যানজট নিরসনে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত ট্রাফিকদেরও রাস্তায় নামানোর চিন্তা করছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, সড়কে ট্রাফিকের উন্নয়নের জন্য আমরা এখন ছাত্রদের কাজে লাগিয়েছি। ঠিক তেমনিভাবে অবসরপ্রাপ্ত পুলিশ, সেনাবাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনী, বিজিবি, আনসারের মধ্যে যারা ট্রাফিকে কাজ করেছেন তাদের নিয়ে একটি কমিউনিটি পুলিশিং করার চিন্তাভাবনা করা হয়েছে। এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে। রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। উপদেষ্টা বলেন, আজকের সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সরকারী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ খোদা বকশ চৌধুরী, নতুন আইজিপি ও ডিএমপি কমিশনারকে স্বাগত জানানো হয়েছে।…
Author: Nahed Hossain
চীন-ভিত্তিক ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এক ‘খোলা চিঠি’তে বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, চীন-ভিত্তিক ব্যবসায়ী, যারা তাদের উৎপাদন কেন্দ্র স্থানান্তর বা বৈচিত্র্য আনতে আগ্রহী তাদের জন্য বাংলাদেশ সম্ভাবনাময় গন্তব্য হয়ে উঠতে প্রস্তুত। সিঙ্গাপুরের বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের (এইচএসবিসি) সাবেক সিনিয়র ব্যাংকার আশিক চৌধুরী আরও বলেন, ‘মার্কিন নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে চীন-ভিত্তিক ব্যবসায়ীদের জন্য শুল্ক ও শুল্কহার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষাপটে, আমরা চীনের বিনিয়োগকারী বন্ধুদের আহ্বান জানাই। পরিবর্তিত পরিস্থিতিতে তাদের সমর্থন জানাতে আমরা…
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আমাদের নিয়ত সহিহ, জাতিকে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করব। রোববার (২৪ নভেম্বর) শপথগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা আমাদের আছে। এর আগে তথ্য ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব থাকাকালে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে এসেছি। প্রধান নির্বাচন কমিশনার এ বলেন, যে শপথ নিয়েছি এর সম্মানটা রাখতে চাই। আমার শপথ ভঙ্গ হবে না, আমি এই দায়িত্বকে জীবনের একটি অপরচুনিটি (সুযোগ) হিসেবে দেখছি। দেশের মানুষ ভোটাধিকার…
পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, এর মধ্যে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডার পদে ৫ হাজার ৪৩৯ জন। রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। পাঁচ বিসিএসের কোনটিতে কত জন নেওয়া হবে এবং কোনটি কোন পর্যায়ে আছে… ৪৩তম বিসিএস ৪৩তম বিসিএসের সব পরীক্ষা শেষে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে ইতোমধ্যে গেজেট প্রকাশিত হয়েছে। আগামী ১ জানুয়ারি যোগদানের তরিখ নির্ধারিত আছে। গেজেট প্রকাশের পর এই নিয়োগ নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা সমালোচনা সৃষ্টি হওয়ায়…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে আদালতের নির্দেশে তাকে চুনারুঘাট থানা থেকে সরাসরি হবিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে। সকাল ১১টার দিকে হবিগঞ্জ আদালতের পরিদর্শক মো. নাজমুল হোসেন এ তথ্য দেন। তিনি জানান, গত ২১ নভেম্বর চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন রায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ আদালতে তার দুদিনের রিমান্ড মঞ্জুর হয়। চুনারুঘাট থানায় পরের দুদিন জিজ্ঞাসাবাদ শেষে রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদেশে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে…
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশে নির্বাচন বিলম্বিত হলে আবারও সমস্যা সৃষ্টি হতে পারে। তাই আর দেরি নয়। দেরি করলেই ষড়যন্ত্র শুরু হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনে ব্যবস্থা করুন। রোববার (২৪ নভেম্বর) প্রেস ক্লাবের সামনে নবীন দলের উদ্যোগে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, সরকারের কাছে সবাই দাবি করে। তবে এমন কোনো দাবি করা উচিত নয় যাতে জনগণের মনে অশান্তি সৃষ্টি হয়। জনগণের জন্য যেসব দাবি, সেসব দাবিগুলো নিয়ে কথা বলার অধিকার ৫ আগস্টের পরে এ সরকার দিয়েছে। দুই হাজারের ওপরে ছাত্র-জনতা রক্ত দিয়ে আমাদের কথা বলার অধিকার দিয়েছে। তাই এই…
বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মিরে (কেএনএ) ৩ সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএ-এর গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযান এখানো চলমান রয়েছে। ২০২২ সালের এপ্রিলে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বান্দরবানে আত্মপ্রকাশ করে। জানা যায়, কেএনএফ-এর সামরিক শাখা কেএনএ-এর শতাধিক সদস্য তিন বছর আগে গেরিলা প্রশিক্ষণের জন্য মিয়ানমারের কাচিন প্রদেশে যায়। ২০২১ সালে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল ফিরে আসে। এই দলের সদস্যরাই…
গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা করা হয়। কারখানা খুলে দেওয়ার দাবিতে রোববার (২৪ নভেম্বর) সকালে শ্রমিকরা বিক্ষোভ করে। এসময়ে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। দেড় ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্য শ্রমিকদের সড়ক থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে ওই সড়কে চলাচলকারীরা। শিল্পপুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুর মহানগর এর গাছা থানার ছয় দানা এলাকায় অমিতি সোয়েটারস লিমিটেড নামের একটি সোয়েটার কারখানা রয়েছে। শ্রমিকরা শনিবারও কাজ করেছে। রোববার সকাল ৮টায় শ্রমিকরা কাজে এসে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখতে পান। ওই নোটিশের লেখা…
সৌদি আরবে প্রায় ২০ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি আরবের বার্তাসংস্থা সৌদি গেজেট। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৯ হাজার ৬৯৬ জন অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে। গত ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থার সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানের সময় তাদের গ্রেপ্তার করা হয়। সৌদি গেজেট বলছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ১১…
গত কয়েকদিন ধরে টানা সড়ক অবরোধ করছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এরই ধারাবাহিকতায় রোববার (২৪ নভেম্বর) সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। মূল সড়কে অটোরিকশা চলাচল করতে দেওয়ার দাবি করেছেন তারা। এদিকে অটোরিকশা চালকদের আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ও গাবতলী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, হঠাৎ সকাল সাড়ে ১০টা দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ চার রাস্তার মোড় ও ঢাকা উদ্যান এলাকায় অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেন। এতে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উচ্চ আদালত…

