পাচারে ফোকলা দেশের অর্থনীতি। প্রবাসীরা ঘামঝরা কষ্টের আয় দেশে পাঠান ঠিকই, কিন্তু সব সুযোগ-সুবিধা নিয়ে চুরি ও লুটপাট করে দেশের টাকায় বিদেশে বিলাসী জীবন যাপন করেন ঘুষখোর, দুর্নীতিবাজ লুটেরারা। অর্থনীতিকে চাঙ্গা করার বদলে এই পাচারকারীচক্র দেশ থেকে অন্তত ১৭ লাখ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ওই টাকায় দুবাই, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুরে তারা বউ-বাচ্চা নিয়ে বিলাসবহুল ভিলাবাড়ি, ফ্ল্যাট কিনে আয়েশে দিন কাটাচ্ছেন, অথচ তাদের লুটের শিকার অনেক ব্যাংক এখন দেউলিয়ার পথে। ক্ষমতার পালাবদলে নতুন সরকার এলেও এখনো ধরাছোঁয়ার বাইরে পাচারকারী রুই-কাতলরা। বিপুল অঙ্কের টাকা পাচার করে সামিটের মতো গ্রুপ সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে সাম্রাজ্য গড়ে তুললেও ওই টাকা ফিরিয়ে আনার…
Author: Nahed Hossain
সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। আগামী ২৬ নভেম্বর বাদ জোহর বাংলাদেশ সুপ্রিম কোর্টের মূল ভবনস্থ ইনার কোর্ট ইয়ার্ডে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন। সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ (২৪ নভেম্বর)…
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) বাকি চার নির্বাচন কমিশনার (ইসি) আজ শপথ নেবেন। শুক্রবার (২২ নভেম্বর) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, রোববার (২৪ নভেম্বর) দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠিত হবে। এতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ বাক্য পাঠ করাবেন। এর আগে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ এস এম মো. নাসির উদ্দীন। তার সঙ্গে চার নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়। তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও…
কুড়িগ্রামে তাপমাত্রা আরও কমে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট ও প্রকৃতি। গত এক সপ্তাহ ধরে ১৭ ডিগ্রি থেকে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে তাপমাত্রা। রোববার (২৪ নভেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হতে থাকে। এ সময় ঘন কুয়াশায় ঢাকা থাকে বিস্তীর্ণ এলাকা। শীত ও ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে বিলম্বে যাতায়াত করছে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। অন্যদিকে, কুয়াশা ও শীতের কারণে ক্ষেতমজুর ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে…
নিশ্চিত জয়ের পথেই হাঁটছিল লা লিগার টেবিল টপার বার্সেলোনা। শেষ ৮ মিনিটের ঝড়ে উল্টে যায় দাবার গুটি। শুরুটা হয় মার্ক কাসাদোর লাল কার্ড দিয়ে। এরপর চার মিনিটের মধ্যে পরপর দুই গোল খেয়ে জয়বঞ্চিত হ্যান্সি ফ্লিকের দল। নাটকীয়ভাবে সেল্টা ভিগো-বার্সা ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। গতকাল (শনিবার) প্রতিপক্ষ সেল্টার মাঠে দুই অর্ধে দুটি গোল করে কাতালানদের এগিয়ে দেন রাফিনিয়া ও রবার্ট লেভান্ডফস্কি। শেষ পর্যন্ত সেই লিড আর থাকেনি। স্বাগতিক সেল্টার আলফনসো গঞ্জালেস ও হুগো আলভারেজ একপ্রকার বার্সার মুখে গ্রাস কেড়ে নিয়েছেন। ফলে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হলো দু’দলকে। লামিনে ইয়ামাল যে চোটের কারণে খেলবেন না সেটি আগেই জানিয়ে দিয়েছিলেন বার্সা কোচ…
লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সর্বশেষ হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরও ৩৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে বৈরুতে হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আর লেবাননের পূর্বাঞ্চলে প্রাণ হারিয়েছেন আরও ১৩ জন। আহত হয়েছেন আরও বহু মানুষ। রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় বৈরুতের মধ্যাঞ্চলে ২০ জন এবং পূর্ব লেবাননে হওয়া হামলায় আরও ১৩ জন নিহত হয়েছেন বলে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের মধ্যে আটজন — যাদের মধ্যে চারজন শিশু — চিমস্টার গ্রামে হামলায় নিহত হয়েছেন এবং বোদাই গ্রামে হামলায় আরও পাঁচজন মারা গেছেন বলে শনিবার…
ঢাকা: বিদেশে চিকিৎস্যাসেবা নিতে ২০১২ সালে ব্যয় হয়েছে চার বিলিয়ন ডলার। এখন তা আরও বেড়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৮ হাজার কোটি টাকা। ‘স্বাস্থ্য খাতে বিদেশমুখিতা কমাতে দেশীয় সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনার মূল প্রবন্ধে এমন মন্তব্য করেছেন সংগঠনটির সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী। শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই এ সেমিনারের আয়োজন করে। মালিক তালহা ইসমাইল বারী বলেন, স্বাস্থ্য খাতে বাংলাদেশের মাথাপিছু ব্যয় ১১০ মার্কিন ডলার, যেখানে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে ব্যয় হয় ৪০১ মার্কিন ডলার। প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার অপ্রতুলতার কারণে দেশের একটি বৃহৎ জনগোষ্ঠী বিশ্বের অন্যান্য দেশের সেবা নিয়ে থাকে এবং ২০১২ সালে বিদেশে স্বাস্থ্য সেবা নেওয়ায় বাংলাদেশিদের ব্যয়ের…
অস্ট্রেলিয়ান ফ্যাশন রিটেইলার ‘মোজাইক ব্র্যান্ডস’-এ চলছে ভয়াবহ অর্থনৈতিক অস্থিরতা। কোম্পানিটিতে এই অস্থিরতার কারণে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন বাংলাদেশের হাজার হাজার তৈরি পোশাক কর্মী। দেশের মোট ২৩টি গার্মেন্টস এই কোম্পানির কাছে কয়েক মিলিয়ন ডলার পাবে। কিন্তু তারা এই বকেয়া শোধ করছে না। পদ্মা সাতেল আরব ফ্যাশনস নামের একটি গার্মেন্টেস থেকে পোশাক তৈরি করে সেগুলো আমদানি করত ‘মোজাইক ব্র্যান্ডস’। এই গার্মেন্টসে কাজ করেন প্রায় ৩ হাজার মানুষ। গার্মেন্টসটি গত জুন থেকে অস্ট্রেলিয়ান ওই কোম্পানিটির কাছ থেকে ২ দশমিক ৫ মিলিয়ন ডলার বকেয়া পাওয়ার অপেক্ষা করছে। গার্মেন্টসটির পরিচালক জাবেদ আহমেদ বলেছেন, বকেয়ার জন্য অনুরোধ থাকা সত্ত্বেও, মোজাইক আমাদের উৎপাদন অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে…
দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এবার সর্বোচ্চ দুই হাজার ৮৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৪২ হাজার ২৬৬ টাকা। যা আজ ছিল এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।…
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮৬ জন। শনিবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৭৩ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৩৮ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ হাজার ৭১২ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮১ হাজার ৪৫৬ জন। মারা গেছেন ৪৪৮ জন। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা…

