Author: Nahed Hossain

গাজীপুরের গাছা থানাধীন গাছা পূর্ব পাড়া জামে মসজিদের সামনে স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুলে,আল-হেরা মেডিকেল সার্ভিসেস এর সৌজন্যে দিন ব্যাপী রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করা হয়েছে। স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুলের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবক/অভিভাবিকাদের ২০-৫০% ছাড়ে চিকিৎসা সেবা প্রদান করবেন আল-হেরা মেডিকেল সার্ভিসেস সেন্টার। স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুলের পক্ষ থেকে সকল ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার মান উন্নয়নের লক্ষ্যে স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বলেন এই মুহূর্তে শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা হল মোবাইল আসক্তি। এই আসক্তি থেকে ছেলে মেয়েদের আবার পড়ার টেবিলে ফিরিয়ে আনতে শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবক/অভিভাবিকাদের এক সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আগামী শিক্ষাবর্ষে সৃজনশীল কাঠামোকে আরও আধুনিকায়ন করা হবে। লেখাপড়ায়…

Read More

চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিশেষ প্রতিনিধি দল। এ দলের নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রজরিগেজ। তার সঙ্গে আছেন শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি। বাংলাদেশে টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা, প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষে চারদিনের সরকারি সফরে এসেছেন তারা। শুক্রবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছে শ্রমিকদের কাজের পরিবেশ এবং বিস্তারিত নিয়ে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছেন তারা। এদিন দুপুরে বৈঠক করবে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সঙ্গে। এছাড়াও সরকারি প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। জানা গেছে, প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি…

Read More

ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুস-জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এ ঘটনার পর আদানি গ্রুপের সঙ্গে বিমানবন্দর ও বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পের দুটি বড় চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে কেনিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) কেনিয়ান পার্লামেন্টে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই সিদ্ধান্ত জানান দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। বাতিল হওয়া প্রথম চুক্তিটি ছিল প্রায় ২০০ কোটি ডলারের। এর আওতায় নাইরোবির জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণ এবং যাত্রী টার্মিনালের উন্নয়ন করার বিনিময়ে আদানি গ্রুপ ৩০ বছরের জন্য বিমানবন্দরটির নিয়ন্ত্রণ পেতো। দ্বিতীয় চুক্তি ছিল বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের জন্য। ৭৩ কোটি ৬০ লাখ ডলারের চুক্তিটি গত মাসেই স্বাক্ষরিত হয়েছিল। রুটো বলেন,…

Read More

রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। কমলাপুর রেওলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, জুরাইন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা বেলা ১১টা থেকে রেললাইন দখল করে অবরোধ শুরু করেন। ফলে ১১টা থেকে আমরা ওই লাইনে কোনো ট্রেন চলাচল করতে পারছি না। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল করবে না বলেও জানান আনোয়ার হোসেন। এদিকে দুপুর ২টার দিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা…

Read More

ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো ‘ভাঁওতাবাজি’ করছেন না বলে মন্তব্য করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুকিক। তিনি আরও বলেছেন, যারা পুতিনের সতর্কবার্তাকে পাত্তা দিচ্ছেন না— তারা হয় ‘পাগল’ নয়তো পুতিন সম্পর্কে ‘অজ্ঞ’। বৃহস্পতিবার রাজধানী বেলগ্রেডে এক অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে উদ্দেশ্য করে ভুকিক বলেন, “যদি ভেবে থাকেন যে আপনার কাছে যত পশ্চিমা অস্ত্র রয়েছে, সেসব দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালাবেন এবং পুতিন যে অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন— তা ব্যবহার করা থেকে তিনি বিরত থাকবেন, তাহলে হয় আপনি তাকে জানেন না, নয়তো আপনি অস্বাভাবিক।” গত বুধবার ইউক্রেনের দিনিপ্রো শহরকে লক্ষ্য করে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র…

Read More

দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুই দেশ ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলে নান্দনিক খেলা উপহার দিয়ে বিশ্বের অনেক দেশেই নিজস্ব সমর্থক গোষ্ঠী তৈরি করেছে। বাংলাদেশেও ব্যতিক্রম নয়। এদেশেই ব্রাজিল-আর্জেন্টিনার নিজ দেশের বাহিরে রয়েছে সবচেয়ে বেশি সমর্থক। এই দুই দলের মধ্যে খেলায় তো বটে, ব্রাজিল-আর্জেন্টিনা অন্য কোনো দলের সঙ্গে খেলা ম্যাচগুলোতেও জয়-পরাজয় নিয়ে চর্চিত হয় নানা গল্প। এর একটি হলো- সেভেনআপ গল্প। সেই গল্পে এবার যুক্ত হলো ইকুয়েডরের নাম। শুধু আর্জেন্টিনা-ইকুয়েডর নয়, বরং দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টে নতুন এই গল্পে এবার যুক্ত হয়েছে আরও দুটি দেশ কলম্বিয়া ও বলিভিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) পেরুর লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত গ্রুপ…

Read More

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননের বাংলাদেশি দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার  সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ৮২ জনকে দেশে ফেরত আনা হয়েছে। গতকাল রাতে তারা দেশে ফেরেন। এদের মধ্যে ৭৬ জন সম্পূর্ণ সরকারি ব্যয়ে এবং ৬ জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অর্থায়নে দেশে ফিরে এসেছেন। আজ (শুক্রবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ পর্যন্ত ১১টি ফ্লাইটে সর্বমোট ৬৯৭ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যাবাসনকৃত অসহায় এ সকল বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাবৃন্দ। বিমানবন্দরে ফিরে…

Read More

রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি ও মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০-১৫ টাকা কমেছে। এছাড়া শীতের সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমেছে দাম। একই সঙ্গে কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে মুরগির দাম। তবে এখনও চড়া আলু ও খোলা সয়াবিন তেলের দাম। শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, মালিবাগ, মিরপুর, শেওড়াপাড়া, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। আলুর দাম চড়ার বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, প্রায় তিন সপ্তাহ ধরে বাজারে আলুর দাম বাড়তি। হিমাগার থেকেই এখনও বেশি দামে কিনতে হচ্ছে পণ্যটি। ফলে আলুর দাম কমছে না। অন্যদিকে, কৃষকের ছোট পেঁয়াজসহ পেঁয়াজপাতা বাজারে আসতে শুরু করেছে। সরবরাহ বাড়ায় কমেছে…

Read More

সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া ঋণটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে এ ঋণের দীর্ঘমেয়াদি প্রভাব বাংলাদেশের অর্থনীতির ওপর কী হবে, তা নিয়ে। ঋণটি আয়ব্যয়ের ভারসাম্য চ্যালেঞ্জ ও অর্থনৈতিক দুর্বলতা মোকাবিলার জন্য একটি সহায়ক পদক্ষেপ হিসেবে উপস্থাপিত হলেও, বাস্তবতা হলো, প্রায়শ এ ধরনের ঋণ কিছু কঠিন শর্তের সঙ্গে আসে, যা দুর্বল জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক স্বাধীনতা ক্ষতিগ্রস্ত করে। বাংলাদেশ তার প্রবৃদ্ধির প্রবণতা সত্ত্বেও আইএমএফ আরোপিত কঠোর শর্তাবলি মোকাবিলা করতে গিয়ে সংকটময় অবস্থায় পড়তে পারে। নাগরিকদের ক্ষতির বিনিময়ে সাশ্রয়ীনীতি : আইএমএফের ঋণ সাধারণত কঠোর শর্ত ছাড়া খুব কমই বিতরণ হয়, বাংলাদেশকে দেওয়া ঋণটিও…

Read More

ঢাকা: পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর-খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। বৃহস্পতিবার (২২ নভেম্বর) পদ্মা রেল লিংকের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন এমনটি জানান। তিনি বলেন, আগামী ২ ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার বিষয়ে আমরা আশাবাদী। তিনি আরও বলেন, সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে ২ ডিসেম্বর সকাল ৬টায় কমলাপুরের উদ্দেশে ছেড়ে যাবে এবং বেনাপোল এক্সপ্রেস একই দিন বেলা ১১টার দিকে কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যাবে। প্রকল্প পরিচালক বলেন, ঢাকা থেকে বেনাপোল মোট যাত্রার সময় হবে আনুমানিক সাড়ে তিন ঘণ্টা। তিনি বলেন, নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাকটি রূপদিয়া ও সিংগিয়া…

Read More