Author: Nahed Hossain

কাতার, সৌদি আরব ও মরক্কো থেকে এক লাখ টন সার কিনবে সরকার। এরমধ্যে ৪০ হাজার টন ডিএপি সার, ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া এবং ৩০ হাজার টন টিএসপি সার রয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৫৮২ কোটি ২৪ লাখ ১২ হাজার টাকা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের আওতায় চলতি ২০২৪-২৫ অর্থবছরে জন্য কাতার এনার্জি মার্কেটিং থেকে ৮ম লটের ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে ব্যয় ধরা হয়েছে…

Read More

কোনো প্রকার অনুমোদন ছাড়া এবং ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে ৫২৬ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান ও সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুদকের উপপরিচালক আজিজুল হক বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন। প্রথম মামলায় মোট ৬ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের তৎকালীন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও গুলশান শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ইনচার্জ মো. মোর্শেদ আলম মামুন, ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান…

Read More

২০২৪ সালের ডিসেম্বর মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৪ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই মাসে ছিল ৩ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো বৃহস্পতিবার (২ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে। একাধিক রপ্তানিকারক বলেন, যুদ্ধ আর উচ্চ মূল্যস্ফীতির ধাক্কা কাটিয়ে আবার তৈরি পোশাকের ব্যবসা ফিরছে। পাশাপাশি চীন থেকেও ক্রয়াদেশ স্থানান্তরিত হতে শুরু করেছে। সব মিলিয়ে আগামী বসন্ত ও গ্রীষ্ম মৌসুমের জন্য ভালো ক্রয়াদেশ পেয়েছে কারখানাগুলো। সব মিলিয়ে রপ্তানি বেড়েছে। দেশের বৈদেশিক মুদ্রা উপার্জনের তিনটি বড় উৎস হলো রপ্তানি আয়, প্রবাসী আয় বা রেমিট্যান্স এবং বিদেশি বিনিয়োগ ও ঋণ। এর মধ্যে রপ্তানি ও প্রবাসী আয়…

Read More

বিদায়ী বছরের ডিসেম্বরের মতো নতুন বছরের প্রথম মাসেও অপরিবর্তিত রাখা হয়েছে এলপি গ্যাসের দাম। জানুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৫ টাকা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এলপি গ্যাসের এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এর আগে গত নভেম্বর মাসে ১ টাকা কমানো হলেও ডিসেম্বরে দাম অপরিবর্তত থাকে পণ্যটির। বিইআরসির সচিব ব্যারিস্টার খলিলুর রহমান স্বাক্ষরিত এক মূল্য সমন্বয় বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ১৯ পয়সা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া…

Read More

চুয়াডাঙ্গা: সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস। বুধবার (১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টার ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। আর গত এক সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা কমে এসেছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। জেলার বিভিন্ন প্রান্তে দেখা যায়, সকালে তীব্র শীত উপেক্ষা করে বাইরে বেরিয়েছেন দিনমজুর ও শ্রমিকরা। তবে এই ঠান্ডার কারণে কাঙ্ক্ষিত কাজ পাচ্ছেন না তারা। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যানবাহন চললেও ছিল না তেমন যাত্রীর চাপ। তবে রাতে ঘন…

Read More

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি ইসলামপন্থি রাজনৈতিক দলকে বলতে চাই, একাত্তরের মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কী ছিল? আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ আর দেশপ্রেমিক নেই? একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক- এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে বাংলাদেশের মানুষ হাসবে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সিলেট মহানগরীর হুমায়ুন রশীদ চত্বর সংলগ্ন স্থানে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে যুব এশিয়া কাপ বিজয়ী খেলোয়াড় ইমরান হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আমরা ভয়ংকর নির্যাতনকে মেনে নিয়ে বুলেটের…

Read More

কক্সবাজার উখিয়ায় দ্রুতগতির একটি বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২ জানুয়ারি) পৌনে ১টার দিকে উখিয়া থাইংখালী স্টেশনের উত্তর পার্শ্বে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরার এলাকার মাহমুদ হাসান। তিনি মেরিস সিগারেটের সেলসম্যান ছিলেন। অপরজনের পরিচয় মেলেনি। বিষয়টি নিশ্চিত করে উখিয়া হাইওয়ে পুলিশের শাহপরী থানার অফিসার ইনচার্জ মাহাবুল কবির বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফমুখী একটি যাত্রবাহী বাস ও কক্সবাজারমুখী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। এই ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। নিহত দুইজন মেরিস সিগারেটের সেলসম্যান ছিলেন। একজনের পরিচয় মিললেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। ঘটনা প্রত্যক্ষদর্শী তৌহিদুল ইসলাম সোহেল…

Read More

সাফল্যে গাঁথা একটি বছর শেষ করেছেন ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত খেলোয়াড় লিওনেল মেসি। কোপা আমেরিকার শিরোপা জয়, সকার লিগের সেরা খেলোয়াড় এবং আর্জেন্টিনাকে বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে রেখে বছর শেষ করেছেন তিনি। তাই নিশ্চিতভাবেই নতুন বছরটাও সাফল্য দিয়ে রাঙাতে চাইবেন এই কিংবদন্তি ফুটবলার। তবে তার সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। আসুন একনজরে দেখে নিই ২০২৫ সালে মেসির সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ সালে আর্জেন্টিনার কোনো বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা না থাকলেও ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে। আর্জেন্টিনার বাছাইপর্ব পেরোনোর পথে মেসির পারফরম্যান্স ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০২৫ সালে মাঠে গড়াবে যত আন্তর্জাতিক টুর্নামেন্ট…

Read More

হোটেল, রেস্তোরাঁ ও পোশাকসহ অন্তত ৪৩ ধরনের পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে, ভ্যাট বাড়ানোর এ সিদ্ধান্তে নিত্যপণ্যের দামের ওপর কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই বিভিন্ন পণ্যের ওপর কর বাড়ানো হয়েছে। তিনি বলেন, ৪৩ পণ্য ও সেবায় ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের কষ্ট হবে না। তিন তারকা মানের ওপরের হোটেলগুলোর ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে। সাধারণ…

Read More

নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। খসড়া হালনাগাদ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, হালনাগাদের আগে ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। নতুন করে তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এ হিসেবে ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৫০ শতাংশ। নির্বাচন কমিশনার বলেন, দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ…

Read More