Author: Nahed Hossain

চাহিদা অনুযায়ী গ্যাস মিলছে না শিল্প-কারখানায়। বেশ কিছুদিন ধরে চলা এ সংকটে কমে গেছে শিল্প-কারখানার উৎপাদন। সিরামিক, ইস্পাত ও টেক্সটাইল খাতের উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। শিল্পের উদ্যোক্তারা বলছেন, গ্যাস সংকটে শিল্প খাতে বিপর্যয় নেমে এসেছে। গত কয়েক মাসে কয়েকশ’ কারখানা বন্ধ হয়ে গেছে। রপ্তানি আয় কমেছে। বিনিয়োগ থমকে আছে। কর্মসংস্থান বাড়ছে না। শিল্প খাত না বাঁচলে অর্থনীতির প্রবৃদ্ধি থেমে যাবে। তাই শিল্পের গ্যাস-বিদ্যুৎ চাহিদা মেটাতে জোরালো উদ্যোগ নিতে হবে। উদ্যোক্তাদের আশঙ্কা, দ্রুত এই সমস্যার সমাধান করা না গেলে অভ্যন্তরীণ উৎপাদন কমার পাশাপাশি রপ্তানি আয়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এতে ডলার সংকট তীব্র হবে। উৎপাদন কমে যাওয়ায় শিল্পের…

Read More

পঞ্চগড়ে আবারও তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে। পৌষের শীতের কাঁপছে উত্তরের এ হিমাঞ্চল। গত তিনদিন পর ১০ ডিগ্রির নিচে তাপমাত্রার পারদ নেমে বাড়িয়েছে শীতের তীব্রতা।  রোববার (২২ ডিসেম্বর) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় এর থেকে আরও কমে আসার আশঙ্কা রয়েছে। এতে করে বাড়তে পাড়ে শীতের মাত্রা। ১০ থেকে ৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হলে মৃদু শৈত্যপ্রবাহ হয়ে থাকে। এটি মৃদু শৈত্যপ্রবাহ। গত ২১ ডিসেম্বর ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকেই হালকা কুয়াশায় জড়ানো জেলার। রোদ উঠলেও গত দিনের মতো…

Read More

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) লাজিনহা শহরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলেই ৩২ থেকে ৩৫ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া, ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি সাও পাওলো থেকে যাত্রা করেছিল এবং এতে ৪৫ জন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বাসের একটি টায়ার বিস্ফোরিত হওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলে বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। একই সময়ে একটি গাড়িও বাসের সঙ্গে ধাক্কা খায়। তবে গাড়ির তিন যাত্রী বেঁচে যান। দুর্ঘটনার…

Read More

চলতি মাসেই ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা। এবার মেয়েদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনালেও মুখোমুখি বাংলাদেশ-ভারত। যেখানে আগে ব্যাট করা ভারত গোঙ্গাদি তৃষার ফিফটিতে টাইগ্রেসদের ১১৮ রানের লক্ষ্য দিয়েছে। বিপরীতে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার ফারজানা ইয়াসমিন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়েছে প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পুরো আসর। আজও (রোববার) একই ভেন্যু বায়েওমাস স্টেডিয়ামে চলছে শিরোপানির্ধারণী ম্যাচ। টস জিতে এদিন ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। শুরু থেকে ভারতীয়দের একের পর এক উইকেট তুলে নিলেও একপ্রান্ত আগলে রেখে তৃষা তাদের লড়াকু পুঁজি এনে দিয়েছেন। স্টেডিয়ামের গ্যালারিতে বসার মতো তেমন ব্যবস্থা নেই। তাই…

Read More

লালমনিরহাট: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ৫৩ বছর স্বাধীনতার ইতিহাসে একটি স্বার্থান্বেষী মহল বার বার আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গেছে। ইসলামী দলগুলোকে পরগাছা হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতার মসনদে বসেছে। ক্ষমতার অপব্যবহার করে তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে। এত খুন, এত গুম, এত টাকা বিদেশে পাচার করার ইতিহাস দুনিয়ায় আর কোনো দেশে নেই। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আওয়ামী লীগ ভারতেরই সরকার ছিল। প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যখন…

Read More

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। নিহতরা হলেন- আশ্রা ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান (৫৮) ও ছেলে জাহিদ হোসেন (২৭)। আহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা ও ছেলে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে আশ্রা বাজার এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইককে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরোহী বাবা-ছেলে নিহত হন। এ সময় অপর মোটরসাইকেলের দুজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মধুপুর…

Read More

বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনের একটি অংশে জানায়, ‘এটি স্পষ্টত প্রতীয়মান হয় যে, দুই দেশের সরকার এবং সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের সমন্বয়ের মাধ্যমেই এ ঘটনা সংঘটিত হয়েছিল।’ সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি ‘সত্য উদঘাটন’ শিরোনামে প্রতিবেদনটি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। কমিশন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এ বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে, কিছু বন্দি এখনও ভারতের জেলে থাকতে…

Read More

২০২৫ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোটের নেতারা। তারা মনে করেন, ২০২৫ সালের মধ্যে নির্বাচন আদায় করতে না পারলে সেটা নানা কারণে আরও বিলম্বিত হতে পারে। তাই নির্বাচনের জন্য রাজনৈতিক চাপ তৈরি করতে হবে। (শনিবার) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে এই মতামত দেন ১২ দলীয় জোটের নেতারা।  বৈঠকে বিএনপির পক্ষ থেকে জোট নেতাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। একইসঙ্গে তাদের জানানো হয়, নির্বাচন নিয়ে তাদের মতামত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করা হবে। নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন…

Read More

যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি করে তেল-গ্যাস না কিনলে ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন তিনি। তার আগে শুক্রবার (২০ ডিসেম্বর) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ইইউ’র প্রতি এমন কড়া সতর্কবার্তা দিয়েছেন এই রিপাবলিকান নেতা। ট্রাম্প বলেন, ইইউ’কে বলেছি, আমাদের থেকে বড় আকারে তেল ও গ্যাস কিনে তাদের বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করতে হবে। তা না হলে, পুরোপুরি শুল্ক আরোপ হবে! আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ট্রাম্প এরই মধ্যে কানাডা, মেক্সিকো এবং চীনের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এতে…

Read More

মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক সদর দপ্তর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এ নিয়ে দ্বিতীয় আঞ্চলিক কমান্ড সেন্টার হারালো জান্তা বাহিনী। সম্প্রতি মিয়ানমারজুড়েই বিদ্রোহীদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে সামরিক বাহিনী। আরাকান আর্মি জানিয়েছে, রাখাইন রাজ্যে দুই সপ্তাহ তুমুল লড়াইয়ের পর পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ড দখলে নেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি মিয়ানামারের সামরিক সরকারের মুখপাত্রের কাছ থেকে। ২০২১ সালে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়েছে। অর্থাৎ বিভিন্ন রাজ্যে সরকারের বিরুদ্ধে লড়াই করছে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো। প্রথম দিকে জান্তা বাহিনীর বিরুদ্ধে তারা বিক্ষোভ করলেও পরবর্তীসময়ে তা সশস্ত্র লড়াইয়ে রূপ নেয়। ২০২৩ সালে…

Read More