জুলাই-আগস্টে গণহত্যার সময়ে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এক এমপিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
Author: Nahed Hossain
ঢাকা থেকে খুলনা ও বেনাপোল রুটে নতুন দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মাধ্য দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচলের দ্বার উন্মোচিত হলো। নতুন ট্রেন দুটির মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা-খুলনা ও রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা-বেনাপোল রুটে চলাচল করবে। খুলনায় ট্রেনটির উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় খুলনা থেকে যাত্রা শুরু করে জাহানাবাদ এক্সপ্রেস। ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছায় সকাল ১০টা ১৫ মিনিটে। সে হিসাবে খুলনা থেকে ঢাকায় পৌঁছাতে সময় নিয়েছে চার ঘণ্টা ১৫ মিনিট। এদিকে সকাল ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন রেল উপদেষ্টা মুহাম্মদ…
ভোটার তালিকার পুনর্বিন্যাস করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের নতুন গঠিত এলাকার ভোটার তালিকা পুনর্বিন্যাসে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে সংস্থাটি। সব উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এরইমধ্যে নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী। নির্দেশনায় বলা হয়েছে, অতি শিগগিরই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশন নীতিমালা অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ কর্তৃক নবগঠিত ও পুনর্গঠিত ইউনিয়ন/পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডের ভোটার এলাকা বিভক্তির গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে ওয়ার্ডভিত্তিক ভোটার এলাকার পুনর্বিন্যাস করতে হবে। ফলে কোনো নির্বাচনী এলাকার বা ভোটার এলাকার প্রশাসনিক সীমানা পুনর্গঠন হয়ে…
চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে নোঙর করা সারবাহী এমভি আল বাকেরা জাহাজে দুর্বৃত্তদের হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা তিনটার দিকে ৫ জনকে নিহত ও ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আহত ৩ জনের মধ্যে হাসপাতালে নেওয়ার পর দুজন মারা গেছেন। ফরিদপুর সদর উপজেলার বকারটিলা গ্রামের সেকান্দার খালাসির ছেলে জুয়েল রানা (৩৫) একমাত্র বেঁচে আছেন। তার শ্বাসনালী কেটে যাওয়ায় তিনি কথা বলতে পারছেন না। তাই কাগজে লিখে বোঝানোর চেষ্টা করছেন। এদিকে নিহত সাতজনের মধ্যে ছয়জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন জাহাজের মাস্টার ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের গোলাম কিবরিয়া (৬৫) ও লস্কর সবুজ শেখ…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ কথা বলেছেন। চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ড. ইউনূসকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তা সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় নেতা। একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। সবশেষে বলা হয়, বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের…
দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সাপ্তাহিক দুদিন (শুক্র ও শনিবার) ছুটি ছাড়াও মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো- পবিত্র রমজানের ছুটি শুরু হবে ২ মার্চ থেকে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে সেসময় টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশেও টানা ১৫…
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকা থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত রোববার (২২ ডিসেম্বর) রাতে তাদের ধরে নিয়ে যাওয়ার পর সোমবার (২৩ ডিসেম্বর) বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বলে স্থানীয় একাধিক সূত্র থেকে তথ্য পেলেও মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে সাতটা পর্যন্ত বিজিবি বা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি বিভিন্ন সোর্সের মাধ্যমে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। এমনকি গোয়াইনঘাট থানায় কোনো মিসিং কেসও করা হয়নি। স্থানীয় ইউপি সদস্য ও…
ইসরায়েলি বাহিনীর হামলায় গত রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৫৮ জন এবং আহত হয়েছেন আরও ৮৪ জন। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে এ অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও লক্ষাধিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি বাহিনীর গত ১৪ মাসব্যাপী অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫ হাজার ৩১৭ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৭১৩ জন। “নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায়…
খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যাত্রা করেছে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় খুলনা রেলস্টেশন থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। নতুন এই রুটে ২১২ কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি যাত্রীদের সাশ্রয় হচ্ছে সময়, কমেছে ভাড়াও। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ। পদ্মা সেতু হয়ে নতুন রুটে সময় লাগছে মাত্র পৌনে ৪ ঘণ্টা। রেলওয়ের এই উদ্যোগে খুশি যাত্রীরা। খুলনা রেলস্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মো. আশিক আহমেদ বলেন, আজকে সকাল ৬টায় জাহানাবাদ ট্রেনটি প্রথমবারের মতো খুলনা রেলস্টেশন ছেড়ে গেল। এটি সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।…
পঞ্চগড়ে আবারও তাপমাত্রা নামল ১০ ডিগ্রির নিচে। তাপমাত্রা রেকর্ডে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে তাপমাত্রা উঠানামা করায় বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধির প্রবণতা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন রোববার (২২ ডিসেম্বর) ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্বিতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়েছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোরেই ঝলমলে রোদ নিয়ে উঠে গেছে সূর্য। প্রকৃতি জুড়ে হালকা কুয়াশা দেখা গেলেও হিম বাতাসে ঝরাচ্ছে ভোর সকালে কনকনে শীতের মাত্রা। শীতের কারণে বেড়েছে জ্বর, সর্দি,ডায়েরিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগব্যাধি। প্রতিদিনই…

