Author: Nahed Hossain

শিক্ষার্থীদের আন্দোলনে বর্তমান সরকার কোনোভাবে কঠোর হতে চায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও ক্ষোভ প্রকাশ করতে পারে। কিংবা আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না। আমরা চাই শান্তিপ্রিয় সমাধান। এরপর কৃষকদের উদ্দেশে তিনি বলেন, কৃষকদের চিন্তার কোনো কারণ নেই; পর্যাপ্ত পরিমাণ সার ও বীজ মজুত আছে। আমরা…

Read More

বিশ্বজুড়ে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে প্রাণঘাতী রোগ এইডসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ‍যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে উল্লেখ করা হয়েছে এ তথ্য। ল্যানসেটে প্রকাশিত সেই প্রবন্ধে বলা হয়েছে, ২০১০ সালের পর থেকে বিশ্বজুড়ে এই রোগে আক্রান্তের হার হ্রাস পেয়েছে এক পঞ্চমাংশ এবং মৃতের হার হ্রাস পেয়েছে প্রায় ৪০ শতাংশ। প্রবন্ধে আরও বলা হয়েছে, ২০১০ সালের পূর্বে এইডসে আক্রান্ত হয়ে এক বছরে যত মানুষের মৃত্যু হতো, সাম্প্রতিক বছরগুলোতে তার চেয়ে প্রায় ১০ লাখ মৃত্যু কম হচ্ছে। এইডসের মূল ‘ঘাঁটি’ বা ভরকেন্দ্র ছিল আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের দেশগুলো। ল্যানসেটের গবেষণা প্রবন্ধ বলছে, গত ১৫ বছরে এসব দেশে নাটকীয়ভাবে কমে…

Read More

নগরের নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (৩৮) জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ৩১ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান (পরে বহিষ্কৃত) বাদী…

Read More

কুমিল্লার বুড়িচং উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুজন।  মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ১০টায় উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Read More

প্রচলিত আবাসন এবং শ্রম আইনভঙ্গের অভিযোগে গত ৫ দিনে ৫৬৮ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। সোমবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, নিজ নিজ দেশে ফেরত পাঠানো এই ৫৬৮ জন অভিবাসীদের মধ্যে ৩৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে গত ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে। অবৈধ অভিবাসন ঠেকাতে চলতি নভেম্বরের শুরু থেকে দেশজুড়ে অভিযান চালাচ্ছে কুয়েতের সরকারি সংস্থা। সেই অভিযানের অংশ হিসেবেই এই অভিবাসীদের গ্রেপ্তার ও ফেরত পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে সোমবারের বিবৃতিতে। প্রসঙ্গত বিশ্বের যেসব দেশে জ্বালানি তেলের বড় মজুত রয়েছে, কুয়েত সেসবের মধ্যে অন্যতম। মাত্র ১৭…

Read More

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যটির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন তিনি। সোমবার (২৫ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ…

Read More

ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় রোববার ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ২৪ জন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৭১ জন। রোববারের হামলার পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৪ হাজার ২৩৫ জনে এবং আহত হয়েছেন মোট ১ লাখ ৪ হাজার ৬৩৮ জন। সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। “তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।” ২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে…

Read More

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে ৩ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের আর্থিক সহায়তায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সহযোগিতায় ‘বাংলাদেশের সঙ্গে প্রতিভা অংশীদারিত্ব সমর্থন’ শীর্ষক একটি তিন বছর মেয়াদি প্রকল্প (২০২৪-২০২৭) বাস্তবায়ন করবে। ১৯৭২ সালের ২২ জুন বাংলাদেশ আইএলও’র সদস্যপদ লাভের পর আন্তর্জাতিক এ সংস্থাটির সঙ্গে বাংলাদেশের দীর্ঘ দিনে সম্পর্কের ধারাবাহিকতা হিসেবে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। গত ৫২ বছর ধরে সরকারের বিভিন্ন সংস্থা, নিয়োগকর্তা এবং শ্রমিক সংগঠনের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনমুখি কর্মসংস্থানের জন্য আইএলও আর্থিক এবং প্রযুক্তিগত উভয় ধরনের সাহায্য করে…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে বিশ্ববাজারে স্বর্ণের দাম হ্রাসের যে ধারা শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত রয়েছে। সোমবার যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক— উভয় বাজারে কমেছে স্বর্ণের দাম। স্বর্ণের বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (এক আউন্স = ২৮ দশমিক ৩৫ গ্রাম) স্বর্ণ বিক্রি হয়েছে ২ হাজার ৬১৯ ডলার বা ৩ লাখ ১৩ হাজার ৬৬০ টাকা। আর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ২ হাজার ৬১৮ ডলার ৫০ সেন্টে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ১৩ হাজার ৬০০ টাকায়। যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার পর্যবেক্ষণ সংস্থা টিডি সিকিউরিটিজের জ্যেষ্ঠ কর্মকর্তা ড্যানিয়েল গ্যালি রয়টার্সকে…

Read More

কমতে থাকা তাপমাত্রা জানান দিচ্ছে হেমন্তের বিদায় সময়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য উত্তাপ ছড়ালেও সন্ধ্যার পর বেড়ে যায় শীতের তীব্রতা। রাতে তাপমাত্রা আরও কমে যায়। গত এক সপ্তাহ ধরে উত্তরের জেলা নীলফামারীর তাপমাত্রা রেকর্ড হচ্ছে ১৫ ডিগ্রির নিচে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে সৈয়দপুরের আকাশে হালকা কুয়াশা বিরাজ করছে। এই কুয়াশা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে। কুয়াশার কারণে প্রায় দিনে সকালের…

Read More