Author: Nahed Hossain

ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, ‘‘আমি নিশ্চিত করছি যে, আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এই…

Read More

৫ আগস্টের মতো আবারও নেতাকর্মীদের রাস্তায় নামার আহ্বান জানি‌য়ে‌ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দি‌কে ঠাকুরগাঁও সদ‌রের শিবগঞ্জ ডিগ্রি ক‌লেজ মাঠে সদর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় মির্জা ফখরুল এ আহ্বান জানান। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা কি সত্যি সত্যিই পরিবর্তন চান? নাকি আবারো সেই আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান? তখন উপস্থিত নেতাকর্মীরা না সূচক কথা বললে মির্জা ফখরুল বলেন, ৫ আগস্টে সবাই মিলে যেভাবে রাস্তায় নেমেছিলেন, তাহলে আবারও ঐক্যবদ্ধভাবে সবাই মিলে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য। ভাতের অধিকার এবং ন্যায়বিচার ও সামাজিক অধিকার পাওয়ার…

Read More

ঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দশ প্রকল্প অনুমোদন হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ২ হাজার কোটি টাকা। সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টার দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। একনেক বৈঠক সূত্রে জানা গেছে, অনুমোদন পাওয়া এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ৯৭৪ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ১ হাজার ৬৪২ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৩১ কোটি ৩২…

Read More

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগতো ১৫ বছর জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছে। কেড়ে নেওয়া হয়েছিল মানুষের অধিকার। শেখ হাসিনার আমলে নির্বাচনের দরকার ছিল না। কে এমপি হবেন, চেয়ারম্যান হবেন সব নির্ধারণ করতো হাসিনা। নমিনেশন পেলেও পাস। আর পাস করলেই করা যেতো লুটপাট ও দখলবাজি। এরপর শুরু হতো নিজেরাই মারামারি, খুনাখুনি করতো। শেখ হাসিনার একক সিদ্ধান্তেই মানবপাচারকারী, স্বর্ণ চোরাকারবারি এবং ডাকাতও এমপি হয়েছেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি দেশবাসীর অনেক প্রত্যাশা। আমরা আশা করি এ সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না। এ সরকার মানুষের কাছে আরও বেশি প্রসারিত হতো যদি দ্রুত একটি অবাধ ও…

Read More

চাঁদপুর: চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে নোঙর করা একটি জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়ে আরও দুজনের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মোট সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। যে জাহাজটিতে মরদেহ পাওয়া গেছে সেটির নাম ‘এমভি আল-বাখেরা’।  নৌ পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম থেকে সার বোঝাই করে ‘এমভি আল বাকেরা’ সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। যাদের মরদেহ পাওয়া গেছে তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।  পুলিশ বলছে, এটি ডাকাতির ঘটনা নাকি, অন্য কিছু সেটি খতিয়ে দেখা হচ্ছে। সোমবার (২৩ ডিসেম্বর)…

Read More

ডলারের দাম বাড়ায় বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত  কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২৪ দশমিক ৮৪ বিলিয়ন ডলার, বিপিএম-৬ অনুযায়ী যা ২০ বিলিয়ন ডলারের বেশি (২ হাজার কোটি ৪২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার)। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এখনো ১৫ বিলিয়ন ডলারের ঘরে রয়েছে। এর আগে গত ১৮ ডিসেম্বর দেশে মোট রিজার্ভ ছিল ২৪ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। বিপিএম হিসাবে তা ছিল ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। চলতি মাসের ২১ দিনে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। যা গত বছরের ডিসেম্বরের…

Read More

গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। সোমবার (২৩ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, আমরা জানিয়েছি ভারতকে। তাকে যে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হচ্ছে সেটা জানিয়েছি। কূটনৈতিক পত্রের মাধ্যমে এটা জানানো হয়েছে। এর আগে, সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, চলতি মাসের দ্বিতীয়…

Read More

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ও দেশি আলুর দাম। ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ৪৫ টাকায় এবং দেশি নতুন জাতের আলু ৩০ টাকা কমে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। খুচরা ব্যবসায়ীরা বলেন, ভারত থেকে পেঁয়াজের আমদানি বেশি এবং দেশি নতুন আলু বাজারে উঠতে শুরু করাতে দাম কমতে শুরু করেছে। দাম কামাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। হিলি বাজারে আলু ও পেঁয়াজ কিনতে আসা আমিনুল ইসলাম বলেন, কয়েক দিনের তুলনায় আলু এবং পেঁয়াজের দাম কমেছে। তবে চাল, তেল, চিনি, বিভিন্ন মসলার…

Read More

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টা এতে সই করেছেন। এ সময় কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্তাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ জাহাঙ্গীর আলম বলেন, যারা মুক্তিযোদ্ধাদের…

Read More

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এসকে সুর), তার স্ত্রী এবং মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৩ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক আকতারুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময়ে সম্পদের হিসাব দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর (এস কে সুর) সব ধরনের ব্যাংক হিসাব তলব করে দুদক। একইসঙ্গে তার স্ত্রী…

Read More