চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনজীবী হত্যাকাণ্ডের মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
Author: Nahed Hossain
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে (বুধবার) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এমনকি আগের এলসি করা পণ্যও আটকে দিয়েছে প্রতিবেশী দেশ। এরপর থেকে জেলায় আলু ও পেঁয়াজের দাম দফায় দফায় বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। আলুও পাঁচ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে পেঁয়াজের দাম আরও ৫ টাকা বেড়েছে। বুধবার (২৭ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেট ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি কাঁচাবাজারে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে। শিবগঞ্জ কাঁচাবাজারের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল বলেন, ‘গত সোমবার ৭৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে ৮০ টাকায় বিক্রি করেছি। মঙ্গলবার (২৬ নভেম্বর) কিনতে হয়েছে ৮০…
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক এমপি সোলাইমান সেলিমের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিন, লালবাগ থানার মামলায় কামরুল ইসলামকে ৩ দিন, চকবাজার ও লালবাগ থানার দুই মামলায় সোলাইমান সেলিমকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২৭ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ঢাকা ইপিজেড-১ ও ঢাকা ইপিজেড-২ এর তৎসংলগ্ন এলাকা এবং নবীনগর-চন্দ্রা সড়কের পশ্চিম পাশে বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
চলতি নভেম্বর মাসের ২৬ দিনে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৫৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ মৃত্যু এটি। অক্টোবর মাসে ডেঙ্গুতে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। সবশেষ মঙ্গলবার তার আগের ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাগুলোর হাসপাতালে ৩ জন, বরিশাল বিভাগে ৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ২ জন, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে ১ জন করে ২ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৮৯৮ জন। গত মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৭৯…
ইসরায়েলের বিমান হামলায় লেবাননজুড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহুসংখ্যক। মঙ্গলবার যে দিন লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার, সেই দিনই এ হামলা চালাল ইসরায়েলের বিমান বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবারের বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুত, পূর্ব লেবাননের বালবেক, দক্ষিণ লেবানের বেন্ত জেবেইল, চাকরা, মধ্যাঞ্চলের আল বাস্তা ও বারবোর থেকে নিহত ও আহতের সংবাদ পাওয়া গেছে। এদিকে, মঙ্গলবার ইসরায়েলের বিমান বাহিনীর লেবানন অভিযানের মধ্যেই যুদ্ধকালীন মন্ত্রীসভার বিশেষ সেশন আহ্বান করেন বেঞ্জামিন নেতানিয়াহু। সেই সেশনে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিকে অনুমোদন দেওয়া…
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এরপর থেকে জেলায় আলু ও পেঁয়াজের দাম বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০-১৫ টাকা। আলুও পাঁচ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেট ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি কাঁচাবাজারে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে। শিবগঞ্জ কাঁচাবাজারের পেঁয়াজ ব্যবসায়ী আনারুল ইসলাম বলেন, ‘গতকাল ৭৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে ৮০ টাকায় বিক্রি করেছি। আজ কিনতে হয়েছে ৮০ টাকা কেজি। তাই বিকেল থেকে ৯৫ টাকা কেজি বিক্রি করছি। আগামীকাল দাম আরও বাড়তে পারে।’ আতাউর রহমান নামে খুচরা আলু ব্যবসায়ী বলেন, ‘আলুর দাম তেমন…
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগ দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী- সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী ইসলামাবাদের ডি-চক এলাকা। দেশটির প্রশাসনিক কেন্দ্র খ্যাত ডি-চকের দখল নিতে মরিয়া হয়ে ওঠা পিটিআই কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলাবাহিনী। এই অভিযানের আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইসলামাবাদের সব মার্কেট তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। যে কারণে রাতে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে আইনশৃঙ্খলাবাহিনী বড় ধরনের অভিযান পরিচালনা করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। যদিও বিক্ষোভকারীরা বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত যতদিন দরকার ইসলামাবাদে অবস্থান চালিয়ে যাবেন তারা। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, মঙ্গলবার পাকিস্তানের আধা-সামরিক…
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। এই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার (২৬ নভেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশসান মন্ত্রণালয়। তবে তাকে কোন দেশের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে, তা আদেশে উল্লেখ করা হয়নি। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ৭ আগস্ট আইজিপি হিসেবে নিয়োগ পান ময়নুল ইসলাম। সে সময় সুপার নিউমারারি (সংখ্যাতিরিক্ত) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৯১ সালের জানুয়ারিতে ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন ময়নুল ইসলাম। চাকরি জীবনে একসময় তিনি র্যাবেও কাজ…

