ঢাকা: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন তিনি। পরে চারটার আগে তিনি সেখানে পৌঁছান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন। ২০১৮ সালের পর খালেদা জিয়া প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এর আগে সর্বশেষ ২০১২ সালে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। জানা গেছে, এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ২৬ নেতাকে সেনাকুঞ্জে আমন্ত্রণ জানানো হয়। গত ৫…
Author: Nahed Hossain
কোন দলকে নিষিদ্ধ না করে যারা অন্যায়ের সঙ্গে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনর সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, জাতীয় পার্টি কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয়। অন্যায়ের সঙ্গে জড়িত সেটা জাতীয় পার্টি, আওয়ামী লীগ বা বিএনপি যেই হোক না কেন, তাদের অপরাধের শাস্তি নিশ্চিত করা হোক। কিন্তু যারা অপরাধ করেনি, দোষী না, তাদের রাজনীতি থেকে বিরত রাখার পক্ষে আমরা নই। কোনো দলকে নিষিদ্ধ করে বাইরে রাখা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অন্তরায়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয়ে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভার আগে সাংবাদিকদের সঙ্গে…
দাবি আদায়ে সকাল থেকে রাজধানীর মহাখালী রেলগেটে অবস্থান নিয়ে রেলসহ সব ধরনের যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। তাদের অনড় অবস্থানের কারণে স্থবির হয়ে গেছে মহাখালীসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। সব যানবাহন দীর্ঘ লাইনে ইঞ্জিন বন্ধ করে দাঁড়িয়ে আছে। তাতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে। সর্বশেষ দীর্ঘ ছয় ঘণ্টা পর আন্দোলনকারী রিকশা চালকদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ ও সেনাবাহিনী। তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর মহাখালী এলাকায় আবারও যান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে যান চলাচল শুরু হয় মহাখালী এলাকায়। সরেজমিনে দেখা যায়, দুপুর ২টার পর থেকে আন্দোলনকারীদের সংখ্যা মহাখালী এলাকায় ধীরে ধীরে…
সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ছুটির প্রস্তাবিত তালিকা করা হয়েছে। অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে শিগগিরই এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। প্রস্তাবিত তালিকায় মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে। তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো— পবিত্র রমজান ২ মার্চ থেকে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে ওই সময় টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে। এছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে টানা ১৫ দিন ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে…
রংপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টা ৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ১ মাত্রা। এর স্থায়িত্ব ছিল মাত্র ২৭ সেকেন্ড।এর আগে : ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ৪৩ মিনিটে এ ভূমিকস্প অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করে জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার ৪১ কিলোমিটার দক্ষিণে এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার। এ ভূকম্পন শুধুমাত্র ঢাকা ছাড়াও বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা সাধারণত হালকা কম্পন হিসেবে বিবেচিত হয়। এর আগে ৬ সেপ্টেম্বর…
প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝিতে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপ্স অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলনে হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেক্সান্ডার চার্লস কার্লাইল কিউসি সভাপতিত্ব করেন। ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম সাখাওয়াত হোসেন। সম্মেলেনে সাবেক ব্রিটিশ মন্ত্রী পল স্কালি বলেন, বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে,…
ফের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবে ভেটো দিয়েছে দেশটি। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটাভুটি হয়েছে। এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে নিরাপত্তা পরিষদের ১৪ দেশ। খবর আল জাজিরার। ক্রিস হেজেস নামের এক রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক বলেছেন, যুক্তরাষ্ট্র গাজার ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সর্বশেষ প্রস্তাবে ভেটো দিয়েছে কারণ তারা এ ধরনের সম্ভাব্য যুদ্ধবিরতিকে স্থায়ী বলে মনে করে না। ওমর বাদ্দার নামের একজন রাজনৈতিক বিশ্লেষক আল জাজিরাকে বলেছেন যে, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার বিষয়টি নিশ্চিত করে যে, যুদ্ধ শেষ…
ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় ২০১০ সালের একটি মানহানির মামলা বাতিল করেছেন হাইকোর্ট। একই বেঞ্চ শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে হওয়া আরো ৫টি মামলার কার্যক্রমও বাতিল করেছেন। গত ২৪ অক্টোবর বিচারপতি এ কে এম আছাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। প্রায় এক মাস আগে এসব আদেশ হলেও বৃহস্পতিবার (২১ নভেম্বর) ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান বিষয়টি জানিয়েছেন। মানহানির মামলার বিষয়ে আদালত তার আদেশে বলেন, এই মামলাটি হয়েছিল ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করা এবং এই হয়রানি করতে আদালতকে ব্যবহার করেছিলেন মামলার বাদী। শ্রম আদালতের মামলাগুলো ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন ছিল। এই…
ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ২৫০ মিলিয়ন ডলার ঘুষ দেয়া এবং যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য আদানিকে অভিযুক্ত করা হয়েছে। ঘুষের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির ঘুষবিরোধী অনুশীলন এবং নীতি সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোসহ অন্যান্য কোম্পানি থেকে তিন বিলিয়ন ডলারের ঋণ ও বন্ড সংগ্রহ করেছেন। প্রসিকিউটররা জানিয়েছেন, ২০২২ সালে যুক্তরাষ্ট্র আদানির এই কোম্পানিতে অনুসন্ধান শুরু করেছিলো। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ব্রায়ান পিস এক বিবৃতিতে অভিযোগ ঘোষণা করে বলেছেন, আসামিরারা বিলিয়ন ডলার মূল্যের চুক্তি সুরক্ষিত করার জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেয়ার জন্য একটি বিস্তারিত স্কিম সাজিয়েছিল। যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে…
ঢাকা: বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নতুন দেশে আমাদের দায়িত্ব সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, গত ০৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে,কিন্তু আমরা কেউ কারও শত্রু হবো না। তিনি বলেন, কাউকে তার মতের জন্য…

