Author: Nahed Hossain

ঢাকা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই, একটা ভালো নির্বাচন করা ছাড়া। সোমবার (২৫ নভেম্বর) নির্বাচন ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভাশেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। ব্রি.জে (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার পর আজ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয়েছি। কোন পরিস্থিতিতে এ সরকার গঠন করা হয়েছে সেটা আলোকপাত করা হয়েছে৷ জাতির প্রত্যাশা এবং আমরা কি চাই সেটা নিয়ে আলোচনা হয়েছে৷ আমাদের চাওয়া ভেরি সিম্পল৷ একটা সুন্দর নির্বাচন। আমাদের দায়িত্ব পালনে কর্মকর্তাদের সিইসি দিক নির্দেশনা দিয়েছেন। একনিষ্ঠতা, সততা, জবাবদিহিতার ব্যাপারে…

Read More

ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর একমাসের জন্য স্থিতাবস্তা দিয়েছেন চেম্বার আদালত। এ অবস্থায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয়পক্ষের আইনজীবীরা।  সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর আগে দুপুরে ডিএমপি সদরদপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালক এবং ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৈঠক শেষে তিনি বলেন, অটোরিকশা চলাচলের আমি এখনই কোনো নির্দেশনা দিতে পারবো না। কারণ এ বিষয়ে উচ্চ আদালত রায় দেবেন। বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সম্পাদক মমিন…

Read More

এস আলম গ্রুপ ও তার সহযোগীদের হাজার হাজার কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিনসহ চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে। যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে– ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, পরিচালক প্রফেসর ড. মো. সিরাজুল করিম ও খুরশীদ-উল-আলম এবং ইসি সদস্য নাজমুল হাসান। আজ আরও যাদের জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে তারা হলেন– এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল…

Read More

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  সোমবার (২৫ নভেম্বর) টেকনাফ সমুদ্রসৈকতের তুলাতলী পয়েন্টে মঞ্জুরুল ইসলামের (১২) মরদেহ এবং ভোর ৫টার দিকে মো. বাবুলের (১০) মরদেহ লম্বরী পয়েন্ট থেকে স্বজনরা উদ্ধার করে। এর আগে গতকাল সমুদ্র সৈকতে গোসলে নেমে নুর কামাল (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। একই ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ হয়েছিল। মৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) ও একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১৩)। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন। তিনি বলেন, টেকনাফ সমুদ্র…

Read More

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা, ভাঙচুর করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সৃষ্ট পরিস্থিতির জেরে এ ঘটনা ঘটে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকে। পরে বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রায়সাহেব বাজারের দিকে অগ্রসর হয় সাত কলেজের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে জড়ো হতে থাকে। পরে বেলা সাড়ে ১২টার দিকে কিছু শিক্ষার্থী ওই কলেজে বিভিন্ন স্লোগান দিয়ে হামলা, ভাঙচুর এবং ভেতরে প্রবেশ করে। এসময় রাস্তার বিপরীত পাশে মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিতে দেখা গেছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত…

Read More

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে আবারও সড়ক অবরোধ করেছেন চালকরা। রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে তাদের দাবি আদায়ের পক্ষে আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। ফলে আপাতত আগারগাঁও সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে দশটার পর থেকে ব্যাটারিচালিত রিকশাচালকরা আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া জাগো নিউজকে বলেন, আগারগাঁও এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালকরা সড়ক অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। এর আগে রোববার ব্যাটারিচালিত রিকশা…

Read More

ঢাকা: রাজধানীর উত্তরায় একটি কনটেইনারবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে সেখানে ডাবল লাইন থাকায় এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে উত্তরার জয়নাল মাকের্ট এলাকায় বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলাপুরের স্টেশনমাস্টার মো. আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল ওই ট্রেনটি। সকালে আজমপুরে সেটি লাইনচ্যুত হলে ঢাকা থেকে যাওয়ার পথটি বন্ধ আছে। তবে ঢাকামুখী লাইনে ট্রেন আসা যাওয়া করছে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়নি। তিনি আরও বলেন, ‘আমাদের উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। দ্রুত লাইন ঠিক হয়ে যাবে বলে…

Read More

ঢাকা: শিল্পোৎপাদন কমে গেছে। ব্যাহত হয়েছে রপ্তানি আয়। রাজনৈতিক অস্থিতিশীলতাসহ নানামুখী চাপে ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। এর মধ্যে খেলাপি ঋণের নীতিমালা পরিবর্তনের ফলে ঋণ পরিশোধের সময় কমে এসেছে। এই অবস্থা নতুন করে ঋণখেলাপি হওয়াসহ নানামুখী চাপের মুখে ব্যবসায়ী সমাজ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাংক খাতে ব্যাপক লুটপাটে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। লুটপাটের টাকার বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে। ওই সব টাকা এত দিন খেলাপি করা হয়নি। এখন সেগুলো খেলাপি হচ্ছে। আগে খেলাপি ঋণের প্রকৃত তথ্য আড়াল করে কমিয়ে দেখানো হতো। এখন সব তথ্য প্রকাশ করা হচ্ছে। এতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে খেলাপি ঋণ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত…

Read More

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। এদিন কারাগার থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ডিবির উত্তরা জোনাল টিমের পরিদর্শক মাহমুদুর রহমান তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। রাষ্ট্র পক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজধানীর উত্তরা পূর্ব…

Read More

ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে। চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। আবেদন করার বিষয়টি ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী  নিশ্চিত করেছেন। এর আগে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে  ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করেছেন আদালত। গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট…

Read More