ছাত্র-জনতার অভ্যুত্থানে গত আগস্টে পতন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের। পতনের সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি আওয়ামী লীগের নেতা-কর্মীরা ৷ তাদের বেশিরভাগ এখনো আত্মগোপনে। আরও দীর্ঘ সময় এভাবেই তাদের কাটাতে হবে বলে মনে করছেন তারা ৷ পতনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ওই দিনই পালিয়ে ভারতে চলে যান। বর্তমানে তিনি সেদেশেই অবস্থান করছেন। শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মী দ্রুত যে যার মতো আত্মগোপনে চলে যান। এর মধ্যে শীর্ষ পর্যায়ের নেতাদের কেউ কেউ ওই দিনের আগে-পরে দেশ ছেড়ে বিদেশে পালান। শুধু শীর্ষ নেতা নয়, আওয়ামী লীগ…
Author: Nahed Hossain
ইসরায়েলের বিমান ও স্থল বাহিনীর অভিযানে লেবাননের বিভিন্ন এলাকায় একদিনে নিহত হয়েছেন ৫৯ জন এবং আহত হয়েছেন আরও ১১২ জন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, সর্বশেষ এই হতাহতের ঘটনার পর ইসরায়েলি বাহিনীর হামলায় গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা ৩ হাজার ৬৪২ জন এবং আহতের সংখ্যা ১৫ হাজার ৩৫৬ জনে পৌঁছেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পারে লেবাননের দক্ষিণাঞ্চল। এই দক্ষিণাঞ্চলেই বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান ঘাঁটি। গোষ্ঠীটির অধিকাংশ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থান এখানে। ইরানের প্রত্যক্ষ সমর্থন ও মদতে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হিজবুল্লাহ জন্মলগ্ন থেকেই ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য…
চলতি বছর এ পর্যন্ত বিশ্বজুড়ে জাতিসংঘের ২৮১ জন সহায়তা কর্মী নিহত হয়েছেন। জাতিসংঘ সাহায্য প্রধান শুক্রবার এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘের মানবিক বিষয়ক নতুন আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ সমন্বয়ক টম ফ্লেচার বলেন, ‘বুলেট ও বিভিন্নভাবে মানবতাবাদী কর্মীরা নজিরবিহীন হারে হত্যার শিকার হচ্ছে।’ তিনি বলেন, ‘২০২৩ সালজুড়ে ৩৩টি দেশে ২৮০ জন মানবতাবাদী নিহত হয়েছেন। অথচ ২০২৪ সাল শেষ হতে এক মাসেরও বেশি সময় বাকি থাকতেই এ সংখ্যা ভয়াবহ মাইলফলক স্পর্শ করেছে।’ জাতিসংঘ মানবাধিকার অফিস বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে সূত্রপাত হওয়া গাজায় ইসরাইলের ধ্বংসাত্মক যুদ্ধ এই নিহতের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। সেখানে এখন পর্যন্ত ৩৩৩ জন…
মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এই আদালতের মোট সদস্য রাষ্ট্র হলো ১২৪টি দেশ। যার মধ্যে রয়েছে যুক্তরাজ্যও। ব্রিটিশ সরকার ইঙ্গিত দিয়েছে ‘ওয়ান্টেড ম্যান’ নেতানিয়াহু যদি যুক্তরাজ্যে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। প্রধানমন্ত্রী কেয়ার স্টেরমারের মুখপাত্র এ ব্যাপারে বলেছেন, “অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলে চলার যুক্তরাজ্যের যে বাধ্যবাধকতা রয়েছে এটি সবসময় তা মেনে চলবে।” নেতানিয়াহুকে কী গ্রেপ্তার করা হবে? সরাসরি এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা…
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে। তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পুরোপুরি যানচলাচলে সক্ষম না হলেও তড়িঘড়ি করে গত বছরের ১৪ নভেম্বর প্রকল্পটির উদ্বোধন করেছিলেন অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর এক বছর পেরিয়ে গেলেও এখনো অফিসিয়ালি যানচলাচল শুরু হয়নি। এমনকি উড়ালসড়কটি দিয়ে যানচলাচলে টোলহারও নির্ধারণ করতে পারেনি প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকা সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনেকটা তাক লাগাতে তড়িঘড়ি করে সড়কটিসহ বেশ কয়েকটি মেগা প্রকল্পের উদ্বোধন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এর আগে গত বছরের ২৪ আগস্ট…
ঘরের মাঠে বরাবরই অপ্রতিরোধ্য বসুন্ধরা কিংস। শক্তিশালী প্রতিপক্ষ মোহামেডানের বিপক্ষে আরও একবার তা প্রমাণ করল গত মৌসুমের ট্রেবলজয়ীরা। পিছিয়ে পড়েও কোচ ভালেরিউ তিতার শিষ্যরা লিখলো দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প। সেই গল্পের শেষে শিরোপা জিতে মৌসুম শুরু করল তারা। (শুক্রবার) ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হলো ‘বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ’ দিয়ে। গত মৌসুমের দুই সেরা দল বসুন্ধরা কিংস এবং মোহামেডান নামলো সেই লড়াইয়ে। যেখানে সুলেমান দিয়াবাতের গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যাওয়া কিংস শেষ পর্যন্ত জয় পেয়েছে ৩-১ গোলে। ঘরোয়া ফুটবলে নতুন আকর্ষণ চ্যালেঞ্জ কাপ। ইউরোপীয় ফুটবলের আদলে বাংলাদেশে এমন টুর্নামেন্ট প্রথমবারের মতো যাত্রা শুরু করলো। জুলাই-আগস্ট বিপ্লবে অনেক ছাত্র-জনতা শহীদ হয়েছেন।…
জলবায়ু সংকটের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্পোন্নত দেশ (এলডিসি) এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ২০০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রস্তাব এসেছে। এ প্রস্তাবে সমর্থন জানাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২২ নভেম্বর) আজারবাইজানের বাকুতে কপ২৯-এর চূড়ান্ত ফলাফলের বিষয়ে এলডিসি মন্ত্রী এবং ইইউ মন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানানো হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) ও বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য মো. জিয়াউল হক এ আহ্বান জানান। বৈঠকে বাকি সমস্যা সমাধানে উভয় পক্ষের সহযোগিতার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ ও সমতাভিত্তিক চুক্তি অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশের প্রতিনিধি বলেন, অনেক সমস্যা এখনো অমীমাংসিত রয়ে গেছে। তিনি উভয় পক্ষকে একযোগে কাজ করার…
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছেন দলটির শীর্ষ নেতারা। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কারের বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও নির্বাচন নিয়ে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে তিন টার্গেট নিয়ে এগোচ্ছে বিএনপি। এক. আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সরকারকে চাপে রাখা, দুই. দল পুনর্গঠন, তিন. নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশের জেলায় জেলায় সফর শীর্ষ নেতাদের জনসংযোগ। বিএনপি সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকার ডিসেম্বর মাসের মধ্যে যৌক্তিক কোনো রোডম্যাপ ঘোষণা না করে তাহলে দলটি নির্বাচনের জন্য আন্দোলনের দিকেও যেতে পারে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাজ…
জুলাই-আগস্ট হত্যা মামলায় ১৪০ জনের বেশি সাংবাদিকের নাম আসার বিষয়টি ‘পুরোনো আইন ও চর্চা’র ফল— বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। একইসঙ্গে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে কাঠামোগত সংস্কারের সাথে এগিয়ে যাওয়ার জন্য মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছে সংগঠনটি। আরএসএফ বলছে, ড. ইউনূসের এই বক্তব্য উৎসাহব্যঞ্জক আনুষ্ঠানিক ঘোষণা, যা ইঙ্গিত দেয়— যে ‘প্রতিশোধ গ্রহণের’ ধারায় গত সেপ্টেম্বর থেকে শতাধিক সাংবাদিক ভুক্তভোগী হয়েছেন, শিগগিরই সে অবস্থার অবসান ঘটতে পারে। আরএসএফ তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ডেইলি স্টার পত্রিকাকে দেওয়া ড. ইউনূসের সাক্ষাৎকারের প্রসঙ্গটি টেনেছে। সেখানে তারা বলছে— সাক্ষাৎকারে ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়েও…
নারায়ণগঞ্জে আদালতের নির্দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু হয়। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৮-এর নির্দেশে মামলাটি দায়ের করা হয়। এর আগে ১৩ নভেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মো. মুরসালিন আলমের (২২) বাবা মো. শাহ আলম বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেন। শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আহত মুরসালিন আলম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের যাত্রামুড়ার বরাব দিঘী এলাকার বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, শেখ হাসিনা ছাড়াও আসামি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আওয়ামী…

