হজযাত্রী নিবন্ধনের সময় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুকরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এ সময়ের মধ্যে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে এবং একই সঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য হজযাত্রীদের অনুরোধ করা হলো। এ সময়ের পর আর কোনো…
Author: Nahed Hossain
সংকটে থাকা ৬ ব্যাংককে ২২ হাজার ৫০০ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে আগামী রোববার থেকে ব্যাংকগুলোতে টাকা পাবেন গ্রাহকরা। তবে চাহিদার চেয়ে বেশি অর্থ না তোলার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এসব কথা জানান। এ সময় ব্যাংকগুলোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। গভর্নর বলেন, ছয় ব্যাংককে ২২ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে, প্রয়োজনে আরও দেওয়া হবে। আগামী রোববার থেকে কোনো গ্রাহক ব্যাংক থেকে টাকা না পেয়ে ফেরত যাবেন না।…
গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে ভারত অভিযোগ করে আসছে বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুরা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছেন। হিন্দুদের শত শত মন্দির, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো অতিরঞ্জিত খবরও প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। এসবের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সরেজমিন প্রতিবেদন করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তাদের অতিরঞ্জিত ও কথিত অভিযোগের বিষয়ে সংবাদ প্রকাশ করা বন্ধ হয়নি। এর মধ্যেই বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহের এক মামলায় গ্রেপ্তার হওয়ার পর সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক তৎপর হয়ে উঠেছে ভারত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভারতের সংসদ লোকসভায় বাংলাদেশের সাম্প্রতিক…
ইউক্রেনকে লক্ষ্য করে নতুন করে বিশাল হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে দেশটির বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। এতে করে দেশটির প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ইউক্রেন জানিয়েছে, নতুন এ হামলায় রাশিয়া ১৮৮টি মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে। এরমধ্যে তারা ৭৬টি কালিবার ক্রুজ মিসাইল, তিনটি কেএইচ-৫৯/কেএইচ-৬৯ মিসাইল এবং ৩৫টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এছাড়া রাজধানী কিয়েভকে লক্ষ্য করে যেসব মিসাইল ছোড়া হয়েছে তার সবগুলোই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি। ইউক্রেনীয় জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর বিদ্যুৎ অবকাঠামোগুলো ঠিক করতে প্রকৌশলীরা কাজ শুরু করে দিয়েছেন। হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি…
টানা সিরিজ হারের পর একের পর এক ইনজুরিতে বিপর্যস্ত বাংলাদেশ দল। শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যান মুশফিকুর রহিম। এমনকি টেস্ট সিরিজ শেষে সাদা বলেও নাজমুল হোসেন শান্ত’র খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এই টাইগার অধিনায়ক এখনও চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি। ইনজুরির তালিকায় সবশেষ যুক্ত হলো তাওহীদ হৃদয়ের নাম। গতকাল নিজ শহর বগুড়াতে অনুশীলন করার সময় পায়ে চোট পান হৃদয়। যে চোটের কারণে আসন্ন ক্যারিবীয় সিরিজে তার খেলা নিয়ে শঙ্কার মেঘ উঁকি দিচ্ছে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবির এক নির্বাচক। তিনি জানালেন, হৃদয়ের মেডিকেল রিপোর্ট পাওয়ার অপেক্ষা রয়েছে বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে শান্ত–ও…
নতুন টাকা ছাপিয়ে দেশের দুর্বল ছয়টি ব্যাংকে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, বন্ড ছাড়ার মাধ্যমে এসব টাকা তুলে নেবো। আমাদের টাইট পলিসি থাকবে। এক হাতে দেবো, অন্য হাতে তুলে নেবো। এতে বাজারেও অস্থিরতা তৈরি হবে না। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, আমরা দুর্বল ব্যাংকগুলো তারল্য সহযোগিতা দিচ্ছি। আমানতকারীদের সুরক্ষার জন্য এটি দেওয়া হচ্ছে। এরই মধ্যে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। তবে শাখাগুলোয় যে অস্থিরতা ছিল সেটি থেকে বেরিয়ে এসেছি। শাখাগুলোয় রোববার থেকে সবাই (গ্রাহক) নিজ নিজ…
ঢাকা: রাজধানীর ওয়ারীর কাপ্তান বাজার (গুলিস্তান হানিফ ফ্লাইওভার টোল প্লাজার পাশে) এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িকে ধাক্কা দেওয়া পিকআপের চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার সময় হাসনাত গাড়িতে ছিলেন। তিনি অক্ষত আছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে হাসনাত আব্দুল্লাহকে বহন করা গাড়িকে ধাক্কা দেয় ঢাকা মেট্রো ম-১৪-০০৩২ নম্বরের একটি পিকআপ। ঘটনার পরপরই সেটিকে জব্দ করা হয়। পিকআপের চালককে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। ঘটনাস্থলে ওয়ারী থানার পুলিশ সদস্যরা উপস্থিত আছে। এর আগে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ঢাকা…
ঢাকা: ফ্যাসিবাদ পরাজিত হলেও আবার যেকোনো সময় আবার ফিরে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই তিনি ফ্যাসিবাদকে ফিরে আসার রাস্তা তৈরি না করে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ফ্যাসিবাদ পরাজিত হয়েছে। ফ্যাসিবাদ যেকোনো সময় আবার ফিরে আসতে পারে। আমরা সেই রাস্তা যেনো তৈরি করে না দেই। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি, যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আমাদের এখন ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার সময়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাষ্ট্র পুনর্গঠনে লেখক-শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের…
ঢাকা: ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে শূন্য পদে ক্যাডার নিয়োগ পাবেন ৩ হাজার ৪৮৭ জন। এ বিসিএসে আবেদনের বয়স গণনা করা হবে এ বছরের ১ নভেম্বর থেকে। এর আগে, সকালে পিএসসির সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানান, ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে। তারা জানান, পিএসসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা কিছু বিষয়ে আলোচনা করবেন। দুয়েকটি বিষয়ে জটিলতা রয়েছে। সেগুলো নিরসন হলে বিকেলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের শূন্য পদগুলো প্রতিযোগিতামূলক ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের…
নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনে সব কোম্পানিকে আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে। ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুন এর মধ্যে উৎপাদনে যাওয়া কোম্পানিকে ১৫ বছরের জন্য শর্ত সাপেক্ষে এই অব্যাহতি সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। নবায়নযোগ্য জ্বালানি বলতে জলবিদ্যুৎ, বায়ু ও সৌরচালিত বিদ্যুৎকেন্দ্রকে বোঝানো হয়েছে। এর আগে গত অক্টোবরে ১০ বছরের জন্য ওই কর অব্যাহতি সুবিধা দেওয়া হলেও এবারে তা বৃদ্ধি করে ১৫ বছর করা হয়েছে। এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), আয়কর আইন, ২০২৩ এর ধারা…

