রাজধানী ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ঢাকা-সিলেটের পাশপাশি কুমিল্লাতেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে অনেকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন ফেসবুকে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভারতের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে মিয়ানমারে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। সিলেট থেকে ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মাসুদ আহমদ রনি জানিয়েছেন, কয়েক সেকেন্ড স্থায়ী হয় এ ভূমিকম্প। এতে আতঙ্কিত হয়ে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সকাল ১০টা ৩২ মিনিটে এই ভূমিকম্প হয় বলে…
Author: Nahed Hossain
বছরের শুরুতে দ্বিতীয় দফায় শৈত্যপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গা। একদিনের ব্যবধানে জেলার তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছে মানুষ। শীতের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কর্মজীবী মানুষের ওপর। হাড় কাঁপানো শীত ও কুয়াশার মধ্যেই তাদের কর্মস্থলে ছুটতে হচ্ছে। আলু ক্ষেত ও ধানের বীজতলা রক্ষায় বিশেষ সতর্কতা জারি করেছে জেলার কৃষি বিভাগে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমে হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবার একই সময়ে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের…
ঘন কুয়াশার কারণে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে কুয়াশা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত ২টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ঘন কুয়াশার কারণে রাত ২টা ৪০ মিনিট থেকে আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। কুয়াশার ঘনত্ব কেটে গেলে সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এখন আরিচা ঘাটে শাহ আলী, হামিদুর, চিত্রা ফেরি রয়েছে। আর মাঝ নদীতে ধানসিড়ি, কাজির হাটে খানজাহান আলী, কিশানি…
জানুয়ারির শুরুতেই পৌষের শীতে জবুথবু সারাদেশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে এসেছে। অন্যদিকে রাজধানী ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এমন পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনভর রাজধানীর আকাশে দেখা মেলেনি সূর্যের। ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। কুয়াশার চাদরে ঢাকা ছিল ব্যস্ত নগরী। নিম্ন তাপমাত্রার সঙ্গে হিমেল বাতাস যোগ হওয়ায় অনুভূত হয় তীব্র শীত।…
কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে সর্ব দক্ষিণের জেলা পটুয়াখালীর উপকূলবর্তী এলাকার মানুষজন। সন্ধ্যা নামতেই উপকূলজুড়ে বাড়ে শীতের তীব্রতা। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে শীতকষ্টে পড়েছে কুয়াকাটায় আগত পর্যটকসহ স্থানীয়রা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। মৃদু বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে। কনেকনে ঠান্ডায় কষ্টে পড়েছে হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষেরা। এদিকে কুয়াকাটায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অধিকাংশ পর্যটকই হোটেলে অবস্থান নিয়েছেন সন্ধ্যার পরপরই। তবে অনেকে আবার বাইরে আগুন জ্বালিয়ে শীতের তীব্রতা কিছুটা কমানোর চেষ্টাও করছে। রাত গভীর হওয়ার আগেই অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে বাসায় চলে…
নতুন বছরে পৌষে পঞ্চগড়ের তাপমাত্রা নামল ৮ ডিগ্রির ঘরে। এ তাপমাত্রায় মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়। চলতি শীত মৌসুমে ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের দাপটে বিপর্যস্ত পরিস্থিতিতে উত্তরের এ জেলায়। শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল ৯টায় এ অঞ্চলে তাপমাত্রা রের্কড হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ২ জানুয়ারি সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গত ১৮ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা ছয় দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়েছে এ জেলায়। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গত দিনের মতো…
মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে এসব দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোর রাত ৫টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হন দুইজন। অন্যদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দুইজন নিহত হন। বৃহস্পতিবার রাতে নিহতদের পরিচয় পাওয়া গেলেও শুক্রবার ভোরে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতরা হলেন- আব্দুল্লাহ পরিবহনের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামের বাসিন্দা মো. জীবন (৪৪) ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা বাসযাত্রী…
পশ্চিমবঙ্গের পরিস্থিতি অস্থিতিশীল করতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের হাওড়ায় এক প্রশাসনিক সভায় তিনি এ অভিযোগ করেন। মমতা বলেন, ‘বিএসএফের এই মনোভাবের পেছনে “কেন্দ্রীয় সরকারের নীলনকশা” আছে বলে মনে হচ্ছে।’ ‘আমরা তথ্য পেয়েছি যে ইসলামপুর, সিতাই, চোপড়াসহ বেশ কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে। বিএসএফ জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে এবং রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে,’ বলেন তিনি। বৈঠকে রাজ্যের পুলিশকে নিয়েও কড়া কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য পুলিশের একাংশ বিএসএফের সঙ্গে ‘অ্যাডজাস্ট’ করে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের বাংলায় ঢোকাচ্ছে। আমি জানি আপনারা…
গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর বিপিএলে খেলতে নেমেছে রংপুর রাইডার্স। মাহেদী-সোহানরা গায়নার সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছে মিরপুরেও। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে উড়ন্ত শুরু পেয়েছিল বসুন্ধরা গ্রুপের দলটি। এরপর সিলেট ও বরিশালকে হারিয়ে টুর্নামেন্টে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে রংপুর। নিজেদের তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে সোহানের দল। বিপরীতে এক ম্যাচ পরই হারের তিতো স্বাদ পেল তামিম-মুশফিকরা। রাজশাহীকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বরিশাল। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে রংপুরকে ১২৫ রানের সহজ লক্ষ্য দেয় বরিশাল। জবাব দিতে নেমে ৩০ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। সহজ লক্ষ্য তাড়া…
অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সকলের অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এর আগে, গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়। কবি কাজী নজরুল ইসলামের…

