গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৭ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম এ খান সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। এ সময় তারা রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং জুলাই-আগস্ট গণ-আন্দোলনের সময় নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করেন। করিম এ খান প্রধান উপদেষ্টাকে জানান, মিয়ানমার সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আইসিসি অফিস রোহিঙ্গা সংখ্যালঘুদের সঙ্গে মানবতাবিরোধী অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি…
Author: Nahed Hossain
৯ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে। তবে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাহাজ চলাচলের দিনক্ষণ ঠিক করা হলেও যাত্রী সংকটের কারণে তা পিছিয়ে ১ ডিসেম্বর করেছে জাহাজ মালিক কর্তৃপক্ষ। সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠার কারণে নাব্যতার সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচল করবে। কেয়ারি ক্রুজ অ্যান্ড লিমিটেডের কক্সবাজারের ইনচার্জ নুর মোহাম্মদ ছিদ্দিকী বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে লিখিত অনুমতি পেয়েছি। বৃহস্পতিবার থেকে চলাচলের কথা থাকলেও যাত্রী সংকটের কারণে আমরা সেটি পিছিয়ে ১ ডিসেম্বরে নিয়ে গেছি। সেন্ট…
দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে। ভোর ৬টায় জেলার তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এ তথ্য জানান। তিনি জানান, গত তিনদিন মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির মধ্যে রেকর্ড হলেও বৃহস্পতিবার ভোর ৬টায় তাপমাত্রা আরও কমে হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এখন দিন যত যাবে তাপমাত্রা আরও কমতে থাকবে। এদিকে ভোর থেকে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে শীত উপেক্ষা করেই নিজ নিজ কর্মে যেতে দেখা…
ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সর্বশেষ গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৩৩ জন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ১৩৪ জন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবারের হতাহতের ঘটনার গাজায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৪৪ হাজার ২৮২ জনে এবং ১ লাখ ৪ হাজার ৮৮০ জনে। “তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।” ২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী…
ঢাকা: দেশে ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে জাতির যেকোনো ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জাতীয় স্ট্যাবিলিটির (স্থিতিশীলতার) জন্য জাতীয় ঐক্যের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। হিন্দু, মুসলিম, ছাত্র, শ্রমিক, জনতা সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের কথা বলেছেন তিনি। তিনি সবাইকে শান্ত হতেও বলেছেন। মার্কিন সংবাদসংস্থা রয়টার্সের ভুল নিউজ প্রসঙ্গে প্রধান…
ঢাকা: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতে আইন-কানুন জেনে নিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশন। এক্ষেত্রে নতুন কমিশনের নির্দেশনায় অপেক্ষায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাষ্ট্রপতি পাঁচ সদস্যের ইসি নিয়োগ দিলে গত রোববার (২৪ নভেম্বর) শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন সিইসিহ অন্য নির্বাচন কমিশনাররা। গত কয়েকদিন ধরে অনুনাষ্ঠানিক বৈঠকের অংশ হিসেবে বুধবার (২৭ নভেম্বর) তারা জেনে নিয়েছেন ভোটার তালিকার আইন-কানুন। বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, আইন অনুযায়ী প্রতিবছর ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রস্তুত করে প্রকাশ করি জানুয়ারির ২ তারিখে। এ খসড়া তালিকা প্রকাশ করার পর কেউ যদি…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চলমান সংকট নিরসনে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। আমাদের সমানে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করা জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়, তাদের প্রতিহত করার জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের চলমান উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে কথা বলেছি। বিশেষ করে কয়েক দিন ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কয়েকটি কলেজের শিক্ষার্থীদের যে…
টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী— সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১১৫৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দরের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৮৮ জন। বুধবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৮০, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩৯, ঢাকা উত্তর সিটিতে ১৮৮, ঢাকা দক্ষিণ সিটিতে ১০৫, খুলনা বিভাগে ১১৭ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে…
বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির যে সুযোগ দিয়েছে তার পক্ষে নয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বরং তারা এতে উদ্বেগ প্রকাশ করেছে। কারণ এতে খামারিরা ক্ষতিগ্রস্ত হবে, যা দেশের ডিম উৎপাদনে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে সার্টিফিকেট না নিয়ে ডিম আমদানি করলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, যা পোল্ট্রির শিল্পের জন্য ঝুঁকির এবং বিপর্যয় আনতে পারে। বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একশ দিনে কাজের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি তার মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের তুলে ধরেন। ডিমের দাম ও আমদানি প্রসঙ্গে তিনি…

