গত ১৫ দিনে বেড়েছে ৩৫ কোটি ৫৯ লাখ ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আইএমএফের হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, হালনাগাদ রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৮৭৩ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলারে। এই ধারা অব্যাহত থাকলে আগামী দেড় মাসের মধ্যে এই রিজার্ভের পরিমাণ ২০ বিলিয়ন ডলার স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এ তথ্য। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই মাসের বিল পরিশোধের পর নভেম্বরের মাঝামাঝিতে ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আকুর বিল পরিশোধ শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৮৪৩ কোটি ৭০ হাজার ডলার বা ১৮ দশমিক ৪৩ বিলিয়ন…
Author: Nahed Hossain
মৌসুমী বাহারি সব সবজিতে সয়লাব বাজার। তবে হাতের নাগালে নেই দাম। বাড়তি দরে পণ্য কিনতে কিনতে ত্রাহি দশা সাধারণ মানুষের। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ৬০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি মিলছে না। শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর নয়াবাজার, রামপুরা বাজার ও কারওয়ান বাজারসহ বেশকটি বাজারে গিয়ে দেখা যায়, সবজি বাজারে থরে থরে টাটকা নানা রকমের শীতকালীন সবজি সাজিয়ে রাখা আছে। ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম, বেগুনসহ নানা সবজি দেখা যায় খুচরা ও পাইকারি বাজারে। তবে তুলনামূলক তেমন কোনো ক্রেতাদের উপস্থিতি দেখা যায়নি। ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহের তুলনায় শিম, মুলা, বেগুনসহ বেশ কয়েকটি সবজির দাম প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা…
কঠিন রাজনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে দিন পার করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ পরিস্থিতিতে দলটি তাদের মাঠের রাজনীতিতে সহসা সক্রিয় হতে পারবে কিনা, সেটি বড় প্রশ্ন। বিষয়টি নিয়ে নানা আলোচনাও চলছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নিয়ে। সার্বিক পরিস্থিতি বলছে, বাংলাদেশের রাজনীতিতে তার ফেরা ‘অত্যন্ত কঠিন’ হয়ে পড়বে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দলটির সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে সেদিনই দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। বর্তমানে সেখানেই তিনি কঠোর নিরাপত্তা বলয়ে অবস্থান করছেন। শেখ হাসিনা পালানোর পাশাপাশি তার দলের নেতাকর্মীরাও ৫ আগস্ট…
পঞ্চগড়: হিমালয়কন্যা পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। উত্তর পশ্চিম থেকে বয়ে আসা হিমশীতল বাতাসের কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করলেও এবার তা ১১ ডিগ্রির ঘরে এসে নেমেছে। এতে জেলায় রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। দিনের তাপমাত্রা থাকছে ২৮ থেকে ৩০ ডিগ্রির ঘরে। সন্ধ্যা নামলেই শীত অনুভূত হচ্ছে। যা থাকছে পরদিন সকাল পর্যন্ত। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। সকালে বিভিন্ন এলাকা ঘুরে…
সম্প্রতি পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া বিক্ষোভ কর্মসূচির পর পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা এবং দেশটির কারাবন্দি নেতা ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি এবং পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৮টি নতুন মামলা দায়ের হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদের শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামস কলোনি, নূন, নিলোর, তার্নল এবং বানিগালা থানায় করা হয়েছে এসব মামলা। ইসলামাবাদের পুলিশ বাদি হয়ে এসব মামলা করেছে বলে জানা গেছে। সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে গত ২৪ নভেম্বর ইসলাসাবাদ অভিমুখে রওনা দেন পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। ২৭ নভেম্বর…
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ইসকন বাংলাদেশের ১৭ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে। বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) বিএফআইইউ’র সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন। হিসাব জব্দ করা ব্যক্তিদের নামে ব্যক্তি মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে। যাদের হিসাব জব্দ করা হয়েছে চন্দন কুমার…
২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। সেই সময় তার সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছিল মায়ামি। সেই চুক্তি অনুযায়ী ২০২৫ সালের মৌসুম শেষ হওয়া পর্যন্ত মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন তিনি। মেসির সঙ্গে করা মায়ামির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর। তবে তার আগেই মেসির চুক্তি নবায়ন করতে চায় মায়ামি, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। মেসির সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়নের জন্য এখন দর–কষাকষি চলছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস। দুই পক্ষ রাজি থাকলে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত মেসিকে দেখা যাবে মায়ামিতে। এখন পর্যন্ত চুক্তি পাকা না হলেও যেকোনো মুহূর্তে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে মনে করছে এএস। শুধু এএসই…
ইসরায়েলি বাহিনীর অভিযানে বুধবার ভোর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ জন নিহত এবং আরও ৫৩ জন আহত হয়েছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, সর্বশেষ হতাহতের ঘটনার পর গাজায় ইসলায়েলি বাহিনীর অভিযানে জেরে নিহত এবং আহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৪৪ হাজার ৩৩০ জনে এবং ১ লাখ ৪ হাজার ৯৩৩ জনে। অর্থাৎ, গত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে চলা অভিযানে গাজায় নিহতের সংখ্যা ৪ হাজার ৩ শ’র মাইলফলক পেরিয়েছে গতকাল বৃহস্পতিবার। “তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে…
বাড়ছে শীতের মাত্রা, তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রির ঘরে। কনকনে শীতে কাঁপতে শুরু করেছে হিমপ্রবন জেলা পঞ্চগড়ের মানুষ। শুক্রবার (২৯ নভেম্বর) ভোর ৬টায় এ জেলায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভোর থেকে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, কুয়াশা নেই। হালকা কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে শীত। শীত উপেক্ষা করেই দরিদ্র শ্রেণির মানুষগুলো ছুটছেন কাজের উদ্দেশ্যে। উত্তরের জেলা পর্যটনের অঞ্চল হওয়ায় প্রচুর পর্যটক কাঞ্চনজঙ্ঘার দেখার সঙ্গে শীত উপভোগ করছেন। এদিকে নবান্নের ধান মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঘরের কৃষানীরাও। ভোরে শাকসবজি তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। স্থানীয় হানিফ আলী, সাহের আলী ও…
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ এবং ভ্রমণ সীমিতকরণের প্রস্তাব প্রত্যাহার করে দ্বীপবাসীর জীবন-জীবিকার পথ খুলে না দিলে কোনো পর্যটককে দ্বীপে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দ্বীপের বাসিন্দারা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেন দ্বীপের বাসিন্দারা। মানববন্ধনে জাবেদ নামে এক বাসিন্দা বলেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ এবং ভ্রমণ সীমিতকরণের প্রস্তাব প্রত্যাহার করে সরকারের পক্ষ থেকে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দ্বীপবাসীর জীবন-জীবিকার পথ খুলে দেওয়া হোক। অতীতের কোনো সরকার দ্বীপ নিয়ে এমন তালবাহনা করেনি। কিন্তু বর্তমান সরকার…

