগরের দামপাড়া এলাকার এক বছরের সাজনকে সপ্তাহখানেক আগে ভর্তি করানো হয় নগরের একটি বেসরকারি হাসপাতালে। ৪ দিন পর বাসায় ফিরলেও পুরোপুরি সুস্থ হয়নি বলে জানিয়েছেন তার অভিবাবকেরা। চিকিৎসকেরা বলছেন,…

Read More

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা। জানা গেছে, নিহত ওবায়েদ উল্লাহ (৪৩) উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। নিহত ওবায়েদ উল্লাহর ছেলে মো. আরিফ বলেন, সোমবার রাতে ওবায়েদ উল্লাহ কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় আমরা এখনো পাইনি। সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে…

Read More

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া ১নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের খরব পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসে আগুন নেভাতে কাজ করছে। কিন্তু বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। তবে কিভাবে আগুন ধরেছে, সেটি এখনো জানা যায়নি। আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কর্মী কামাল বলেন, আমরা অফিসে কাজ করছিলাম। হঠাৎ দেখি মানুষের চিৎকার। পরে দেখি আগুন। পলিথিনের ঘর হাওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছে। রোহিঙ্গারা আতঙ্কে এদিক…

Read More

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয়ভাবে নির্দেশনা দেওয়া আছে, যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মহাসচিবের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সারাদেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছেন, এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা আমার জানা নেই। তবে আমাদের চেয়ারম্যানের (তারেক রহমান) নির্দেশ দেওয়া আছে, যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল, যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। তিনি আরও ব‌লেন, আমরা আশা করেছিলাম সরকারের পক্ষ…

Read More